মনটা ভীষণ উড়ু উড়ু,
আমি যেন উড়ো পাতা
উড়তে উড়তে কোথায় যাব , ঠিকানা ঠিক
কোথায় পাবো
নাকি শেষে হারিয়ে যাবো
এই আমি এই উড়ো পাতা, উড়ো পাতা
মন টা ভীষণ উড়ু উড়ু টেবিলে বই, লেখার
কাগজ
ঝড় বয়ে যয় মনের ভেতর; সব
উড়ে যায়
আমিও যাই।
মনটা ভীষণ উড়ু উড়ু, শালবনে
কার ছায়া ডেখি
লোকাল ট্রেনে যাচ্ছি কোথায়!
আমার এখন মনে পড়ে তোমার চোখ
বৃষ্টি নামা
তবু উড়ু উড়ু এই দুপুরে মধুপুর হয় না নামা।
মহাদেব সাহার এই কবিতা মনে হল মনের কথা বলে গেল ...........।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


