[আমাদের অফিস]
ইহা একটি ফান পুস্ট , জ্ঞানপাপীদের পড়া নিষেধ
যারা হেডিং দেখে ভাবছেন অফিসেও বাদরামি ??? ইয়েস তাদের জন্য
[আগে আমি আমার অফিস সম্পর্কে একটু বর্ণনা করি। আমাদের অফিস টা ওপেন অফিস এখানে বস দের জন্য আলাদা কোনো রুম নাই । সবার জন্য একই ধরনের ডেস্ক এবং কারোর জন্য কোনো fixed ডেস্ক নাই।
যে যেখানে আগে এসে বসতে পারে । অনেক টা ক্লাস রুমের মত । এখানে বস বা সার বলে কোনো শব্দ নাই| সাধারনত ভাই, ভাইয়া, আপা, আপু ইত্যাদি নামে ডাকা হয়]
এরকম অফিস এ আমরা 3 Idiots (SSL) কামলা দেই । আমাদের শয়্তানির প্রথম ধাপ হচ্ছে কউকে নিক নাম দেয়া । যেমন:
১. বাংলার বাঘিনী (হাটা চলা পুরাই বাঘের ইস্টাইল)
২. চির কুমার (ইনি কারোর বিয়ের দাওয়াত খেতে যান না কারণ উনার বাবা মা উনাকে বিয়া দিচ্ছে না । নিজেকে চির কুমার রাখতে পতিগ্ঘা বদ্ধ)
৩. ভাবস (এতো হেলে দুলে হাটেন, মনে হয় ......)
৪. চশমি (চশমা ছাড়া অচল)
৫. ফামেলি প্যাক (এতো মোটা তারপরও তিনজনের খাবার একাই খায় )
৬. শীলা কি জুয়ানী (হেব্বি ফিগার অনেকটা সালমান খানের মতো, ক্যাট এর অন্ধ ভক্ত)
৭. আগুনের গুলা (ভহু গুনে গুনান্নিত)
৮. ক্যানটিন বয় (পরবর্তী ছিনেমায় তাকে ক্যানটিন বয় চরিত্রে দেখতে পাব )
৯. পাগলি (শুধুই হাসে, কারণে অকারণে হাসে)
১০. মাখন (মিষ্টি মিষ্টি ভাব কিন্তু মিষ্টির অভাব তাই নামটা ও মিষ্টি না রেখে মাখন রাখা হয়েছে)
১১. টু ফিফটি (বলি খাসনা মোটা হয়ে যাবি, ও বলে যা হবার তা তো হয়েই গেছি)
অনেক নাম দিয়া হলো এবার চলেন মূল পর্বে, 3 Idiots মিলে ঠিক করলাম এই weekend এ বান্দরখানায় বান্দর দেখতে যাব । সব ঠিক 1 Idiots(আগুনের গুলা) এসে আমাদের (2 Idiots) পিক করে নিয়া যাবে। আমরা রেডি হয়ে অপেক্ষা করছি এমন সময় আগুনের গুলা ফোন দিয়া বলে আমাদের যাওয়া হচ্ছে না। আমি বলি কেন গাড়ি নষ্ট ও বলে না। তাহলে যাবেন না কেন ? ও বলে আমার দাদী মারা যাওয়ার আগে আমাকে চিড়িয়াখানায় যেতে নিষেধ করে গেছে। আমি বলি কেন ? ও বলে আমি চিড়িয়াখানায় গেলেই নাকি আমার অসুখ হয়। আমাদের প্লান ৯৯% ওকে ছিল কিন্তু ১% এর জন্য ভেস্তে গেল।
.
.
.
“বাবরি দোলানো ঝাকরা চুল,
দেখে তোরা ভাবিসনা নজরুল,
ইনিই আমাদের সাজ্জাদুল। “
মানে আমাদের (3 Idiots) মানেজার। মজার মানুষ কিন্তু শুধুই কাজের আপডেট চায়
চলবে .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

