অজয় নদী
১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অজয় নদী
ছোটদের আবৃত্তির কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারী

সকাল হোল, ফরসা হোল
ফুটল কত ফুল,
সোনার আলো রাঙিয়ে দিল
অজয়ের দু’কূল।
প্রভাত রবি আঁকলো ছবি
নদীর বালুচরে,
প্রভাত পাখি উঠলো ডাকি
কিচিমিচির করে।
গাঁয়ের পথে সকাল হতে
চলে গোরুর গাড়ি,
নদীর বাঁয়ে গাছের ছায়ে
গাঁয়ে আমার বাড়ি।
বাড়ি আমার পাথরচূড়ে
অজয় নদীপারে,
আম কাঁঠাল খেজুর তাল
আছে পথের ধারে।
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি
নদীর কিনারায়,
নদীর ঘাটে গাঁয়ের বধূ
জল আনতে যায়।
অজয় নদী ঘাটের কাছে
মন্দির এক আছে,
সকাল হলে পাখিরা সব
বটের শাখে নাচে।
সাঁঝের বেলা ডুবলে রবি
আঁধার নামে চরে,
চাঁদের হাসি উপচে পড়ে
সারাটা রাত ধরে।

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন