আপনি কি জানেন ডাক্তারের দেয়া রোগীর ব্যবস্হাপত্রের একপাশে RX লেখাটি কেন থাকে ?
ডাক্তারের দেওয়া রোগীর ব্যবস্হাপত্রের একপাশে RX লেখাটি আমরা সবাই দেখতে পাই । কিন্তু কেন এবং কিভাবে RX লেখাটি রোগীর ব্যবস্হাপত্রে এসেছে চলুন তা জানা যাক ।
RX প্রতীকটি ল্যাটিন Recipe শব্দ থেকে এসেছে । যার অর্থ ‘আপনি নিন’ । এ বিষয়ে যে ব্যাখ্যা পাওয়া যায় তা হলো – মিসরিয়দের মধ্য উটচাট বা ‘হোরাসের চোখ’ নামে এক ধরনের কবচের প্রচলন ছিল । স্বাস্থ্যদেবতা হোরাসের নাম নিয়েই এ কবচ অন্যতম কার্যকরী রোগ নিবারক ওষুধ হিসেবে প্রতিষ্ঠিত হয় । এটিকে নানা জিনিস দিয়ে তৈরি করতে হতো । হোরাসের চোখের মতো করেই নাকি এটিকে প্রথম তৈরি করা হয় । তারপর নানাভাবে রুপান্তরিত হয়ে RX আকার পায় ।
পরবর্তী সময়ে জ্যোতিবি্দরা RX কে বৃহস্পতি গ্রহের প্রতিক হিসেবে কুষ্ঠি , ওষুধের ববস্থাপত্র এবং অন্যান্য ক্ষেত্রে, যাতে বিপদের আসঙ্কা আছে জেমন-জাহাজ, রথ ইত্তাদির ওপর প্রতিষ্ঠা করার ব্যবস্থা প্রবর্তন করেন । যেন এর মাধ্যমে সব বিপদ-আপদ দূরীভূত হয় । খ্রিস্টানরাও এটিকে নিজের ধর্মে গ্রহন করে । ব্যাবিলনিয় চিকিৎসকরা চিকিৎসার দেবতা মারদুকের সন্তষ্টির জন্য নিজেদের ববস্থাপত্রে তার প্রতিক চিহ্ন ব্যাবহার করতেন । মারদকের প্রতিক চিহ্ন ছিল RX । ব্যাবিলন ও মিসরে একইরকম প্রতিক ব্যবহৃত হওয়ায় মনেহয় একে অন্যের দ্বারা প্রভাবিত হয়েই এটিকে গ্রহন করে । যাইহোক এ প্রথা আজও লোপ পায়নি । এখনো ডাক্তার রা তাদের ব্যবস্হাপত্র শুরু করেন RX দিয়ে ।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।