somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রীতির ভালোবাসা!!!!

১৮ ই মে, ২০১২ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রীতি(ছদ্মনাম ): জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা বেসরকারি ব্যাংকে জব করছে।
-অপু(ছদ্মনাম): বুয়েট থেকে পড়াশুনা শেষ করে একটি মালটিন্যাশনাল কম্পানিতে কর্মরত।
রাত ১২ টায় অপুর মোবাইলে ফোন :
- হ্যালো , কে বলছেন প্লিজ?
আমি প্রীতি। তুমি কেমন আছো? আমাকে চিনতে পারছো ?
-কোন প্রীতি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না।
আমি তোমার বান্ধবী। প্রায় ১৭ বছর আগে তোমার সাথে ক্লাস থ্রীতে পড়তাম। এরপর তুমি মফরশল শহর ছেড়ে ঢাকাতে চলে আসলে তোমার সাথে আর যোগাযোগ হয়নি। আমি তোমার খোঁজ ঠিকই রাখতাম। তুমি কোথায় পড়ছ , কি করছ ,কিন্তু কখনোই তোমার সাথে যোগাযোগ করার সাহস পাইনি।
-আমি এখনো আপনাকে চিনতে পারছি না। প্লিজ আপনার কিছু বলার থাকলে বলেন (বিরক্তিকর ভঙ্গিতে)।
ক্লাস থ্রীতে পড়ার সময় আমি তোমাকে বলেছিলাম অ্যাই লাভ ইউ (হাসতে হাসতে)। এই কথা শুনে তুমি আমার বাসায় এসে আমার আম্মুকে বলে দিয়েছিলে। তুমি আম্মুকে বলেছিলে আপনার মেয়ের জন্য আমি বাইরে বেরোতে পারি না। আমি কিছুই বুজতাম না তারপরও ক্লাসে তোমার দিকে তাকিয়ে থাকতাম। মনে আছে তুমি ক্লাসের মোটা রাজীবকে দিয়ে আমাকে একদিন মেরেছিলে। রাজিব আমাকে বলেছিল , তুই যদি আর একবার অপুর দিকে তাকাশ, তাইলে তোর চোখ তুলে ফেলব। ঐ দিন আমি খুবই ভয় পেয়েছিলাম।
[অপু কিছুটা মনে করতে পারছে কিন্তু প্রীতির চেহারা মনে করতে পারছে না।অপুর মনে আছে সে রাজীবকে বলেছিল দোস্ত তুই যদি প্রীতিকে একটা ঘুষি মেরে ভয় দেখাতে পারিস তাহলে তোকে ৫ টাকা দিব। রাজীব কাজটা ভালোভাবেই করেছিলো]
-হ্যাঁ মনে করতে পারছি(হাসতে হাসতে)। তুমি কেমন আছো? কোথায় আছো? এরপর ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ শুনতে পেল। প্রীতি কথা বল। কি হয়েছে তোমার? তুমি কান্না না থামালে আমি ফোন রেখে দিব।
প্লিজ তুমি ফোন রাখবা না। আমি ১৭ বছর ধরে যে কথা গুলো চেপে রেখেছি আজ তোমাকে বলতে চাই। তোমার মনে আছে, কমল স্যারের কছে প্রাইভেট পড়তে গিয়াছিলাম, কোন চেয়ার ফাকা ছিল না, তুমি উঠে আমাকে বসতে দিয়েছিলে।[আরও অনেক ছোট ছোট ঘটনা বলতে লাগলো। বেশির ভাগ ঘটনাই অপুর মনে নাই।] প্রীতি কথা বলছে আর কান্নাকাটি করছে। তুমি ১০ বছর আগে আমাদের কলেজে বেড়াতে এসেছিলে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখেছিলাম, কথা বলার সাহস পাইনি।
-প্লিজ কান্না থামাও। তোমার কোন হেল্প লাগলে বলো, আমি সবরকম চেষ্টা করবো।
তুমি প্লিজ আমাকে ভুল বুঝ না। আমি তোমাকে কখনোই প্রেসার দিব না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই ১৭ বছরের মধ্যে একদিন ও নাই যে তোমার কথা মনে পরে নি। প্রতিদিন নামাজ শেষে তোমার জন্য দোয়া করি। আল্লাহ্‌ যেন আমাদের এক করে দেয়। আমি জানি এটা তোমার জন্য কঠিন। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউনড তোমাদের মতো ভালো না। আমি জানতাম তুমি বেইলি রোডে থাকো, কতো যে বেইলি রোডে দাঁড়িয়ে থেকেছি তোমার দেখা পাবো বলে, কিন্তু দেখা পাই নি।
জানি, আমি তোমার যোগ্য নই কিন্তু প্লিজ আমাকে খারাপ কিছু বল না, আমি সহ্য করতে পারব না। ক্যাম্পাসে আমার কোন ছেলে বন্ধু ছিল না। আমি ছেলেদের সাথে মিশতাম না। সবসময় তোমার কথা চিন্তা করতাম। আমার বন্ধুরা জানে আমি ইনগেইজেড। আমাকে কেও কিছু বললে আমি তোমার কথা বলতাম। আমি কখনোই তোমাকে বলতাম না কিন্তু আমি আর পারছিনা। তোমাকে ছাড়া আর কাওকে বিয়ে করতে পারব না। তুমি যদি আমাকে বিয়ে করো সেটা হবে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আর যদি না হয় তবু কোন আপসোস থাকবে না। আমি আমার বাকি জীবন একাই কাটিয়ে দিতে পারব।
[--- এটা অপুর ফ্যামিলি সহজে মেনে নিবে না আর অপু খুব শ্রিঘ্রই বাইরে চলে যাবে উচ্চতর পড়াশুনার জন্য। বিয়ে নিয়ে এখন কোন চিন্তা করতে পারবে না। ফোনআলাপ শেষে অপু ঘুমাতে পারে নাই, কেন জানি ওর মনটা খুবই খারাপ। ও কি করবে কিছুই বুঝতে পারছে না ]

চলবে …………….


সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১২ রাত ১১:০৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×