মনে প্রানে চেয়েছি তোমাকে
প্রতিটি ক্ষন কল্পনা করেছি
শুধু তোমাকে ।
কখন তুমি বুকে নিবে আমাকে
একাকার করে দিবে একটি মূহুর্ত ।
সংশয়, ভয় আবার প্রত্যাশা
মরুময়তার মাঝে যেন ক্ষীণ কুয়াশা ।
ভেঙে যায়নি কখনো আমার মন
আরো যেন দৃঢ় করেছে যেন প্রতিটি ক্ষণ ।
তুমি আবির্ভাব হলে আগুনের মত
তৃষ্ণা, আকাঙ্খা, বেদনা
সবই লুকালো যেন তত ।
পরিশেষে সবই হাড়ালাম তোমার ভলবাসায়
ভরিয়ে দিয়েছ তুমি সকল শূন্যতায়
সকল কামনাকে ভসিয়ে দিলে
তোমার প্রেমের বন্যায়,
উত্তপ্ত বাসনাকে সিক্ত করেছ
ভালবাসার মধুরতায় ।
তুমি আমার, আমি তোমার এবং শুধু আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

