চলছে না এখন কিছুই।
অন্ধকারে বসে আছি আমি এককী,
ঘড়ির কাটার শব্দ ভেঙ্গে দিচ্ছে
আঁধারের যতো নিরবতা!
কিচেনের সিন্কে কলটা হতে
মাঝে মাঝে পানি, ফোটা হয়ে ঝরছে ছন্দহীন!
এমন অবছা আঁধরে দেয়ল বেয়ে হেটে যায়
এক নিঃসঙ্গ মাকড়শা।
কম্পিউটারের স্ক্রীন সেভারটা
কেমন ঘুরে ঘুরে চেহারা পাল্টায়!
সকলই ত চলছে এক নিমমিত নিয়মে
শুধু এই অন্ধকারে,
একাকী আমি বসে অপেক্ষা করি
একবার তোমার, আর একবার মরার ঘুমের।
আথচ, কেউত তোমরা আজ আর আস না
না চোখের পাতায় বসে থাকার ঘুম, না তুমি!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



