আমার প্রিয় পোস্ট

আধুনিক সামু'ভাষারীতি ও চর্চা - এসো ভাষা শিখি

৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬

শেয়ারঃ
0 0 0

একজন শিক্ষক ব্লগারকে প্রায়ই দেখা যায় সামু'র দুষ্ট এবং প্রায় বখে যাওয়া ব্যাকরণ না মানা ব্লগারদের বাংলা ব্যাকরণ শিখাতে। কিন্তু কে শুনে কার কথা! কিংবা কে দেখে কার লেখা! যে ব্যাকরণ দেখলে এককালে পেট ব্যথা শুরু হয়ে যেত সে ব্যাকরণ আবার নিজ দায়িত্বে ঘাড়ে তুলতে কে চায়? তবে যেকোন গোষ্ঠির একটা নিজস্ব ভাষা রয়েছে। তেমনি সামুবাসীরও একটা নিজস্ব স্টাইলের মডার্ণ ভাষা রয়েছে। কেউ কেউ জন্ম থেকেই অর্থাৎ রেজি: করার পরমুহুর্ত থেকেই অন্যদের দেখাদেখি অতি উৎসাহিত হয়ে এই ভাষা ব্যবহার করা শুরু করে। আবার কাউকে কাউকে দেখা যায় এই ভাষা রীতিতে লেখা পোষ্ট দেখলে সেখানে আর পদধুলি দিতে চান না। আজ আমরা সামু ভাষায় কিছু শব্দের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন ও প্রসারণ দেখব:

১। যদি কোন বাংলা শব্দের প্রথম ও শেষ অক্ষরের মাঝে "র" এর উপস্থিতি লক্ষ্য করা যায় যার উচ্চারণ হসন্তযুক্ত "র" এর মত হয় তাহলে অবশ্যই সেটাকে সামু ভাষায় " রেফ্‌" চিহ্নে (রেফ একটি ফলা) পরিবর্তন করতে হবে।
যেমন:

কি করব = কিকর্ব
পারছিনা = পার্ছিনা
করতেছিনা = কর্তেছিনা

২। যদি কোন শব্দের প্রথম ও শেষ অক্ষরের মাঝে "র" এর উপস্থিতি লক্ষ্য করা যায় যার উচ্চারণ "র+অ" বা "র+আ" অর্থাৎ হসন্ত ছাড়া "র" এর মত হয় তাহলে অবশ্যই সেটাকে "র-ফলা" তে রূপান্তর করতে হবে।
যেমন:
চরম = চ্রম
খারাপ= খ্রাপ
গরম = গ্রম
যারা যারা = য্রা য্রা

৩। দীর্ঘ বাংলা বাক্যকে সংক্ষিপ্ত করা সামু ভাষারীতির একটি স্বত্ন্ত্র বৈশিষ্ট্য। দীর্ঘ বাক্যের একটি/দুটি/তিনটি বা আপনার যতটা ইচ্ছা ততটা বর্ণ নিজ ইচ্ছামত গায়েব করে দিতে পারেন। কেউ কিছু বলবেনা। সেক্ষেত্রে আপনার সৃজনশীলতাই মুখ্য বিষয়। তবে কিছু নিয়ম আছে-- বাক্যে "আ" থাকে সেটাকে আপনি "য়া" হিসেবে চালাতে পারবেন এবং তার সাথে উপরের নিয়ম দুটি মেনে চলে ভাষাকে আরও দৃষ্টিগোচর করতে পারেন।
যেমন:
কি আর করব = কিয়ার্কর্ব
করতে পারতেছিনা = কর্তার্তেছিনা
যাইতে পারতেছিনা = যাইতার্তেছিনা

৪। সামুভাষায় যুক্তাক্ষর রীতি অনেক বেশি প্রচলিত। বাংলা যে সকল শব্দে যুক্তাক্ষর দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ সে সকল শব্দে আপনি খেয়াল খুশিমত যুক্তাক্ষর ব্যাবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব উচ্চারণ রীতি লক্ষ্য রাখতে হবে। আপনি যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই বর্ণগুলোকে যুক্ত করে দিবেন।
যেমন:

