কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন?
২৩ শে মে, ২০০৮ রাত ৮:৪৩
অনলাইনে প্রথম ই-বুক ফেয়ারের কথা খেয়াল আছে কি আপনার? গত ২০০৬ সালের জুলাই চার তারিখ থেকে শুরু করে এক মাসব্যাপী চলেছিল এই অনন্য ও ব্যতিক্রমধর্মী অনলাইন বই মেলা। কম্পিউটারে সংগ্রহ করা, পড়া ও ব্যবহার করা যায় এমন বইকে বলা হয় ই-বুক। প্রজেক্ট গুটেনবার্গ এবং ওয়ার্ল্ড ই-বুক লাইব্রেরির সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন বিষয়ের উপর প্রায় তিন লরেও বেশী ই-বুক সেখানে প্রদর্শিত হয়। এর সবগুলোই ছিল পাঠকদের জন্য একদম ফৃ।
ই-বুকের পোকা যারা তাদের জন্য ঐ মেলাটিই শেষ সুযোগ ছিল এমনটি ভাবার কোন কারণ নেই। সত্যিই, এই যুগেও যদি আপনি বই কেনার পোকা হয়ে থাকেন তবে আপনার অবশ্যই বোঝা উচিত অনলাইনে ফ্রী শব্দটি ফ্রীডম বা স্বাধীনতার ব্যাপক মতাকেই স্মরণ করিয়ে দেয়। এক দশক ধরে হয়তো আপনি সংগ্রহ করেছেন প্রায় হাজার খানেক বই ও ম্যাগাজিন। আর মাত্র দুই সপ্তাহে কেবল ই-বুক সংগ্রহ করতে শুরু করার পর দেখা গেল আপনার বইয়ের সংগ্রহশালার সংখ্যা অতিক্রম করে গেছে অনেকখানি, গুণতে গিয়ে হয়তো দুই-তিন হাজার হওয়ার পর বই গোনাগুনির কাজটা আপনি থামিয়ে দেবেন।
প্রায় বছর তিনেক আগেকার কথা যখন আমি ইন্টারনেটের ফ্রী বইয়ের নদীতে ডুব মেরে তুলে আনতাম পছন্দের এবং মজার অনেক ই-বুক আর ভরাতাম আমার হার্ডডিস্ক। আজকে সত্যিই অবাক হই যখন দেখি অনেকেই এটা সম্পর্কে জানেননা এবং এবং কষ্ট পাই যখন কেউ কেউ ভাবেন এই ফ্রী বইগুলো (কিম্বা ই-বুকগুলো) নামকরা লেখকদের বই নয়। আসলে আপনি জেনে বেশ আশ্চর্য্যই হবেন হয়তো যে অনেক নামকরা লেখকদের বিখ্যাত সব সাহিত্য কর্মই আজকাল সাইবার জগতে ফ্রী বিকোচ্ছে। নাম করতে গেলে এসব লেখকদের মধ্যে রয়েছেন সেক্সপীয়ার, কাফকা, ডিকেন্স, দস্তয়ভস্কি, জেমস জয়েস, মার্ক টোয়েন, জ্যক লন্ডন, ও হেনরী আর লেখিকাদের মধ্যে রয়েছেন জেন অস্টেন, এমিলি ডিকসন, জর্জ ইলিয়ট, এ্যনি ব্রন্টি, শার্লট ব্রনটি, অগাথা কৃস্টি, ভার্জিনিয়া উলফ এমনি আরো অনেকই। এমনকি ইচ্ছে করলেই আপনি সংগ্রহ করতে পারেন কুরআন, মহাভারত, রামায়ণ থেকে শুরু করে হোমারের ইলিয়াড এবং ওডিসি, পঞ্চতন্ত্র কিম্বা ঈশপের গল্পগুচ্ছ, প্লেটোর দর্শন কিম্বা বাৎসায়নের কামসূত্র।
তাই পছন্দের বইগুলো আজ থেকেই কালেকশন করা শুরু করুন। ডাউনলোড করা ফাইলগুলো অনেক সময় জিপ করা থাকতে পারে, সেক্ষেত্রে আনজিপ করে নিতে ভুলবেননা। অনলাইন থেকে পাওয়া বইগুলো সাধারনত টেক্সট, এইচটিএমএল এবং পিডিএফ ফরমেটে পাওয়া যায়। টেক্সট ফাইল দেখার জন্য নোটপ্যাড অথবা ওয়ার্ড প্যাড ব্যবহৃত হয় যা উইন্ডোজের সব অপারেটিং সিস্টেমেই ইন্সটল করা থাকে। কিন্তু পিডিএফ ফরমেটের বই পড়তে হলে অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাডবি রিডার বা অ্যক্রোবেট রিডার ইন্সটল করা থাকতে হবে। আপনার সফটওয়্যার কালেকশনে এটা থাকার কথা। না থাকলে ইন্টারনেট থেকে ফ্রী ডাউনলোড করে নিতে পারেন অ্যডবি রীডার বা অ্যক্রোবেট রীডার এর যেকোন একটি ভারশন। অ্যডবি রীডার ফ্রী- ডাউনলোড করতে ব্রাউজ করুন http://www.download.com এর Software সেকশান।
আপনার কম্পিউটারে ই-বুকের সংগ্রহশালা আপনি দু’ভাবে তৈরী করতে পারেন। প্রথমত বিভিন্ন সার্চইঞ্জিন (যেমন গুগল) দিয়ে সার্চ করে। অথবা এই ব্লগে দেয়া ওয়েবসাইট গুলোর অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে শুরুতেই ঢুঁ মারুন - http://www.gutenberg.org এর সাইটে।
