এ বছর কানাডার ক্ষমতাসীন রক্ষনশীল সরকার সংসদে জাতীয় বাজেট পাশ করতে না পেরে সংসদ ভেঙ্গে নতুন করে নির্বাচনের ঘোষনা দেয়। আজ সোমবার সারাদেশে জাতিয় সংসদ নির্বাচন হচ্ছে। ইচ্ছে হল ভোটের কয়টা ছবি শেয়ার করা যাক। আমাদের মহল্লার ভোট কেন্দ্র ঘুরে এসে এই ছবি ব্লগ।
কানাডার গত সরকার ছিল কনজারভেটিভ দলের। সংসদের প্রধান বিরোধী দল ছিল লিবারেল পার্টি। এছাড়া সংসদে আরো কটি বিরোধী দল ছিল এনডিপি, পার্টি কুইবেকোয়া ইত্যাদি। রাস্তায় ভোট কেন্দ্রের ত্রী সিমানাতে নাই কোন অহেতুক আয়োজন। প্রচারনা পোস্টারে নেই কোন ছবি না কোন প্রার্থী না তাদের পিতামাতা ভ্রাতা সন্তানের ছবি। আল্লাহ এই ইহুদী নাসারার দেশে দিয়ে রাখছেন যত আইন আর শৃঙ্খলা। না কোন আর্মী না কোন রেব না পুলিশ না ক্যাডার দল। ও কানাডা, এর নাম কি ভোট? এটাই কি গনতন্ত্র!
লিবারেল পার্টির ভোটের টিভি এ্যড http://youtu.be/yMya1nu46T4
এনডিপি ভোটের টিভি এ্যড http://youtu.be/-DuKpO2NDPM
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১১ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