কেমনে কি = ক্যাম্নে কি
মন চায় = মঞ্চায়
আপনার = আপ্নার

৫। এই ভাষা রীতিতে আপনি নতুন নতুন বর্ণ এনে বাংলা সুশীল এবং গোবেচারা শব্দটিকে অলঙ্কৃত করতে পারেন যদিও বাংলা শব্দটি কলঙ্কিত হয়ে যায়। তাতে কি? আধুনিকায়ণ বলে কথা!
যেমন:

ব্যাপক = বিয়াপক
ব্যাপক = বিয়াফুক
ব্যাপক = ব্যাফুক

৬। বাংলায় যেসকল শব্দে যুক্তাক্ষর রয়েছে সেগুলোকে আপনি ভেঙ্গে চুরে চুরমার করে লিখতে পারেন।
যেমন:
ব্লগ = বলগ
ব্লক = বলক


৭।"ও-কার" যুক্ত বাংলা শব্দে "ও-কার' এর স্থলে "উ-কার" বসাতে হবে।
যেমন:
পোষ্ট =পুষ্ট
কোনটা = কুন্টা
লোল = লুল
লোকাল টক = লুকাল্টক
ফটো = ফটু > ফডু > ফটুক
আলো = আলু

৮। যদি আপনার কমেন্ট বা পোষ্টে একটা স্যাটায়ার ভাব আনতে চান তাহলে । "শ" "স" এবং "ছ" এর স্থলে "চ" লিখতে পারেন।
যেমন:
মাইনাস = মাইনাচ
আছে = আচে

আপনি যদি কোন হালকা পোষ্ট বা সংখ্যাগরিষ্ঠের ভাষ্যমতে রম্য বা স্যাটায়ার পোষ্ট লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু আঞ্চলিক এবং কিছু সামুরীতিতে পরিবর্তিত শব্দ লিখতে হবে..... তা না হলে সেখানে রম্যভাব প্রকাশে ব্যার্থ হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।
অবশেষে একটা টিপস্‌ দেই (ডু নট ট্রাই দিস এ্যাট হোম), আপনি যদি বন্ধুবৎসল হন অথবা মজা করে কোন কমেন্ট দিতে চান তাহলে ধারণা করা হয় এই ভাষারীতিতে লিখলে সেটা অনেক আন্তরিক হয়।
যেমন:
আপনি যদি লেখন: আপ্নে খুব খ্রাপ লুক। উত্তর আসবে : হে হে ....খ্রাপ হইতে মুঞ্চায়।
আবার
যদি আপনি লেখেন: আপনি খুব খারাপ লোক। উত্তর আসবে: আপনাকে ব্লক করা হল।

ভাষার বিবর্তন হওয়া স্বাভাবিক। সামুর সংখ্যাগরিষ্ঠের ভাষারও বিবর্তন হবে.......তখন আবার রিসার্চ করব ইনশাল্লাহ।



 

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
সাইফুর বলেছেন: ১-৪ পর্যন্ত যেন না হয় সেজন্য সচেতন থাকি :P
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: ১-৪ পর্যন্ত না হওয়াই ভালো :)

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: ইট'স উখে......

৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩
রাতমজুর বলেছেন: এক্ষেত্রে অভ্রর অবদান অনেক :) ;)
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: ঠিক ঠিক..........অনেকে আবার ইচ্ছাকৃত ভুল করে...যেমন আমি ;)

৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪
রনি রাজশাহী বলেছেন: ফাটায়া ফেলসেন বস। প্রিয়তে।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.....

৫. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭
পাথুরে বলেছেন: আপ্নে খুব খ্রাপ লুক।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: আপনার উক্তিখানি বড়ই অযৌক্তিক মনে লইতেছে...... /:)

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ব্লগই শেষ ঠিকানা........ =p~

৭. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
ভাষা গবেষক।

পেলাচ।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই....

৮. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনে দেখি জটিল গবেষোক!!!
খ্রাপ হয় নাই!
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: ধইন্যা.... :)

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: এটা ৩নং রীতির অন্তর্ভুক্ত......

ধইন্যবাদ

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধইন্যবাদ

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: :)

১২. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১০
আলী আরাফাত শান্ত বলেছেন: থিসিস জমা দিলেন নাকি:)
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: জমা দেয়ার আগেই এফবিআই থিসিস পেপার চুরি করে নিয়ে গেছে..........আফসুস :(

১৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১২
সাইফুর বলেছেন: রিসার্চ ব্যাপক হয়েছে :)
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২১
বুদ্ধিজীবী বলেছেন: আপ্নে খুব খ্রাপ লুক।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: এটা খুব খ্রাপ কথা.......