প্রজেক্ট গুটেনবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল হার্ট বলেছেন তারা আশা করছেন ২০০৯ সালের মাসব্যপী ই-বই মেলায় এক মিলিয়ন বই প্রদর্শিত করতে পারবেন। গুটেনবার্গকে বলা যায় ফ্রী বইয়ের দাদু। ২৫টিরও বেশী ভাষায় প্রায় ১৯,০০০ বই এই সাইট থেকে পাবেন আপনি। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফেমাস ফিকশন, ছোটদের গল্প, ছড়া ও উপন্যাস, ছোট ও বড় গল্পের সংকলন, ধর্মীয় বই, রাজনীতি, সমাজ ও অর্থণীতির বই, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণামূলক বই, বিভিনড়ব ধরণের রেফারেন্স, এনসাইকোপেডিয়া এবং ডিকশনারী। এই সাইটটির মূল বৈশিষ্ট্য হলো এর বিন্যাস বেশ সাদামাটা। স্বেচ্ছাকর্মী ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ডোনেশনের সাহায্যেই চলে এই অলাভজনক প্রতিষ্ঠানটি। প্রজেক্টের স্বেচ্ছাকর্মীরা কপিরাইট উঠে যাওয়া বইগুলোকে টুকে নিয়ে রুপান্তরিত করে ই-টেক্সেটে। ভলান্টিয়ারদের সাহায্যের উপর ভিত্তি করেই আগামী ২০১৫ সাল নাগাদ প্রায় এক মিলিয়ন ফ্রী বই পাঠকেদের জন্য তৈরী করতে পারবে বলে আশা করছে গুটেনবার্গ। প্রতিমাসে এই চমৎকার সাইটটি থেকে দুই মিলিয়নেরও বেশী বই ডাউনলোড করা হয়। আপনিও হতে পারেন তাদেরই একজন।
-------
Click This Link
এই ইলেকট্রনিক টেক্সট সেন্টারটি মূলত ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া লাইব্রেরীর। পাঠকদের জন্য আইনগত ভাবে বাধাহীন বইগুলো খুব সহজেই পাওয়া যাবে এখান থেকে। ইংরেজি সাহিত্যের উপর পড়াশুনা করছেন এবং বিশদভাবে ভাবে পড়তে আগ্রহী তাদের বেশ কাজে দেবে সাইটটি। এই সাইটির বিভিন্ন ক্যাটেগরিতে আপনি পাবেন ইংরেজি সাহিত্যের হাজার হাজার রিসোর্স। ইরেজি নাটক, কবিতা, প্রবন্ধ, ফিকশন ডাটাবেজ ছাড়াও এতে রয়েছে শেক্সপীয়ারের রচনাবলী, অক্সফোর্ডের ডিকশনারী, বাইবেল, আফ্রিকান-আমেরিকান সাহিত্য এবং দর্শনের উপর লেখা অনেক বই যার সংখ্যা প্রায় সত্তর হাজারের মত।
-------
http://www.planetpdf.com
প্যানেটপিডিএফ এর হোমপেজ থেকে কিক করুন এর ফ্রী ই-বুক সেকশনে। এই চমৎকার সাইটটিতে এডগার অ্যলান পো, লিও তলস্তয়ের ওয়ার এন্ড পীস, এমিলি ব্রনটির ওয়েদারিং হাইটস, থমাস মুরের ইউটোপিয়া, চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেক্টেশন্স, জুল ভার্নের অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ, ফিওদর দস্তয়ভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, জেমস জয়েসের ইউলিসিস ছাড়াও ছোটদের জন্য ঈশপের গল্প, হ্যন্স কৃশ্চিয়ান এন্ডারসনের রূপকথা, রবার্ট লুই স্টিভেনসনের ট্রেজার আইল্যন্ড, স্যার আর্থার কোনান ডয়েলের দা লস্ট ওয়ার্ল্ড সহ এমন অসংখ্য বিখ্যাত কাসিক পাবেন। এই সাইটটির বৈশিষ্ট্য হলো এখানকার সব বই-ই পিডিএফ ফরমেটের। ফলে পড়তে ও সংগ্রহ করতে পারবেন অনায়াসেই।
-------
http://www.bibliomania.com
বাইব্লিওম্যানিয়ায় রয়েছে রিড, স্টাডি, রিসার্চ, শপ এবং সার্চ সেকশন। এখানকার রিড সেকশন থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দের লেখকের বিভিনড়ব আর্টিকেল, নাটক, ফিকশন, ছোট গল্প কিম্বা কাবিতা সংগ্রহ করতে পারবেন। এই সাইটি থেকে অবশ্য পুরো বই একাবারে ডাউনলোড করতে পারবেননা। বেশীরভাগ বই বিভিন্ন চ্যপ্টারে ভাগ করা আছে। সেই চ্যপ্টার অনুযায়ী পেজ সেভ করতে হবে আপনাকে সংগ্রহের জন্য। ওয়ার্ল্ড ফেমাস লেখকদেও কমবেশী সব লেখাই পাবেন এই চমৎকার সাইটিতে।
-------
http://www.bartleby.com
বেশ প্রশংসিত এবং সাহিত্যের ছাত্র, লেখক, সাংবাদিক এবং এজাতীয় যে কারো জন্য মাস্ট ভিজিট সাইট যেখানে পাবেন বিভিন্ন ইংলিশ রেফারেন্স বুক, এনসাইকোপিডিয়া, ডিকশনারী ছাড়াও সাহিত্যের বিশাল সম্ভার। রেফারেন্স হিসাবে অনলাইনে পড়ার কথা বললেও এর পাশপাশি ফৃ বইও পাওয়া যাচ্ছে এখান থেকে।
-------
http://www.free-ebooks.net/
এই সাইটটিকে আধুনিক এবং ততটা বিখ্যাত নয় এমন লেখকদের প্লাটফর্ম বলা যেতে পারে। এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লেখকরা তাদের কাজগুলোকে তুলে ধরেন পাঠকদের সামনে। চমৎকার এবং মজার কিছু লেখা এখান থেকে সহজেই পেয়ে যাবেন আপনি। নিয়মিত ক্যটাগরী ছাড়াও এখানে আপনি পাবেন খেলাধুলা, স্ব্যাস্থ্য, ট্রাভেলিং, ইতিহাস, ফ্যাশন, কম্পিউটার ও ইন্টারনেট, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উপর চমৎকার কিছু বই।
