আমার গাঁয়ে আছে ছায়া
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গাঁয়ে আছে ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছায়া স্নেহ আর মায়া
আর আছে ছোট ঘর,
গায়ের মানুষ সবাই আপন
কেহ নহে মোর পর।
গাঁয়ের রাখাল লয়ে ধেনু পাল
বাঁশের বাঁশি বাজায়,
আকাশের গায় সাদা বক ধায়
গাছে গাছে পাখি গায়।
রাঙামাটি পথে আসে দূর হতে
শ্রান্ত পথিকের দল,
মাটির সরানে এ গাঁয়ের বামে
উড়ে ধূলো অবিরল।
কাজলা দিঘির ঘোলা কালো জলে
মরাল মরালী ভাসে,
জাল কাঁধে নিয়ে সেই পথ দিয়ে
গাঁয়ের জেলেরা আসে।
অজয়ের বাঁকে আসে ঝাঁকেঝাঁকে
বন শালিকের দল,
কলসীতে ভরে নিয়ে যায় জল
গাঁয়ের বধূ সকল।
দিবসের শেষে বেলা পড়ে আসে
অন্ধকার নামে গাঁয়ে,
জোনাকিরা জ্বলে বটগাছ তলে
সুশীতল তরুছায়ে।
সাঁঝের সানাই বেজে ওঠে দূরে
দেবীর আরতি হয়,
অজয়ের চরে জোছনার রাশি
হাসি হাসি কথা কয়।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন