প্রিয়ানা শাহরুখ ভক্ত। শাহরুখ এর সব ছবি তার দেখা। এমনকি শাহরুখ এর ফ্যামিলীও তার অনেক পছন্দ। ভালো লাগে গৌরীকেও। শাহরুখ এর বর্তমান অবস্থান এর জন্য গৌরীর অবদান নাকি অনেক! শাহরুখের রগে রগে তার চেনা। এইতো বাংলাদেশে শাহরুখ এসে গেল প্রিয়ানা তার বন্ধু বান্ধবী নিয়ে দেখে আসলেন খুব কাছ থেকে! শাহরুখকে হায়ও দিলেন। প্রিয়ানা কিছুটা বিরক্ত আর্মীরা নাকি তাদের ফ্যামীলি প্রোগ্রাম বানিয়ে ফেলেছিলো। তাদের বউ বাচ্চারা নাকি শাহরুখকে খুব বিরক্ত করেছে। ছবি তোলার আবদার আরো কত কি! বেচারা শাহরুখ অতপর দ্রুত পলায়ন। বাংলাদেশের মানুষকে শালা বলেছে তাতোও খুশি প্রিয়ানা। গৌরী মরার পর বাংলার মানুষের বোন এর প্রতিনিধিত্ব করবে প্রিয়ানা! শাহরুখ এর নাইট রাইডার এবার শাকিবকে নিয়েছে, খুব খুশি প্রিয়ানা। প্রতিবার নাইট রাইডার্স ডাব্বা মারে প্রিয়ানার মন খারাপ থাকে, এবার বাংলাদেশের প্রান শাকিব আল হাসানকে নিয়েছে । কুতুকুত খেলার শর্ট সুপার স্কুপে রানে ভাসাবে! প্রিয়ানা দেখেতে শুনতে মাশআল্লাহ্, কত ছেলে ভিমরি খেয়ে ঘুরছে কোন পাত্তা পায় না। প্রিয়ানা রিয়েল লাভ চায় এক্কেবারে শাহরুখ-গৌরী স্টাইল। প্রথম প্রেমে মানে অল্প বয়সে যে প্রেমটা করেছিলো সেটা এক্কেবারে জগাখিচুরী। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র টাকা পয়সার অভাব নাই, টাইম পাস করার জন্য একটা টিউশনি খুজছিলো। এক কাজিন এর মাধ্যমে খোজ পেলে এক সুন্দরী ভিকারুননেসার ছাত্রী হন্ন হয়ে হিসাবরক্ষন এর টিচার খুজছে। নিজেকে সেই সুন্দরীরর যোগ্য মনে করে বাসায় ইন্টারভিউ দিলো। টিউশনি পাক্কা। কিন্তু ছেলেটার ছিলো ভবগুরে রোগ, প্রিয়ানার পরীক্ষা আর উনি কিনা কক্সবাজারে বন্ধুদের নিয়ে হাওয়া খাচ্ছেন! অতপর টিউশনি গেল। কিন্তু হাল ছারলেন না পিয়াল। সুন্দরীকে শিক্ষা দেয়ার পণ করলেন পিয়াল এত্ত বড় সাহস ঢাকা ইউনিভার্সিটির ছাত্রকে অপমান!বন্ধুর হাত বাড়ালেন প্রিয়ানাও সারা না দিয়ে পারলেন না। সবাই চুটিয়ে প্রেম করছে আর প্রিয়ানার কোন বয় ফ্রেন্ড নেই। সডুল দেহ, কামনাময় ঠোট যেনো প্রিয়াংকা চোপড়ার কপি। নিজেকে প্রিয়াংকার কপি ভাবেন বলেই বাবা মায়ের আকিকা দেয়া নামটা ফেলে প্রিয়ানা নাম ধারন করেছেন! নতুন মোবাইল কেনা হয়েছে কোন কল নেই এমনকি মিস কলও না। হুমম হতে পারে না। অতপর পিয়াল এর সাথে গভীর প্রেম। বুড়িগঙ্গার জল যত না গড়িয়েছে তারা তার চেয়েও বেশী গড়াগড়ি খেয়েছেন দু'জন! বাংলাদেশের কোথায় যাননি, খাননি, থাকেননি। প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে একদিন প্রিয়ানা আবিস্কার করলেন তিনি মা হতে যাচ্ছেন! পিয়ালকে বললেন পিয়াল মনে মনে মুচকি হাসলেন আমি জয়ী, খোড়া যুক্তি দাড় করালেন তিনি এখনও পড়াশুনু শেষ করতে পারেননি বাসায় কি বলবেন ইত্যাদি ইত্যাদি। প্রিয়ানা বলল 'মৌজ মাস্তি করার সময় এগুলা মনে থাকে না' পিয়াল উত্তর দেয় না ,গাঢ় নিচু করে আছে। আমি কি করবো! তুমি এক কাজ করো আমরা তো বছর দুয়েক পরে বিয়ে করবো এখন না হয়..! ওহ এব্রোশন নাহ্ আমি পারবো না। আমারও করার কিছুই নাই। শোন কাল হসপিটালে এসো আমি ডাক্তারকে সব বলে রাখবো। প্রিয়ানা পিযালের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে চোখ দিয়ে ঝড়তে থাকে অশ্রু.. চলবে
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।