অর্কেষ্ট্রা ও বৃষ্টি সমাচার
১২ ই মে, ২০০৮ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর একবার অর্কেষ্ট্রা ডুকরে উঠলে আমি একটা নীল-চোপড়া মাছ হয়ে যাবো। আমার উড়াল বিষয়ক দূর্বলতাগুলো তখন বন্ধুত্ব করে নেবে আমার স্বভাবের বিপরীত বৃক্ষছানাদের সাথে। আলাপ হবে: নন্দীগ্রাম। জ্বালাওপোড়াও। সাল-সাদোইম বলো তো, নন্দীনীর নাকফুল আর আমলকির মতো তারা; মাঝখানে ফারাক--কতটুকু? তোমার উত্তরের আশায় উত্তরাকাশে মাথাগুজে হেঁটে গ্যালো শ্বেত শুভ্র হাতির দঙ্গল। পিছুপিছু একপাল কৃষ্ণ হরিণ, গ্যালো--তাদের বাচ্চাকাচ্চা। ওরা আমায় পানিফলের স্বাদ মনে করিয়ে দিলো।
আর একবার অর্কেষ্ট্রা ডুকরে উঠলে আমি এফোড়-ওফোড় যাব সিংড়ার জঙ্গল। মাসকলাই ভেবে মুখে তুলে নেবো শতসূচ সোয়াসিং। পায়ের উপর দিয়ে রিং-রিং--চলে যাবে এনি, জলঢোড়া অথবা বিষাক্ত জলবোড়া। কিন্তু কেউ কোনো রা' কাড়বে না। কারণ,
আমার মুখে তারার আমলকি।
বৃষ্টি হলে জগতের তাবৎ স্বাদ এসে জড়ো হবে একটা চুমুতে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন