আমরা খুব ছোট একটা দেশের অসহায় কিছু মানুষ , আমরা ভিক্ষুক , তাই যে দেশ যখন খুশি যা ইচ্ছা করে যা ইচ্ছা বলে আমাদের অপমান করে । কিন্তু আমরা চুপ কারণ আমরা ভিক্ষুক ।
সম্প্রতি ভারতীয় তারা টিভি তে আমাদের স্বাধীনতার প্রতীক আমদের পতাকার উপর দাড়িয়ে একটি গানের অনুষ্ঠান প্রচার করা হয় , আমরা কোটি টাকা দিয়ে সেসব টিভি চ্যানেল এর প্রচার শর্ত কিনে আনি , যেখানে ভারতীয় সরকার আমাদের চ্যানেল তাদের দেশে প্রচার করার জন্য আমাদের কাছেই টাকা চায় ।
খুব ছোট বেলায় একবার মাঠে খেলতে গিয়ে একটি পতাকা খুঁজে পাই , তখন কাজ ই ছিল কিছু একটা পেলে মা কে এনে দেখানো । আমার মা এর খুব বেশি পড়ালেখা করার সুযোগ হয়নি , একান্নবর্তী পরিবারের বউ হওয়ার কারণে ছেলে মেয়ের দিকে সব সময় খেয়াল ও রাখতে পারতেন না । কিন্তু দিনের শেষে যখন আমাদের কাছে ডাকতেন স্কুলের পড়ার পাশাপাশি শিখাতেন দেশ কে ভালবাসতে , দেশের জন্য কিছু করতে , সত্য বলতে , সৎ থাকতে । ওইদিন যখন মা কে এনে ওই পতাকা দেখালাম মা বলেছিলেন “” এটা র একটা মা । আমাকে যেমন ভালবাসিস এটা কে তার চেয়ে বেশি ভালবাসবি ,এটা কে কেউ অপমান করলে তুই তাদের ছেড়ে দিবি না । তোর বাবা আমকে বকলে যেমন তোর বাবা কে বলিস বাব মা কে কিছু বলবে না তাহলে কামড়ে দেব , ঠিক তেমনি একে কেউ অপমান করলে তাকেও ছাড়বি না ।
মা তোমাকে দেয়া কথা আমি রাখতে পারছি না , আমার দেশ কে দেশ এর পতাকা কে ওরা অপমান করেই চলেছে কিন্তু আমি কিছুই করতে পারছিনা , শুধু চোখের পানি ফেলা ছাড়া । ওরা আমাদের জাতীয় সংগীত কে তামাশা বানায় তাও আমরা চুপ কেন জান মা?? কারণ আমরা পা চাটা কুকুর ।
মালদ্বীপ দেশ টা শুধু মাত্র তাদের পর্যটন শিল্প কে কাজে লাগিয়ে চলছে , আমাদের দেশ টা ওদের চেয়ে র ও বেশি সুন্দর কিন্তু আমরা তা কাজে লাগাচ্ছি না কারন আমরা হাত পাততে অভ্যস্থ । আমরা হয় অন্য দেশের পা চাটবো না হয় তারা যা করে জী স্যার বলে তা মেনে নিবো কারণ আমরা নিজেদের পকেট ভারি করতে চাই দেশ চুলায় যাক ।
মা ছোট বেলায় আমার সব সমস্যার সমাধান তোমার কাছে ছিল , আজ ও বলে দাও আমি কি করবো আমার পতাকার আমার দেশের এতো অপমান আমি যে কিছুই করতে পারছি না মা। কেঁদে বুক ভাসানো ছাড়া ।
আমরা কি পারি না বিনোদনের নামে অশ্লীনতা , বিনোদনের নামে আমদের প্রতিনিয়ত অপমান করে যাওয়া ভারতীয় চ্যানেল গুলা বর্জন করতে ??? ওরা তো আমদের মানুষ ও ভাবে না নিজেদের স্বার্থ এক বিন্দু ও ওরা ছাড়ে না কিছুদিন আগেই তাদের সরকার প্রধান এর ব্যর্থ সফর তা ই প্রমান করে । কিন্তু আমরা তাও তাদের পা চাটবো এটা আমদের স্বভাব ।
আজ থেকে ভারতীয় বিনোদনের চ্যানেল গুলা তীব্র ঘৃণার সাথে আমি বর্জন করলাম , আমার মতো অতি ক্ষুদ্র মানুষের এর চেয়ে বড় প্রতিবাদের র কোন ভাষা নাই । মা আজ তোমার কাছে দেয়া কথা রাখতে তোমার ই শপথ নিলাম। আমার দেশ কে যারা অপমান করবে আমি তাদের বিপক্ষে কথা বলবই এ জন্য অন্য কোন দেশের দালাল কথা টা শুনতে হবে এ ও আমার অজানা নয় , আমি তাদের ই রাজাকার বলি যারা দেশের খেয়ে দেশের পড়ে অন্য দেশের ভালোর জন্য দেশ কে বিক্রি করে । পাকিস্থান তো আমাদের জন্মের শত্রু তাদের পক্ষে কোন বাঙালি কথা বলতে পারে এ কথা আমার ভাবতেও লজ্জা হয় । আবার ভারতের দালালি যারা করে তাদের ও এ দেশ ছেড়ে সীমানার অপারে গিয়ে এ দেশ কে অভিশাপ মুক্ত করার অনুরোধ করব।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