-------
Click This Link
এদের দাবী অনুযায়ী প্রায় আড়াই হাজারের মতো ফৃ বই পাবেন আপনি এখানে।
-------
http://www.ebook.com.au/freebooks.htm
এই সাইটিতে ফ্রী ই-বুক পাবার অনেক লিংক প্রদর্শিত হয়েছে। এই বইগুলো ফৃ কারণ এগুলোর স্বত্ত পাঠকদের কাছে চলে গেছে নয়তো অথবা কপিরাইট মালিকানাহীন লেখা কিম্বা কপিরাইটহীন অথবা লেখক অনেক আগে মারা গেছেন। আর এর অর্থ হলে বইগুলো যত ইচ্ছা বিলানো সম্ভব। এমনকি এগুলোর পৃন্ট আউট নিতে ও পড়তেও পারবে।
-------
http://www.manybooks.net
এই সাইটটিতে পাবেন ১৬ হাজারেরও বেশী ই-বুক, সবই ফ্রী। মোস্ট পপুলার, রিকমেন্ডেশন্স অথবা ভিজিটরদের রিসেন্ট রিভিউ লিংক থেকে ব্রাউজ করতে পারেন। এর স্পেশাল কালেকশন্স থেকেও ঘুরে আসুন, আপনার জন্য মাজার কিছু বই পেয়ে যেতেও পারেন।
-------
http://www.web-books.com/
ফিকশন ও ননফিকশন এই দুই সেকশনে ভাগ করা। ফিকশন বিভাগে আছে হরর, রহস্য, রোমান্স, সাইন্সফিকশন, ফ্যন্টাসি, নাটক, ছোট গল্প ইত্যাদি। ননফিকশনাল আইটেম বায়োগ্রাফি, ইতিহাস, ভাষা, দর্শন, কবিতা, ধর্ম, বিজ্ঞান ইত্যাদি বিষয়।
-------
http://www.baen.com/library/titles.htm
বেন ফৃ লাইব্রেরী সম্প্রতি অনেকগুলো বই ছেড়েছে ইলেকট্রনিক ফরমেটে। কোন শর্ত বা দায় ছাড়াই যে কেউ এখান থেকে ইচ্ছে মত পড়তে পারবে তাদের পছন্দের বই।
-------
শেষ কথা
শেষ করার আগে একটি কথা, দীর্ঘ সময় নিয়ে সংগ্রহ করা বইগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব হলে আপনার কালেকশনের একটি ব্যাকআপ রাখুন। সিডিতে রাইট করে রাখাটাই সবচেয়ে সুবিধাজনক। একটা সিডিতে ইচ্ছে করলে অনায়াসেই হাজারখানেক বই আঁটাতে পারবেন। তো এরপর কাসিক কোন বই পড়ার শখ হলে হুট করেই বুক স্টোরে ঢুকে যাবেননা যেন। খেয়াল রাখবেন, যে বইটা আপনি খুঁজছেন তা হযতো স্রেফ কয়েকটা মাউস কিকের ব্যাবধানেই রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। উপভোগ করুন অনলাইনে ফ্রী বইয়ের আনন্দময় ভুবন।
তামিম আব্দুলাহ
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
আপনাকে ধন্যবাদ। আপাতত প্রিয়তে রাখছি।
লেখক বলেছেন: আপাতত ধন্যবাদ। হা, হা, জোক করলাম। থ্যাঙ্কস মি. জুলিয়ান।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও শাহরীয়ার !
রাতমজুর বলেছেন:
ডাইরেক্ট শোকেসে।
লেখক বলেছেন: আবার জিগায় ! আহ, রাতমজুর, ধন্যবাদ। পিচ্চটা কে ভাই?
লেখক বলেছেন: থ্যান্কু রিজভী ...
লেখক বলেছেন: থ্যান্কু ভ্রুক্ষেপিত ...
সর্বদাবেলায়েত বলেছেন:
+ প্লাস শোকেস ট্রিটমেন্ট
লেখক বলেছেন: থ্যাঙ্কু প্লাস, সর্বদাবেলায়েত।
লেখক বলেছেন: সুন্দকার ধন্যবাদ, আন্ধার রাত !
অনির্বান বলেছেন:
অনেক ধণ্যবাদ আপনাকে এই সুন্দর পোষ্ট এর জন্য। অনেক তথ্য পেলাম.....
লেখক বলেছেন: আপনাকে অনেক তথ্য দিতে পেরে আমারও ভালো লেগেছে অনেক ... ধন্যবাদ চে' ... স্যরি ... অনির্বাণ।
রোকন বলেছেন:
কাজের পোস্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট, রোকন।
গলা মিলাইলাম
লেখক বলেছেন: আপাতত গলা মিলানোর জন্যই থ্যাঙ্কু বৈকুন্ঠ... ।
কিউপিড বলেছেন:
অবশ্যই ধন্যবাদ।+
লেখক বলেছেন: অবশ্যই কিউপিড, সেই সঙ্গে একটা রিকুয়েস্ট : অরজিনাল কিউপিড হয়ে থাকলে আমার দিকে একটা শর মারুন না? দিনকাল যেন একদম প্রেমহীন হয়ে যাচ্ছে ... হা .. হা ..
লেখক বলেছেন: তা যা বলেছেন, ধন্যবাদে ৪টি অক্ষর যেখানে Thanks দেখাচ্ছে ৬টি। দুই পয়েন্ট বেশি দেয়ার জন্য আপনাকেও Thanx আফলাতুন !
প্রচেত্য বলেছেন:
অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, অসংখ্য .. প্রচেত্য।
লেখক বলেছেন: আমিও কোন কথা বলতে চাইনা, সরাসরি ধন্যবাদ দিচ্ছি আপনার মন্তব্যের জন্য।
মনচলি বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস মনচিল।
মানব মানিক বলেছেন:
দারুণ , দুর্দান্ত এক পোস্ট !প্রিয়তে রাখলাম। খুব কাজে লাগবে।
ধন্যবাদ দিয়ে ছোট করছি না.......
