somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি.....একাধারে একজন পত্রিকা সম্পাদক, বুদ্বিজীবি ও একজন নির্ভেজাল ধান্ধাবাজ !

১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকার সম্পাদকদের সাধারনত বুদ্বিজীবি হিসাবে গন্য করতেই আমরা অভ্যস্ত। এ অভ্যাসের তালিকায় "দৈনিক আমাদের সময়" এর সম্পাদক নাঈমুল ইসলাম খানের নাম থাকবে তাতে কারও অবাক হওয়ার কথা নয়। এবার আসুন এই সম্পাদকের সাম্প্রতিক কিছু শিল্পকর্মের দিকে
চোখ বুলাই এবং নিজেই বিচার করি এই সস্পাদকের সৃষ্টিকর্ম।
নীচের লেখাগুলো খান সাহেব নিজ সম্পাদনায়, নিজ নামে, নিজ পত্রিকার প্রথম পাতায় নিজ দায়িত্বে প্রকাশ করেছেনঃ

"নাঈমুল ইসলাম খান সপরিবারে কানাডায়"

দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান এখন সপরিবারে কানাডায় পৌঁছেছেন। স্ত্রী নাসিমা খান মন্টি সেখানে থাকবেন তিন মাস। সম্পাদক তার দু’কন্যা লাবিবা ও যূলিকাকে নিয়ে ফিরে আসবেন ১৮ মে। ইমিগ্র্যান্ট হিসেবে সম্পাদকের কানাডা যাওয়া নিয়ে তিনি ফিরে এসে সময় ও সুযোগ মতো লিখবেন। কানাডায় অন্যান্য কাজের মধ্যে মেয়েদের নিয়ে বেড়ানো ছাড়াও তিনি বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান পরিদর্শন ও সেখানকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিলিত হবেন।


"নাঈমুল ইসলাম খান জাপান সফরে গেছেন"

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ৪ দিনের সফরে আজ জাপান গেছেন। জাপানের বিবেক বার্তা ডটকম-এর সম্পাদক রিবায়রো প্লাসিড পালের আমন্ত্রণে তিনি সেখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি সদস্যদের সঙ্গে মিলিত হবেন। নাঈমুল ইসলাম খান জাপানের ক্রিসমাস উৎসব এবং নববর্ষের অনুষ্ঠানে অংশ নেবেন এবং ফেরার আগে হিরোশিমা ও নাগাসাকিসহ টোকিওর কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
জনাব খান ১ জানুয়ারি জাপান ত্যাগ করে থাইল্যান্ড আসবেন এবং ২ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে।


"দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেসে যোগ দিয়েছেন"

৬২তম ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেস ও ১৬তম ওয়ার্ল্ড এডিটরস ফোরামে অংশ নিতে দৈনিক আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান এখন ভারতের হায়দরাবাদে। তিনি ৪ ডিসেম্বর ফিরে আসবেন। নিউজপেপার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। ওয়ার্ল্ড এডিটরস ফোরামের সদস্য
নাঈমুল ইসলাম খান সেখানে ১৬তম ইনফো সার্ভিসেস এক্সপো পরিদর্শনও করবেন।



খান সাহেব গতকাল ১৮/০১/২০১০ সংখ্যায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে একহাত নিয়েছেন ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলার জন্যে। গত ১০ই জানুয়ারী মন্ত্রী প্রপার্টি ডেভোলাপারদের এক সমাবেশে এই ব্যবসার উদ্যোক্তাদের বলেছিলেন, ‌"পানিতে টাকা ঢাল, স্বপ্নের ঠিকানা নামে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছেন আপনারা। ঘুমান কীভাবে? ছেলেমেয়েদের বিয়ে দেন কীভাবে? আপনাদের লজ্জা হয় না! বিষ খেয়ে আপনাদের মরতে ইচ্ছে করে না? অন্যের জমি নিজের নামে বিক্রি করেন, লজ্জা হয় না!" মন্ত্রীর এই খোলামেলা কথার কারনে স্বার্থবাদীরা নাখোস হবেন তা সহজেই অনুমেয়। কিন্তূ সবাইকে অবাক করে দিয়ে মন্ত্রীর কথার প্রতিবাদ করতে সর্বপ্রথম যিনি এগিয়ে আসলেন তিনি আর কেউ নন, আমাদের স্বানামধন্য সর্বজনাব নাঈমুল ইসলাম খান

এখান থেকে একবার ঘুরে আসতে পারেন

বাংলাদেশে ভূমি দস্যুদের খপ্পর কতটা ভয়াবহ তা কেবল ভুক্তভোগীরাই জানে।
নাঈমুল ইসলাম কতটা র্নিলজ্জ, বেহায়া হলে দস্যুদের পক্ষ নিয়ে তার বহুল প্রচারিত দৈনিকে কথা বলতে পারেন তা বুঝতে এই "বুদ্বিজীবির" টাকা কামানোর ধান্ধাবাজীর সাথে পরিচিত হতে হবে। ধিক জনাব খান!! ধিক!!








(Reference : Newspaper & Internet)
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×