লাইভ ব্লগিং। পাবদা মাছের রেসিপিতে স্টিংরে ফিস রান্না প্রচেষ্টা
২৩ শে মে, ২০০৭ রাত ৮:৩৩
কিস্তি ১.
রেজওয়ান ভাই এই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়ে লাইভ ব্লগিং করছিলেন। লাইভ ব্লগিং কনসেপ্ট নতুন না। আমরাও খেলার সময়ে করছি কম বেশি এইখানে, স্কোর আপডেট দিয়া। এইবার রান্নাঘর থেইকা লাইভ ব্লগিং প্রচেষ্টা।
দাড়ান এদিকে তেল পুড়িয়া গ্যালো বলিয়া। আসতেছি।
কিস্তি ২.
না তেল পুড়ে না
শ্যাজা পাবদা মাছের রেসিপি দিছে। পাবদা নাই কি করুম। স্টিং রে ফিসে রেসিপির কাঠামো পুরাটা মোটামুটি ঠিক রাইখা বন্ধন হইবেক।
নাম ভূমিকায় পাচক এই আমি। আমার ডিরেক্টর শ্যাজা।
কিস্তি ৩.
শ্যাজার রেসিপিটা পইড়া নিলাম আরেকবার। আমার মাছ ভাজা হইয়া গ্যাছে। স্টিং রে মাঝারি সাইজে কাটাইছিলো। হলুদ নুন দিয়া ভাজা সাড়া।
এবার ডাইরেকশন মতো পরের পর্বে যাইতাছি।
কিস্তি ৪.
আগেই কইছিলাম। রেসিপি পুরা ফলো করা সম্ভব না। হঠাৎ দেখা গ্যালো কালো জিরা নাই। কালো গুড়া গুড়া যা পাইলাম সেইটা পাঁচ ফোড়ন। আদাবাটা সহকারে, কাচা লংকা আর ঐ পাচ ফোড়ন দিয়া তেল নাড়লাম। এইবার পানি ঢালতে হইবেক।
কিস্তি ৫.
মাছেরা এইবার জলে সাতর কাটিতেছে।
কিস্তি ৬.
রান্না প্রায় খতম। অনেক তাড়াতাড়ি হইছে। এইটাই চাইতাছিলাম। খানা ক্যামন হইছে পরে আপডেট দিমু।
রান্নাঘর হইতে লাইভ ব্লগারদের জন্য টিপস:
০. ল্যাপটপ এবং ঘরে ওয়্যারলেস ইন্টারনেট সিগনাল এবং রান্নাঘরে ল্যাপটপ রাখার নিরাপদ জায়গা থাকা প্রি রিকুইজিট।
১. ভাজা ভাজির সময়ে ব্লগিং আপডেট তারাই করেবন যারা ঝড়ের বেগে বাংলা টাইপ পারেন।
২. চুলার জ্বাল সদাসবসময় মাঝারি থেইকা কমে থাকবে, স্পেশালী তেলের কারবারে। নাইলে বুইঝেন। ব্লগিংই হইবো আর না খায়া থাকতে হইবো, বিকল্প: কয়লা খাইতে হইবো।
৩. কীবোর্ড ফেরত যাওয়ার আগে হাতে হলুদ তেল ঝটপট ধুইয়া ভালো টিসু দিয়া মুইছেন। আমি অবশ্য পড়নের জিনসে সেইটা সারলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লাইভ, লাইভ, লাইভ লাইভ, লাইভ লাইভ লাইভ লাইভ, লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ, লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ, লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ ল, লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ ল, লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ লাইভ ল ;
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ রাত ৯:০৬
শ্যাজা বলেছেন:
এমন ভাব দাও। রেসিপির বদলে পাবদা মাছ দিলেই বেশ আসিল!
(একলা মানুষ, মাথা পিছু টান পড়ার অসুবিধা নাই)
এইখানে কালাজিরা নাই। আছে পাচ ফোড়নের জিনিসপাতি। ওইটাই দিলাম। কি কও?
অরুনাভ বলেছেন:
মিয়া সারা দিন চেষ্টা করেও কিছু জুটাতে পারিনি নিজের জন্য....আর পাবদা মাছ রান্না করছেন.....কিছু এদিকে পাঠায় দেন ছাই...
লাস্ট সামুরাই বলেছেন:
কঠিন ... ব্লগীয় নতুন ধারা ... লাইভ ব্লগিং ...পরবর্তী আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ...মাছ কি খাওয়ার মত উপযোগী হইবেক ??
পাবদা মাছ অরিজিনাল রেসিপিতে ছিলো। আমি ট্রাই করতাছি স্টিং রে। আপনে এক কাজ করেন, ডিম সিদ্ধ কইরা খায়ালান। চোর একটা রেসিপি আছে ছোলানো নিয়া। কাজের জিনিস, কসম।
লাস্ট সামুরাই,
উপরে আল্লাহ, নীচে ডিরেক্টর। আমিই খামু, কাজেই খাইয়া যাইতেই হইবে।
অরুনাভ বলেছেন:
ডিমে চলবো না আন্ডা লাগবো এবার....
শ্যাজা বলেছেন:
আজ হইল না। টেরাই নেক্সট। ট্যেংরার ঝোলে যেন এই ভুল না হয়।
রশ্মি বলেছেন:
পাচক বোধ হয় ভক্ষণে মশগুল।এমতো অবস্হায় আমার কেবলি দম ফাটিয়া হাসি আসিতেছে। হি হি হি। রন্ধন লইয়া এমন কর্ম সাধন!! হা ভগবান !!
রশ্মি বলেছেন:
এখন পুরা ভালো।
সুমন চৌধুরী বলেছেন:
প্প্ব্বপ্প্মপ্প্বেক্কপ্প্ব্ত্র প্প্বগ্গপ্প্বপ্প্বেক্ষ্মপ্প্মম প্প্ব্বপ্প্বজ্জপ্প্ম্বপ্প্ম
সুমন চৌধুরী বলেছেন:
[লিংক= যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ধধমমধঃধনধংযনষড়ম/7704]প্প্বক্ষ্মপ্প্ম প্প্বসপ্প্বজ্জপ্প্ব্বপ্প্বঙ্প্প্বজ্জ প্প্বুপ্প্ব্ত্রপ্প্বনপ্প্ম প্প্ম্নপ্প্ব্ত্র[/লিংক]
শ্যাজা বলেছেন:
এইডা কি বিজয়ের খেল?
সুমন চৌধুরী বলেছেন:
ল্যাটকার লিঙ্ক দিতে চাইছিলাম। হইল না। গরু শেষ দোকানে। ভেড়া পাওয়া গেল।
ঘরে বাকি সব আছে। আইজকা পরোটা-মাংস...
আড্ডাবাজ বলেছেন:
স্টিংরে'র গুতায় অস্ট্রেলিয়ার কে যেন মরছিল গত বছর। আপনি কি জিন্দা স্টিংরে ভাজি করলে একটু সাবধানে।
আড্ডাবাজ বলেছেন:
জিন্দা স্টিংরে ভাজি করলে একটু সাবধান!!


















