২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামিকাল (২৭শে জুলাই,২০১১) প্রকাশিত হবে। এবারই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি কলেজ/মাদরাসার জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ
[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd
উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828
উল্লেখ্য, এখানে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করা যাবে।
ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
১) প্রথমে এখানে ক্লিক করুন
২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন
৩) ই-মেইল Open হবে
৪) Inbox এ ক্লিক করুন
৫) Inbox Open হবে
৬) Subject এর উপর ক্লিক করুন
৭) Mail Open হবে
৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।
আর Rollwise Result পেতে হলে এখানে ক্লিক করুন।
আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