ভালো থাকবেন।
লেখক বলেছেন: দুর্দান্ত মন্তব্য। ছোট না করেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, মনিক।
কর্মী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।আর কেউ যদি কোনো ই-বই খুজে না পান, তাহলে আমাকে বল্লে আমি ট্রাই করে দেখবো।
লেখক বলেছেন: ওকে, কর্মী থ্যাঙ্কস।
সবাক বলেছেন:
দেরি করা ঠিক হবেনা। শোকেসে সেন্ড কইরা দিলাম।পোস্টটি মানব মানিক এর ব্লগে প্রিয়তে দেখে আইলাম।
লেখক বলেছেন: সবাক, দেরি না করেই ধন্যবাদ আপনাকে।
মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন:
কাজের পোষ্ট । ধন্যবাদ
লেখক বলেছেন: কাজের মন্তব্য, মো: শাহরিয়ার কবির (রনি) আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভাই।
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে দুরন্ত ... প ...।
ধরণের এক ব্যাপার শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধনব্যাদ রাতিফ। ভাল থাকবেন।
যীশূ বলেছেন:
প্রয়োজনীয় পোস্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: ওহ্ যীশূ ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: পৃথিবীর সেরা মন্তব্য কি? যাই হোক ... মারুফ হায়দার নিপু, ধন্যবাদ ভাই।
মাহবুব মোর্শেদ বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: মাহবুব ভাই, আপনার ভাল লাগা, আমারো। ধন্যবাদ।
লেখক বলেছেন: মেহরাব শারিয়ার, আপনার জন্য ধন্যবাদ পৌছে গেছে আমার পক্ষ থেকে ... ভাল থাকবেন।
মাহবুব সুমন বলেছেন:
তিমেশেঙকো ইজ ব্যাক !!
লেখক বলেছেন: ওয়েলকাম ব্যাক তিমেশেঙকো! ভালো কথা, তিমেশেঙকো কে?
লেখক বলেছেন: এটা আভিয়েটর, থ্যাঙ্কস অ্যানিওয়ে !
মাহবুব সুমন বলেছেন:
এতো সিরিয়াস কেনো আপনে ?
লেখক বলেছেন: তাইতো, এতো সিরিয়াস ক্যান আমি ... ? আচ্ছা, কোথায় এতো সিরিয়াসনেস পেলেন আমার, ধরায়ে দিলে রিভিউ করতাম। ভাই মাহবুব সুমন ... আপনি ভাল আছেন তো?
সাঈফ শেরিফ বলেছেন:
বই ডাউন লোডের জন্য আমার প্রিয় সাইট...গিগাপিডিয়া.অর্গ...আমি অতি সম্প্রতি প্রকাশিত বই পাবার ব্যাপারে আগ্রহী। রবার্ট ফিস্কের লিখা...দ্যা গ্রেট ওয়ার ফর সিভিলাইজেশন, কনকয়েস্ট অব মিডিল ইস্ট বইটা খুজছি বহু বছর ধরে। সাহায্য করবেন একটু?
লেখক বলেছেন: অপেক্ষা করুন। পেলে পাঠিয়ে দেবোখন।
রেটিং বলেছেন:
ডাইরেক্ট শোকেসে।
লেখক বলেছেন: থ্যান্কু রেটিং। বেশ মজার নাম সিলেক্ট করেছেনতো আপনি!
অ্যামাটার বলেছেন:
পিরিয়তে...
লেখক বলেছেন: ট্যানকিও, অ্যামাটার !
মাহবুব সুমন বলেছেন:
একজন তানিম আব্দুল্লাহ কে চিনি !
লেখক বলেছেন: কিন্তু আমি চিনি না।
লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো আপনার জন্যেও। মন্তব্যের জন্য ধন্যবাদ, সাজি।
লেখক বলেছেন: থ্যঙ্কু রুবেল। শুভেচ্ছা রইলো আপনার জন্যেও।
ত্রিভুজ বলেছেন:
গুড পোস্ট.. স্টার প্লাস!
লেখক বলেছেন: নাইস কমেন্ট। স্টার প্লাস থ্যাঙ্কস ফর ত্রিভুজ।
লেখক বলেছেন: আপনার জন্য অপেক্ষায় ছিলাম। মাসুদ, প্রশ্নের জন্য ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
কোন তামিম?
লেখক বলেছেন: কোন তামিমকে আপনার দরকার, কৌশিক?
লেখক বলেছেন: পথিক মানিক, আপনারেও ডাবল পেলাস থ্যাঙ্কস।
কৌশিক বলেছেন:
এই তামিমরেই দরকার। মাসুদ রানা সিরিজের পরের বইটা আমি লিখতেছি। একেবারে নায়কের চেহারা।
লেখক বলেছেন: নায়িকা কে?
লেখক বলেছেন: অফকোর্স, আই উইল ক্যারি অন। লিমন, থ্যাঙ্কস ফর ইওর ইন্সপাইরেশান, এনিওয়ে।
সবুজপাতা বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: কি চমৎকার নামটি আপনার। এমন সুন্দর নাম এবং মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবুজপাতা।
অনিশ্চিত বলেছেন:
মূর্ছনা.নেটেও প্রচুর বই পাওয়া যাচ্ছে। তবে আমি শিওর না তারা কাজটা বৈধভাবে করছে কিনা। কারণ নতুন বই প্রকাশিত হওয়ার সাথে সাথেই সেখানে স্ক্যান করা বই পাওয়া যায়।আপনার পোস্টটি অনেক কাজে লাগবে।
লেখক বলেছেন: থ্যাঙ্কস, অনিশ্চিত।
অরুনাভ বলেছেন:
প্রিয় তে রাখলাম +
লেখক বলেছেন: ... নিশ্চয়ই। ধন্যবাদ, অরুনাভ।
আসিফ আহমেদ বলেছেন:
প্রিয়তে রাখা ছাড়া কোন উপায় নাই।
লেখক বলেছেন: তাই ! মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, মি. আসিফ আহমেদ।
কৌশিক বলেছেন:
হাতে অনেক আছে। আপাতত জরিনা।
লেখক বলেছেন: চলেনা !
লেখক বলেছেন: ভয়ঙ্কর কোন ব্যাপার নয়, http://www.wikibooks.com এর কথা আপনি বলবেন, এই অপেক্ষাতেই ছিলাম। জটিল কিছু না। ভাল থাকবেন মাসুদ।
পাপী বলেছেন:
পিরিও পুস্টে রাখলাম..। একখান পেলাস ও দাগাইলাম
লেখক বলেছেন: নরকের পাপী, দইন্যবাদ দিলাম। একখানা থ্যাঙ্কুও দাগাইলাম।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ব্যাপক কামের পোষ্ট। থ্যাঙ্কু।
লেখক বলেছেন: থ্যাঙ্কু শরৎ।
মৃদুল মাহবুব বলেছেন:
গুড পোষ্ট। http://www.poemhunter.com এখানে বিখ্যাত কবিদের কবিতার বই পাওয়া যায় পিডিএফ ফরম্যাট এ।
লেখক বলেছেন: থ্যাঙ্কু । থ্রি চিয়ার্স ফর মৃদুল !!!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
মৃদুলরেও থ্যাংকু।
লেখক বলেছেন: শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে,
আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে ।।
লেখক বলেছেন: অহেতুক, প্রোফাইল পিক্সটা সুন্দর। থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট।
অিনেকত বলেছেন:
দরকারি পোষ্ট, ধন্যবাদ
লেখক বলেছেন: চকলেটে অস্তে কামড় দাও, ও ব্যাথা পায়না বুঝি?
