নিমন্ত্রণ
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘের সাইরেনে আক্রান্ত বিষণ্ণ আকাশটাতে
ধুঁয়ে মুছে
ভীষণ নীল ছড়িয়ে গেছে বৃষ্টি,
আমি লেকের পাড়ে পা ভিজিয়েছি,
বসে বসে জলে ভাসা
আকাশের নীলে পা ডুবোব বলে!
আসবে না তুমি?
এত নীল-এর মাখামাখি!
আসবে না তুমি?
ঐ লেকের পাড়ে...
জোছনার জ্বরে কাঁপতে থাকা
শহরটার গলি ঘুরতে ঘুরতে
ইট ছুঁড়ে ভেঙে দেব
সোডিয়াম লাইট,
আসবে না তুমি?
ভাংচুর কাঁচের টুকরোয়
চাঁদের আলোর গড়াগড়ি!
আসবে না? বলো...
ঐ চেনা পথের মোড়ে...
ভোরের শিশিরে ভেজা পথে
পিছলা খেয়ে পড়ে যাবো,
তোমার বাড়ির টিনের চাঁতালে উঠে
শিউলি কুড়োব,
ভাসিয়ে দেব আগন্তুক জলে,
মেতে উঠবো সূর্যস্নানে।
তুমি থাকবে তো?
প্রকৃ্তিকে নৈবদ্য করে পূজোয় মাতবো...
থাকবে তো সাথে?
আঁচল পেতে নেবে তো
এ ছোট্ট নিমন্ত্রণ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন