somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামকে যদি এতই ভালবাসেন প্রধানমন্ত্রী দয়া করে ...

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তির ধর্ম ইসলামকে একটি শ্রেণী বিপথে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মসজিদগুলোকে আল্লাহর দীন প্রচার, কল্যাণ ও উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করে মসজিদে নববীর আদলে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্ধিত অংশের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, একশ্রেণীর লোক শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা করে একে বিপথে ঠেলে দিচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা অন্তর থেকে বলেন তহলে আমরা আসলেই সোনার বাংলা পেতে যাচ্ছি এতে কোন সন্দেহ নাই, এদেশে আর কোন ইসলামি দলের ও দরকার নেই, আমাদের প্রধানমন্ত্রীর দলই এখন ইসলামের খেদমত করবেন।
বেশি কিছু লাগবে না শুধু ছোট একটা কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রী, এ দেশের মানুষকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর সাথে যুদ্ধ করা থেকে বিরত রাখেন, আল্লাহ ও রাসুল (সাঃ) এর সাথে যুদ্ধ করা মানে নিজের ধংস ডেকে আনা যা আমরা করতেছি। আল্লাহ তায়ালা কুর’আন কারীমে বলেছেন,

وَرَسُولِهِ ۖ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ

“হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর,তবে আল্লাহ্ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও”। (২:২৭৮-২৭৯)
আর কোনও পাপের ক্ষেত্রে এত ভয়াবহ ঘোষণা আল্লাহ দেননি। হাদীসে আছে,
الربا سبعون بابا أدناها كالذي يقع على أمه “সুদের প্রকার সত্তরটির মতো। সর্বনিম্নটির উদাহরণ ঐ ব্যক্তির মতো, যে তার নিজ মায়ের সাথে অপকর্ম করে”। (আত-তারগীব ওয়াত তারহীব, কিতাবুল বুয়ু:২৮৪৭, আলবানী বলেন: সহীহ লিগাইরিহী, সহীহুত তারগীব ওয়াত তারহীব লিল আলবানী:১৮৫৩)
বিগত পাঁচশ বছর ধরে এই ভয়াবহ পাপের মাঝে সারা বিশ্ব ডুবে আছে। ইহুদীদের চক্রান্তে তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আজ কেউ এর বাইরে নয়। আর এর অর্থ এই দাঁড়ায় যে, পুরো পৃথিবী এখন আল্লাহ ও তাঁর রাসূলের স. বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

কয়েক শতাব্দী ধরে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় তাদের জ্ঞান-আহরণ ও বিতরণ সব মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে। গবেষণা-ফাতওয়া কেবল ইবাদাত সংশ্লিষ্ট বিষয়াবলীতেই হয়েছে। অথচ আজ আমরা স্বাধীন মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্র। রাসুলে (সাঃ) যেই মসজিদে নববী থেকে ইসলামের শান্তির বানী প্রচার করেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী সেই মসজিদে নববীর আদলে এ দেশের মসজিদ গুলা তৈরির ঘোষনা দিয়েছেন। আর তাই করতে হলে প্রথম আমাদের সুদ বন্ধ করতে হবে।
এখন সুদ শুধু হারাম বলে দিলে মানুষকে বিরত রাখা যাবে না। এর একটি বৈধ বিকল্প লাগবে।
মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করে ইসলামী রিসার্চারদের সাথে বসে সুদ মুক্ত লেনদেন এর ব্যাবস্তা করেন যা এখন অনেক ইসলামী ব্যাংক করতেছে, এ দেশের মানুষকে অন্তত এই একটা জগন্য কাজ থেকে বিরত রাখুন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৩
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×