থ্যাঙ্কস ফর ইওর মন্তব্য, অনিকতে।
দই মিষ্টি বলেছেন:
লেখক বলেছেন: দই মিষ্টি দই-মিষ্টি খেতে ব্যাস্ত। তাই যা বলেছেন তা বোঝা গেলনা। খাওয়া শেষে আবার কথা হবে মিষ্টি !
লেখক বলেছেন: নিরব নহে নিরব রহে !
থ্যাঙ্কু নিরব !
রাতুল" বলেছেন:
পেলাচ
লেখক বলেছেন: থ্যাঙ্কস, রাতুল !
অক্ষর বলেছেন:
দরকারি পোষ্ট, ধন্যবাদ
লেখক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, মো: নাজমুল হাসান।
আমিনুল ইসলাম বলেছেন:
পোস্টটা আসলেই প্রয়োজনীয়। তবে টাইটেল বা শিরোনামটা যথার্থ নয় বলে মনে করি। ছাপানো বই যখন তখন যে কোন পরিবেশে পড়া যায়। ই বুক যা পিডিএফ ফরমেটে থাকে, সেটা কি যখন তখন পড়া যায়?
লেখক বলেছেন: প্রিয় আমিনুল ইসলাম, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আসলে প্রত্যেকটি বিষয়েরই কিছু সুবিধা (ভাল) এবং কিছু অসুবিধা (মন্দ) থাকে। তবে ই-বুক রিডারদের জন্যও প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। বস্তুটির নাম - ই-বুক রীডার। বিস্তারিত জানতে ওয়েব সার্চ করে দেখতে পারেন। আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যঙ্কস প্লাস টু মখআলমগীর।
প্রিয়তি বলেছেন:
ধন্যবাদ, কাজের আসবে।
লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ প্রিয়তি! বাহ কি ফুটফুটে বেবি !!
লেখক বলেছেন: থ্যাঙ্কস হনলুলু। ছবিটা ভালই লাগিয়েছেন।
আইরিন সুলতানা বলেছেন:
দরকারী একটা পোস্ট ...প্রয়োজনীয় আর তাই প্রিয়তে সরাসরি...
লেখক বলেছেন: চমৎকার একটি মন্তব্য ...হৃদয়গ্রাহী আর তাই ধন্যবাদ সরাসরি... আইরিন সুলতানা !
পান্থ বিহোস বলেছেন:
কম খারাপ না। ভালো আর কি!
লেখক বলেছেন: আবার জিগায় .. থ্যান্কস পান্থ !
আশরাফ মাসরুর বলেছেন:
গুড ! উপকারী এবং উপযোগী একটি পোষ্ট করায়।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আশরাফ মাসরুর।
সবুজ বলেছেন:
+ প্রিয়তে
লেখক বলেছেন: থ্যাঙ্কু সবুজ। উপেভাগ করুন অনলাইনে ফ্রী বইয়ের জগত ...
আরিফ জেবতিক বলেছেন:
এটা শুধু দরকারী পোস্ট না , দরকারী পোস্টের বাপ ।
লেখক বলেছেন: ধন্যবাদের এই নমুনা সত্যিই ব্যাতিক্রমি। আপনার কাজে লাগলে আমারও ভাল লাগবে। থ্যাঙ্কু আরিফ।
নাফিস ইফতেখার বলেছেন:
অসংখ্য ধন্যবাদ.....প্রিয়তে রাখলাম আমিও ++++++++
লেখক বলেছেন: থ্যাঙ্কু ইউ, ডিয়ার নাফিস ।
রাফা বলেছেন:
আপনি মনে হয় বই পাগল মানুষ , আমিও একসময় বইএর পোকা ছিলাম কিন্তু এখন আর ধৈর্য থাকেনা। চারিদিকে এত নিরাশা , তাই কিছুই ভালো লাগেনা।সবকিছুতেই হতাশ এখন।অনেকেরই কাজে লাগবে সেইজন্যই একটি ধন্যবাদ আপনার পাওনা।
লেখক বলেছেন: চমৎকার গোছানো মন্তব্য। কথাও নিশ্চয়ই এমনি গুছিয়ে বলতে অভ্যস্ত ... !
বই পড়া আপাতত বন্ধ ... এটা বড় কোন ব্যাপার নয়, রাফা ... হতাশ হবেন না। সুদিন নিশ্চয়্ই আসবে ... এটাই স্বাভাবিক। শুধু হতাশ হবেন না।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস ইউনুস খান !
তারেক আনোয়ার বলেছেন:
ভালো কাজ ।
লেখক বলেছেন: থ্যান্কস তারেক।
মু্ক্ত মানব বলেছেন:
ভালো লাগলো। প্রিয়তে যুক্ত হলো। শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: মুক্ত মানব, শুভেচ্ছা রইলো আপনার জন্যও। ধন্যবাদ।
উরনচণ্ডী বলেছেন:
বিখ্যাত সব বইয়ের জগতে সকলকে ফ্রি নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, Thank you.