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: হা হা......আপনারটা দারুন হয়েছে....

১৬. ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ২:১১
জনৈক আরাফাত বলেছেন: বাংলা ভাষায় জার্মান ব্যকরণ শিখলাম! /:)

ওয়ার্নিংঃ এই ধরণের আরো পোস্ট দিলে আপনার লিঙ্ক যোগ করিয়া লওয়া হইবেক!
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ইহা মনে হয় হিব্রু ব্যাকরণ হয়ে গেছে........:|

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ওয়ার্নিং দেখে ভয় পাইলাম.....

১৭. ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ২:৪০
লুকার বলেছেন:

ব্লগীয় ব্যাকরণ ভালই লিখছেন। একদিন হয়তো বই বাইর হইব।
তয় বেশীরভাগ ব্লগীয় বানান যা লিখছেন, তার মূল কারণটা হইল কীবোর্ড। সেই উৎসটা পন্ডিত মশায় ধরতে পারেন নাই!
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: .ইনশাল্লাহ্‌ কোন এক অদূর ভবিষ্যতে বইমেলায় আমার বই বেস্ট সেলার হতে যাচ্ছে ( যদি আপনারা সত্যি সত্যি দোয়া করেন)।
হ্যাঁ কীবোর্ডের ব্যাপারটা ঠিক বলেছেন.........তবে অনেকে ইচ্ছা করে শুধু মজা করার জন্য এমন করে :)

ধন্যবাদ

১৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ৯:১২
কঁাকন বলেছেন: চ্রম পুষ্ঠ

প্লাচাইলাম
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০
শাওন৩৫০৪ বলেছেন: চ্রমপুষ্টৈচে....
আপ্নেখুপখ্রাপ লুক....
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)......

২০. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
কায়কোবাদ বলেছেন: ফাটিয়ে দিয়েছ................ :-B +++
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: হে হে.......ধন্যবাদ :-B

২১. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫২
তিতি আনা বলেছেন:
জনগুরুত্বসম্পন্ন পুস্ট
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: জ্বি ঠিক বলেছেন........এটা আঠালু পুষ্ট করার দরকার ছিল B-))

ধন্যবাদ

২২. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০১
হোদল রাজা বলেছেন: ইডা আফনে খি লিকলেন বস? মিঝাজটা খ্রাপ হ্যে গেল। মাগার মাইনাসের বদলে ভুল করি পিলাষ দি পালাইছই

প্রিয় তে
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :D

২৩. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
মাহবুবা আখতার বলেছেন: আমি নিজে ওসব লিখিও না আর মনেও করি না যে লেখা উচিৎ।
তবে (আপনার কাছে কথাটা বোধহয় ভালো শুনাবে না) আমার কাছে এই ভাষাগুলো যাদের মাথা থেকে বেরিয়েছে তাদেরকে ইনোভেটিভ মনে হয়। ভাষাগুলো পড়লে হাসিও পায়। আমার মনে হয় এসব যারা আবিষ্কার করেন তারা চাইলে পজিটিভলি বাংলা ভাষার জন্য কাজ করলে বেশ ভালোই কাজ দেখাতে পারবেন। আফটার অল, ভাষা কিন্তু আঁতেল অনাতেল সবার হাতেই কিছু কিছু করে বিবর্তিত হতে থাকে।
লেখায় +।
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: এই ভাষাগুলো আমারো খুব মজা লাগে.......যাদের মাথা থেকে বের হয় তারা অনেক ক্রিয়েটিভ এবং তাদের সেন্স অব হিউমার বেশ ভালো এটা কিন্তু মানতেই হবে :)

আপনাকে অনেক ধন্যবাদ।

২৪. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬
অন্যরকম বলেছেন: স্রাস্রি প্রিয়তে!!!!! প্লাচ!

:)
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: :)


আপনাকে অনেক ধন্যবাদ।

২৫. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৫
আরিফুর রহমান বলেছেন: জোডিল এবং বিয়াফক গোবেষণা...

আরে!! এই নতুন ভাষায় কতা বল্তে তো হ্যাবী মজা!
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: জ্বি.......থেঙ্কু.....

