প্রতি ক্ষনে ক্ষনে তোমার জয়গান
হে প্রভু, সৃস্টি করেছো এই সুন্দর পৃথিবীতে
আশীর্বাদের ঢালী ঢেলে চলেছো
আমার জীবনের প্রতিটি মুহুর্তে
ধন্যবাদ হে প্রভু তোমায় ধন্যবাদ ।
নতুন সুর দিয়েছো মোর কন্ঠের গানে
স্বর্নালী ভোরের মত উজ্জ্বল করেছো
আমার এ জীবন
হে প্রভু, পিতা যে তুমি, মাতা যে তুমি
বন্ধুও তুমি
তুমি মোর সুখানন্দ ।।
ধন্য তোমার নাম, ধন্য তোমার মহান কৃপা
গৌরব আর প্রশংসা
হে প্রভু শুধু তোমারই ।।
-----------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