লেখক বলেছেন: উরনচন্ডী কি অদ্ভুত নাম! আসলেই উড়নচন্ডী নাকি? থ্যান্কু আপনাকেও।
ফজলুল কবিরী বলেছেন:
বস এমন একটা পোস্ট খুবই কাজে আসবে আমার। কৃত্জ্ঞতা জানাই।
লেখক বলেছেন: থ্যান্কু ফজলুল কবিরী। আপনাকেও কৃতজ্ঞতা জানাই এমন চমৎকার মন্তব্যের জন্য।
শাদা-অন্ধকার বলেছেন:
প্রিয় তে রাখলাম। অনেকদিন ধরে খুজছিলাম এমন কিছু। শুধু ধন্যবাদ দেয়া কি উচিৎ?কম হয়ে যাবে।
লেখক বলেছেন: যা আমরা আন্তরিক ভাবে চাই তা এক সময় হাতের নাগালে আসেই। এটাই প্রকৃতির নিয়ম। ... আর কি দিতে চাইছেন ... ধন্যবাদ আন্তরিক হলে এই যথেষ্ট। প্রিয়তে রাখার জন্য থ্যাঙ্কস আপনাকেও। ভাল থাকবেন সাদা অন্ধকার।
কঁাকন বলেছেন:
দরকারি পোস্ট
লেখক বলেছেন: কাকন, আপনাকেও ধন্যবাদ দরকারি মন্তব্যের জন্য।
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
অনেক ভালো একটা পোষ্ট.............কিন্তু আমি এখানে নতুন.........প্রিয়তে নিতে পারছি না...........কিভাবে নেব যদি একটু বলতেন.................বাই দা ওয়ে............৫+
লেখক বলেছেন: থ্যান্কু যোদ্ধা ... ওয়েলকাম টু সামহোয়্যার ।
আহ, পোস্টের লেখা যেখানে শেষ হয়েছে সেখানে দেখুন :
অরেন্জ কালারের বারে হলুদ রংয়ের স্টার চিহ্ন রয়েছে, ওতে ক্লিক করে আপনার পছন্দসই যেকোন পোস্টকে ফেভারিটে নিতে পারবেন।
আবারো ধন্যবাদ আপনাকে ... যোদ্ধা ।
অজানা অচেনা বলেছেন:
ওয়াও! আগে পড়িনি। কার জানি প্রিয়তে দেখে পড়ে ফেললাম একটানেই। প্রিয়তে + করছি। পরে প্রয়োজন হলে ঘুরে আসব সাইটগুলো থেকে।অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস অচেনা !
সাইফুর বলেছেন:
কাজের পোষ্ট
লেখক বলেছেন: কাজের কমেন্ট ! থ্যান্কস সাইফুর !!
লেখক বলেছেন: জ্বী বাই, পাউয়া যায় ... হিন্টচ পাবেন ।
জাতেমাতাল বলেছেন:
বল্গে চড়ে বেড়াতে বেড়াতে এসে পড়লাম, এতো স্বর্নখনি রে ভাই, আল্লার কাম করছেন, দোয়া গো।
লেখক বলেছেন: দোয়া বড় দরকারি জিনিষ ... আপনার জন্যও রইলো শুভ কামনা।
রবিন৭৫৭ বলেছেন:
জটিল
লেখক বলেছেন: তাই !
লেখক বলেছেন: ধন্যবাদ প্রমোদ !
অন্তু বলেছেন:
ভালো পোষ্ট। বাংলা বই পাওয়া যাবে কি ভাবে?
লেখক বলেছেন: বাংলা বই বেশি নাই ... যা পাওয়া যায় তার অধিকাংশই গল্প উপন্যাস।
টেকনো বলেছেন:
বাংলা বই পাওয়া যায়।http://doridro.com/
এদের ই-বই লিন্ক থেকে নামাতে পারেন।
আরও সাইট আছে কিন্তু এখন মনে আসছে না।
লেখক বলেছেন: এক মাসেও মনে পড়লো না ?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
প্রিয়তে রাখলাম। কাজে লাগবে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ "চিটি" !
আপেল বলেছেন:
সত্যি কচ্ছি হামার কাছে এই পোষ্ট টি খুবিই ভাল লাগছে....বেশী করে বাংলা বই Dowload করার সাইট দিন.....
লেখক বলেছেন: আপেলের বাড়ি কি বগুড়া নাকি? বাংলা বইয়ের জন্য অপেক্ষা করতে হবে । থ্যান্কস অ্যানিওয়ে !
নির্বাক হাসান বলেছেন:
হয়
লেখক বলেছেন: হাহ্ !
সাজিদস্টার বলেছেন:
এমন পোষ্টই তো চাই, ধন্যবাদ
লেখক বলেছেন: ইন্সপিয়ারিং কমেন্ট। ধন্যবাদ সাদিস্টার !
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
মনোবিজ্ঞানের বই ফ্রি পাবো কই বলেন...আসল বই পাওয়াই যায়না বাজারে। আর যেগুলা পাওয়া যায় দাম ৪০০০/৫০০০............
লেখক বলেছেন: তাসনুভা, আপনি কি ইস্নাইপ্স এ ট্রাই করেছেন? ইফ'উ ডোন্ট দেন চেক - http://www.esnips.com
এই সাইটের সার্চ অপশনে সাইকোলজি লিখে খুজুন, নিশ্চিত ভাবেই কাজের কিছু বই পাবেন।
থ্যান্কস !
আপেল বলেছেন:
হ্যা আপনার ধারনা ঠিক.....http://www.free.com.bd তে কিছু বাংলা বই পাবেন......
কেউ কি ফ্রি বাংলা কম্পিউটার এর বইয়ের উপর কোন সাইট এ ঠিকানা দিবেন...
লেখক বলেছেন: এই মুহুর্তে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি দুবাইয়ে ... চাকুরি ! তারপরো যদি কিছু পেয়ে যাই আপনার জন্য - জানাবো আপেল।
আর ... জন্মসূত্রে আমি ঢাকার ছেলে হলেও আমার পূর্বপুরুষরাও বগুড়ার মানুষ। আ্যনিওয়ে টেক কেয়ার !
রেজওয়ান শুভ বলেছেন:
ধন্যবাদ , ++
লেখক বলেছেন: ওয়েলকাম + +
আল-ইমরান সিদ্দিকী বলেছেন:
chomotkar
নাজমুল হাসান বাবু বলেছেন:
ধন্যবাদ সাহায্যকারী একটি তথ্য দেওয়ার জন্য।
েরজাউল করিম বলেছেন:
ভাই বাংলা বই পাবো্ কোন সাইট এ.....?
কিষান বলেছেন:
ধন্যবাদ লেখককে। প্রিয়তে গেল। পারলে বাংলা সাইটের নাম দিয়েন
লেখক বলেছেন: থ্যাঙ্কু কিষাণ ... চেষ্টা করবো।
লেখক বলেছেন: তাই !