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: :-B :P

২৭. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬
তায়েফ আহমাদ বলেছেন: চ্রমেক্টা পোষ্ট হৈছে!
:)
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধইন্যা :)

২৮. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
দ্যা ডক্টর বলেছেন: চুচিলদের ঝন্য আর্কিছু রাখ্লেণ্না......+
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধইন্যা.......:)

২৯. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫
সিউল রায়হান বলেছেন: "পারলাম না >> পার্লাম না" জাতীয় বিকৃতি গুলি অভ্র কি বোর্ড প্রসূত কারণ ওখানে লিখতে গেলে এরকমই হয়......

"আছে >> আচে" জাতীয় বিকৃতি গুলি ফোনেটিক লেআউট প্রসূত কারণ এখানে ছ লিখার জন্য শিফট চাপতে হয় অথবা এইচ চাপতে হয় যেটা অনেক সময়ই মিস হয়ে যায়......

"ব্যবহার >> ব্যভার" জাতীয় বিকৃতি গুলিও ফোনেটিকের সৃষ্টি কারণ এখানে ব এর পরে H দিলে ভ হয় আবার H দিয়ে "হ" অক্ষরটাও হয় ফলে অ্যাম্বিগুইটি (এটার বাংলা কি??) তৈরী হয়......


"ওকার কে উ-কারে" পরিণত করার ত্রুটিটা আমাদের কারণে তৈরী কারণ একই উচ্চারণ কেউ O দিয়ে করে আবার কেউ U দিয়ে করে...... ফলে ইংরেজী হরফে বাংলা লিখার সময় উলটপালট হয়ে যায়...


অফ যাই.......... পোস্ট এবং বিশ্লেষণ খুবই ভাল লাগসে..... প্লাস....
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আপনিও বিয়াফক গবেষনা করে ফেলেছেন...ধন্যবাদ....+ :)

আমি কিন্তু কিবোর্ড প্রসূত অনিচ্ছাকৃত ভুল করে যারা তাদের কথা বলছিনা.......

"ব্যাপক" কে "বিয়াফুক" বা "খেতে পারতেছিনা" কে "খাইতার্তেছিনা" লেখেন যারা তাদের কথা বলছি। এই ভাষাটায় মজা পাই। এগুলোর বেশিরভাগই ইচ্ছাকৃত ভুল......পোস্ট দেখলেই বুঝা যায় :)

আপনাকে ধন্যবাদ

৩০. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
স্বপ্ন নীল বলেছেন: জুঠিলৈচে ভচ । পিলাচাইলাম ।

আপ্নেক্টাখুপ্খ্রাপ্লুক ।
১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: হা হা.........আপনাকে ধইন্যা :)

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: :)

৩২. ১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
কৌশিক বলেছেন: এই ভাসা আম্গো!!!!!!!!!!!!!!!!
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: yep!!

৩৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯
নীরজন বলেছেন: আফনের সাথে ফরিচিত হতে ফেরে কুব বালো লাগলো.......
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: আইচ্ছা ধইন্যা........

৩৪. ২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
'লেনিন' বলেছেন: খুপসম্ভাব ফুনেঠিক দিয়া লেক্তে লেক্তে নাদানরা ফার্স্টে ঐরাম্কৈরা লিক্তাছিলো ফরে সেইগুলান ভ্যাঙ্গাইতে ভ্যাঙ্গাইতে ব্যাক্তে ঐ রীতিটাই রফত কৈরাল্চে!

আফনের ঘুভেশনায় কিচু কিচু জিণিষ বাদ ফইচ্চে... সেইগুলান ২য় ফর্বে যুক্ত খৈরবেন আষা রাকলাম।
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: আমার ঘুভেশনায় কিচু কিচু না.....অনেক কিচুই বাদ ফইচ্চে.....

২য় পর্ব ইহজিন্দেগিতে কোনদিন পুষ্টাইবো কিনা তার কোন গ্যারান্টি নাই....বাঁচিয়া থাকিলে দেখা যাইবে.....

ধন্যবাদ

৩৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২
গরম কফি বলেছেন: মাম্মু বিয়াফক মজাক এবং শিক্ষা উস্কানি মূলক পুষ্ট।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: yep!

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০২২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© সর্বস্বত্ব সংরক্ষিত ©

**নিষ্ক্রিয়**
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই