আর মাত্র দু’টো দিন দেরি
এর পরই বসন্ত শুরু,
আরেকটি ফাল্গুনের প্রভাত ফেরি।
দক্ষিনের জানালার ধারে
ঐ যে আম গাছটা, তীব্র শীতেও অমলিন।
সেজে বসে আছে, বেচারা
‘সবুজের মাঝে মুকুলের দল’
শুভ্র-ধবল তরতাজা, চেহারা
নেচেও দেখালো কাল সন্ধ্যায়
দক্ষিনের বায়ে, রিহারসাল হোল
বোধ হয়-ঠিক ঠিক 'ডেমো'
কী যে আনন্দ! মাতোয়ারা।
ভালবাসি, ভালবাসি গানে মুখরিত
প্রকৃতি, মাঠ, ঘাট, প্রান্তর
কেমন অবারিত।
কারণ একটাই,
‘আজি বসন্ত দুয়ারে দাঁড়িয়ে’
ওরে চেয়ে দেখ,
ভালবাসা আর বসন্ত আসছে, একসাথে,
হাত ধরাধরি।
হাত বাড়ালেই লাল কৃষ্ণচুড়া,
রজনিগন্ধা, হাস্নাহেনা,
আর শেফালির ছোঁয়া
লাল-বেগুনি শিমুল
সামনে, এত কাছে!
মাহেন্দক্ষণ যেন,
রূপ, রস, গন্ধ, আর উল্লাসে
ভালবাসার রঙে রঙিন,
যৌবনের আলো-ছায়া ভরা।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