বাঙ্গাল বলেছেন:
ডাইরেক্ট প্রিয়তে
লেখক বলেছেন: ডাইরেক্ট ধন্যবাদ বাঙ্গাল ।
রুপার পালকি বলেছেন:
দেরী করলাম । চমৎকার ।
লেখক বলেছেন: খাসা নামটি আপনার ... দেরী হলো নাকি? হা হা হা ... থ্যাঙ্কস !
লেখক বলেছেন: প্রিয়তে শেয়ার করার জন্য থ্যাঙ্কস ... মানিক !!
http://www.gigapedia.com
জিমেইল দিএ রেজিস্টারড হয়ে যত পারেন ফ্রি বই নামান।
লেখক বলেছেন: আপনার মুল্যবান তথের জন্য অসংখ্য ধন্যবাদ ... স্পর্শ !
ঢাকার ছেলে বলেছেন:
চমৎকার পোষ্ট!
লেখক বলেছেন: আমিও ঢাকার ছেলে ... থ্যাঙ্কস !
মামুন৫৫৮ বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: মামুন৫৫৮ .. ধন্যবাদ।
লেখক বলেছেন: কোন কিছুই দেরি হয়নি।
শ্রাবণের ফুল .... থ্যান্কু।
রিয়াজ উদ্দিন বলেছেন:
Thanks
লেখক বলেছেন: থ্যন্কস রিয়াজ। আপনার মেইলের জন্যও ধন্যবাদ। ভাল থাকবেন।
লেখক বলেছেন: অপ্রিয় সত্যের দিল বরই দরাজ !
ত্রেয়া বলেছেন:
বই পড়ার নেশাটা এই প্রবাসে এসে প্রায় হারিয়ে যাচ্ছিলো নেটে বই পড়া শুরু করার আগ পর্যন্ত।তবে বেশ ঝামেলা লাগত খুজতে।খুব ভালো হল আপনার পোষ্ট পেয়ে।ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনার ঝামেলা এড়াতে কিছুটা হলেও কাজে লেগেছে পোস্টটি ... খুবই ভাল লাগলো জেনে ... ভাল থাকবেন ত্রেয়া !
দুখী মিয়া বলেছেন:
ধন্যবাদ।আমার বেশ কাজে এসেছে।প্রিয়তে রাখলাম এবং সাথে একখান ++++++
লেখক বলেছেন: এক সাথে এতোগুলো + দেখে আমার মনটাও ভরে গেলো, দুখী।
আরিফআফতাব বলেছেন:
ত্রেয়া বলেছেন: আরিফআফতাব কে প্রিয়তে রাখলাম এবং সাথে একখান ++++++
লেখক বলেছেন: আফতাব কি বলছেন বোঝা গেলোনা ... কাট-পেস্টের ফলাফল !!
বিবর্তনবাদী বলেছেন:
প্রিয়তে রাখলাম। কাজের পোস্ট
লেখক বলেছেন: বিবর্তনবাদী ... ধন্যবাদ !!
নোঙ্গর ছেঁড়া বলেছেন:
চক্ষে পানি আয়া গেল....+++++++++++++++++++++++++
লেখক বলেছেন: নি:সন্দেহে ... নোঙ্গর ছেঁড়া, আমিও চোখের পানি আটকে রাখেত পারিছনা ... গামছাটা গেলো কই?
লিপিকার বলেছেন:
প্রিয়তে রাখলাম.........
লেখক বলেছেন: চমতকার ... লিপিকার !
হামিদ পায়োনিয়ার বলেছেন:
উপকৃত হলাম। তবে বাংলা বইয়ের ফ্রি সাইটের নামগুলো সংযুক্ত করার দরকার ছিল। ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন হামিদ, উচিত ছিল।
: )
তানিয়া মুন বলেছেন:
ধন্যবাদ ভাই । তথ্যগুলো প্রয়োজন ছিল।
লেখক বলেছেন: তাই? ওকে, আপনাকেও ধন্যবাদ তানিয়া ...
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন:
খুব সুন্দর একটা পোষ্ট।+++ শোকেছ।
লেখক বলেছেন: বাহ !
কাকপাখি বলেছেন:
অসাধারণ পোস্ট। সাথে সামারি দেয়াতে আরও বেশি ভাল লাগল।আরও কয়েকটা লিঙ্কস দিলাম। আমার নিজের সুবিধার জন্য যাতে এক জায়গায় সব লিঙ্কস পেয়ে যাই। লিঙ্কস গুলি ভাল লাগলে নির্দ্বিধায় এড করে নেবেন। সাথে তো আপনার সামারি থাকছেই। ঃ)
ভাল থাকুন।
http://www.archive.org/
http://www.readprint.com/
Click This Link
http://www.esnips.com/
amar agei aro ekjon refer korechen. sotti-e osadharon. search option theke onek boi khub sohojei paoa jai. etao add korle valo hoy. sei sathe
http://www.scribd.com/
লেখক বলেছেন: চমতকার কাক ... দারুণ একটা আপডেট দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে !!
লেখক বলেছেন: : ) থ্যাঙ্কস সাইফ ...
কিরামত বলেছেন:
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই সওয়াব পাবেন।
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ ... কিরামত, আপনিও সেই সওয়াবের ভাগি হবেন আশাকরি।
মেহেদী_বিএনসিসি বলেছেন:
আমি এই ফ্রি ইবুক থেকে অনেক কিছুই ঠিক ঠাক মত খুজে পাইনি, একদমই যে পাইনি তা নয়, তবে মোটের উপরে আমার মন ভরেনি। এখন আমি ক্রিষ্টাল রিপোর্ট ৯.০ এর উপরে কোন টিউটরিয়াল / বই জরুরী ভিত্তিতে খুজছি। আপনার জানা থাকলে বা খুজে পেলে লিঙ্কটা দেবেন আশা করি।
লেখক বলেছেন: আইিটর উপর ফ্রী বই ইন্টারনেটে প্রচুর। আর কারো কাছ থেকে কিছু চাইবার আগে গুগলের কাছে চাইবার অভাস করুন ... গুগল সার্চ করেছেন কি, মেহেদী?
