আইডিয়া চুরি করে কৃতিত্ব নেবার লোকের অভাব নেই । এই ব্লগেও তেমনি
মানব-মানবীর ছড়াছড়ি লক্ষ্য করি আমরা প্রায়ই। শনির হাওরে
বৃষ্টি এলে মায়ামী বীচ থেকে ছাতা ধরেন । তা ধরতেই পারেন। কিন্তু তাই বলে অন্যের আইডিয়া ছিনতাই করে কেনো ? মানবের কল্যানে কাজ করার
জন্য বাংলাদেশ অত্যন্ত উৎকৃষ্ট ভূমি। এখানে রাজনীতিকরা মানুষের চোখের
দিকে তাকিয়ে তাকিয়েই তাদের বুকের পাঁজরে ছুরি চালিয়ে দিতে পারে।
তাই কেউ যদি স্বউদ্যোগে মানবসেবা করতে চান , তাহলে তা সাদরে গৃহীত
হবেই।
ভ্যালরি টেইলর কিংবা ফাদার রিগন রা ভিন দেশী। ভিন জাতি। তারা এই
বাংলাদেশে গিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছেন , আমরা তা দেখি না। আমরা
হয়তো বাড়া ভাতে ছাই দিই। না হয় তৈরি ডিশে লবণ ঢেলে বলি , এইতো
আমি ও কুকিং এ অংশ নিলাম !
প্রাণীকুল বিষয়ে আমার প্রত্যয়নপত্র খানি অনেকেরই ভালো লাগবে না জানি।
যারা মাইনাস দিয়ে যাবেন ,তাদেরকে আগাম মুবারকবাদ !
আর যারা বিষয়টি নিয়ে ভাবেন , তারা সুচিন্তিত মতামত দিলে প্রীত হবো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



