somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেক্স প্রোবলেম!!!! নো প্রোবলেম--- বাচ্চাদের প্রবেশ নিষেধ

৩১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা শহরের আমরা যারা নিয়মিত যাতায়াত করি তারা একটি বিজ্ঞাপন প্রায়শই লক্ষ্য করে থাকি _আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন?/আমরিকা/সৌদি/বৃটেন/কুয়েত/কলিকালা---- ইত্যাদি হারবাল বা আর্য়ুরবেদিক অষধালয়ে আসেন বা ভিপিপি যোগাযোগ করুন। ২৪ঘন্টায় বা সেবনের পর থেকেই বা প্রথমদিন থেকেই ফলাফল ইত্যাদি টাইপের বিজ্ঞাপন। এই সকল বিজ্ঞাপনগুলি বাসের জানালায় বা ড্রাইভারের মাথার উপরে দেখতে পাবেন। এগুলি আপনাদের নজর এড়িয়ে যায় তাই ব্যস্ত বাসস্টপগুলোতে বাস থামলেই বোরখাপরা মহিলারা আপনাদের বাসের আসনগুলো লক্ষ্য করে বিজ্ঞাপন ছুরে মেরে থাকেন, যিনারা আজও লক্ষ্য করেন নাই দয়া করে আগামী দিন অবশ্যই লক্ষ্য করবেন নিশ্চয়।

যুগ পরিবর্তনের সাথে সাথে এই সব বিজ্ঞাপন ডিজিটালাইজেশন হয়েছে। এখন এগুলোর প্রচার ক্যাবল টিভির মাধ্যমে সঞ্চালন করা হয়। যেখানে রাতের বেলার অতৃপ্ত বউকে স্বামী ছেড়ে বারান্দায় যেতে দেখবেন/স্ত্রীকে ভাবী বা বান্ধবী টাইপের আরেক মহিলার কাকে কানে বলতে দেখবেন, তার পরই দু'জনে কবিরাজ মহশয়ের শরনাপন্ন অতঃপর ঘৌড়ার দৌর দেখে স্বামী/স্ত্রীর পরিতৃপ্ত চেহারার প্রদর্শণ।

ব্যস্ততার মাঝে এত সব মহামতি কবিরাজদের শরনাপন্ন হতে পারছেন না অনেকে। মনে কষ্ট নিয়েন না তাদের জন্য রাস্তার ফুটপাতেই। আপনাদের সেবার্থ জোঁকের তেল/পদ্মমধু/২/৪ইঞ্চি লম্বা করার মালিশ, ৩০/৫০মিনিট পর্যন্ত দৌড়ানোর মালিশ/ বড়ী/ হালুয়া/ তাবিজ/ কবজসহ নানা পসরা সাজিয়ে রেখেছেন। হয়তো আপনার বাসস্টপিজ এর পাশেই। এদের কাছে আপনার সমস্যার কথা পুরাপুরি না বললেও বুঝে নিবেন তারা, বলে দিবেন আপনার সমস্যার কথা সাথে অষধও দিবেন ১০০% কাজের নিশ্চয়তা সহ।

অনেকে হয়তো বিশ্বাস করেন না- জোঁকের তেল বা তরল জাতীয় অষধে! আপনি নিশ্বয় গাছ গাছড়া দিয়ে আপনার সামনে প্রস্তুত করা হালুয়াকে অবিশ্বাস করবেন না? প্রকৃতিক গাছ গাছড়া ও অন্যান্য খনিজ উপাদান সহ ৩৬ধরনের উপদান দিয়ে হালুয়া আপনার সামনেই প্রস্তুত করে দিবেন মাত্র ২০/৫০টাকায় যা খেয়ে আপনার- গ্যাসটিক/ আলছার/ পুরুষের দুর্বলাত _________________________ আল্লাহর দুনিয়ার এমন কোন রোগ নাই যে সারবে না।

উপস্থিত ভদ্রমহোদয়--- আপনারা ডিজিটাল যুগের ডিজিটাল বান্দর থুক্কু বাসিন্দা হয়ে কেন এসবে বিশ্বাস করবেন!!!! আপনাদের জন্য আছে নানা রকমের দেশী বৈদেশী অষধ বাহারী প্যাকেটে যা দেখেই আপনার নজর কারবে। বিজ্ঞানের নতুন আবিষ্কার হল স্প্রে-- ব্যবহার করছেন তো ঘন্টা পার। এবার নিশ্চয় চিন্তিত আপনারা ডাক্টারের কাছে গিয়ে ভিজিট দিয়ে তারপর আপনাদের অষধ কিনতে হবে। না মটেই তা নহে-- ঠিকানাগুলো লিখে নেন-- হাত বাড়ালে রাস্তার পাশেই পাবেন-- আজমপুর বাসস্ট্যান্ড, বনানী বাসস্ট্যান্ড, মহাখালী ফুটপাত, ফার্মগেট ফুটপাত, কাওরান বাজার সোনারগাঁ হোটেলের সামনে, শাহবাগ মোড়, রমনাপার্কের সামনে, প্রেসক্লাব মোড় ওহ কত্ত কত্ত জায়গা নিজেরে খেয়ে আর আপনাদের কত বলব একটু কষ্ট করে পাশের রাস্তায় খোজ করুন পেয়ে যাবেন। এর পরও যদি না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করুন আমি বাতলিয়ে দিব।

এবার আসি আসল কথায়। ঐ সকল অষধ বিক্রির জন্য অশ্লীল শব্দ ব্যবহার করে থাকেন যা ভদ্র সমাজ তথা মিডিল ক্লাসও উচ্চারণ করে না অথচ আমাদের পাশেই ঐ শব্দগুলো বলে অষধ বিক্রি করছেন এবং ভদ্রসমাজের দাঁড়ানোর আনুপযোগী করে তুলছেন। তাদের ঐ অশ্লীল বাক্যগুলো টিনেজরা শুনছে অতিউৎসাহ নিয়ে। কমলমতী স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীরাও শুনছে ঐ শব্দগুলো। আর যেহেতু এগুলো প্রাপ্তবয়স্কদের তাই অপ্রাপ্তবয়স্করাই এর দর্শনার্থী ও কাস্টমাররও বটে। আমাদের প্রশাসনের নাকের ডগায় এই সকল কর্মকান্ড চললেও তারাও যেন দর্শক। আর আমরা গা-বাচিয়ে চলি সর্বক্ষেত্রেই।

আমরা কি খনও ভেবে দেখি যে ঐ সকল হকারদের লেকচার শুনেই অপ্রাপ্ত বয়স্কদের মাঝে কামনার বিজও রোপিত হয়ে থাকে যার ফলে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×