সাজ্জাদ হোসেন রাসেল বলেছেন:
এম বি এর টেক্সট বইগুলো কোথায় পাব্ বলতে পারেন.।।বিশেষ করে্ বাংলাদেশে যে বই গুলো পডানো হই.।
লেখক বলেছেন: এম বি এতে কি কি টেক্সট বই পড়ানো হয় বাংলাদেশে তাতো আমি জানিনা ! ![]()
িরয়াজ উিদ্দন বলেছেন:
আমি গুটেন বার্গের ড়িভিড়ি পেলাম।
লেখক বলেছেন: রিয়াজ, আজই আমাকে একটা কপি পাঠান, প্লিজ ...
রাজসোহান বলেছেন:
ঠেলা
লেখক বলেছেন: ... গাড়ি? কেন?
দ্বান্দিক ছন্দে বলেছেন:
যদিও অনেক পরে, তবুও প্রিয়তে। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
লেখক বলেছেন: দ্বান্দিক শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন।
লেখক বলেছেন: বাহ, অনেক ভাল একটা হাম্বা।
সজল বস বলেছেন:
+ ও প্রিয়তে
লেখক বলেছেন: সজল, বসে পড়ুন জলদি ! হা হা ... থ্যান্কস এনিওয়ে।।
সুখী বাঙ্গালী বলেছেন:
লিন্কগুলি কাজে লাগবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ - সুখী।
স্বাধীনচেতা৭১ বলেছেন:
ইঞ্জিনিয়ারিং এর বই এর লিংক থাকলে জানাবেন।
লেখক বলেছেন: জানা নেই, স্বাধীনচেতা - স্যারি ।
নিউট্রন বলেছেন:
i appreciate it !!!!!!!!!!!!
লেখক বলেছেন: থ্যান্কস নিউট্রন ।
মুভি পাগল বলেছেন:
r torrent to asei
লেখক বলেছেন: রাইট !
Click This Link
লেখক বলেছেন: চমৎকার তথ্য ... মিস হয়ে গেছে । শেয়ার করার জন্য ধন্যবাদ স্পরস।
লেখক বলেছেন: ধন্যবাদ ++ হাসান ...
লেখক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ - ব্ল্যাকটাইগার্স ![]()
প্যাঁচনাই বলেছেন:
ফেলাচ ও ফ্রিয়তে !!!
লেখক বলেছেন: আসলেই আপনের প্যাঁচনাই ... থইন্যভাত !!!
সাই নির্ভয় বলেছেন:
+++
লেখক বলেছেন: নির্ভয়ে থ্যান্কস ...
ভিয়েনাস বলেছেন:
প্লাস
লেখক বলেছেন: থ্যান্কস ভিয়েনাস।
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন:
+ প্রিয়তে।
লেখক বলেছেন: থ্যন্কস ![]()
হতভাগা প্রবাসী বলেছেন:
এখান থেকে অনেক গুরো বাংলা বই ফ্রি ডাউনলোড করতে পারবেন কোন রকম রেজিষ্ট্রেশন ছাড়াই Free download bangla books
লেখক বলেছেন: দারুণ কালেকশন ! ধন্যবাদ প্রবাসী !!
আল্লাহ আফনেরে বাচায়া রাখুক!!!!
লেখক বলেছেন: স্যরি ভাই, কালেকশনে নাই ।
আমি তুমি আমরা বলেছেন:
ব্যাপক।ভাল লাগল।
লেখক বলেছেন: থ্যন্কস, .... আমরা !
আসকওয়ানমি বলেছেন:
প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: চমৎকার, ধন্যবাদ আসকওয়ানমি।
ইঞ্জিঃ সাইফুল বলেছেন:
০১. Switchgear Protection & power system ( Sunil S. Rao)০২. Principles of Power system(V.K Mehta & Rohit Mehta)
০৩. Power system Protection. ( Stevenage)
০৪. Basic VLST Design ( Linda)
০৫. VLSI Uknel
০৬. Power Electronics ( M.H. Rashid)
বই গুলোর ডাউন লোড এর জন্য একটু হে ল্প চাচ্ছি ।
লেখক বলেছেন: স্যরি, আমি ব্যস্ত।
এই লাইনটা নিয়েই আমার একটু আপত্তি আছে ভাই। লেখকদেরও তো বই লিখে পেট চালাতে হয়, কেউ যদি বই না কিনে তাহলে লেখকদের পেট চলবে কি করে? আর পেট না চললে নতুন বইও আমরা পাব না।
লেখক বলেছেন: শুভ্র নামের (বোকা এবং ধনী) ছেলে ... আপনার কথা অনুযায়ী যার টাকা নাই তার বই পড়ার ক্ষমেতাও থাকা উচিত না, তাইনা? আর যে লেখক স্বরগে বসে আছে তাকে টাকা পাঠাবেন কোন মানি এক্সচেন্জ থেকে?
ফয়সাল আরমান অয়ন বলেছেন:
ভাইজান, রোমিও এন্ড জুলিয়েটের ডাউনলোড লিঙ্ক টা কি দেয়া যাবে ??? জটিল পোস্ট ++++
লেখক বলেছেন: গুগলে খুজুন - romeo and juliet project gutenberg
দ্রোহপর্বত বলেছেন:
খুউব ভাল!!
লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম, দ্রোহপর্বত। ধন্যবাদ।
লেখক বলেছেন: কিউপিড থ্যন্কস !
লেখক বলেছেন: সুন্দর হাসি, ধ্রুব।
অক্টোপাশ বলেছেন:
ধন্যবাদ। গুটেনবার্গের ফ্রি ১৭০০০ বইয়ের ফ্রি ডিভিডিটি ডাক যোগে যেদিন পেয়েছিলাম খুব ভাল লেগেছিল। এধরনের পোষ্ট আর্ও চাই।
লেখক বলেছেন: দ্যাটস নাইস অফ ইউ! থ্যন্কস অক্টোপাশ।
সাহস. বলেছেন:
ওয়াও! বিশাল কালেকশন। + সহ প্রিয়তে।
লেখক বলেছেন: নাইস ,, থ্যন্কস সাহস!
লেখক বলেছেন: সাবাড় করে দিন, সন্জু !
razu_ship বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

































