somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যরাতে হাসাহাসি :) অবশ্যই ১৮+ না :P সম্পুর্ণ শিশুদের উপযোগী ;)

২৫ শে নভেম্বর, ২০১১ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার হলে গিয়ে দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে....
সে লিখতে শুরু করল:

"এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল। বাবা গরীব, মা গরীব, বাচ্চারাও গরীব।
বাড়িতে ৪জন কাজের লোক ছিল-তারাও গরীব।
তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল।
বাচ্চাদের ছিল পুরোনো আইফোন মোবাইল।
বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি।
পুরো পরিবারটা খুবই কষ্টে থাকত তারা ছিলো সত্যিকার অর্থেই গরিব।......"


২. একবার এক মেয়ের মোবাইলে Unknown নাম্বার থেকে একটা কল আসলো!!

ছেলেঃ তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে??

মেয়েঃ হ্যা আছে, তুমি কে?!

ছেলেঃআমি তোমার বড় ভাই!! খবর আছে তোমার!! Wait করো, বাসায় এসে নেই আমি!! :@

মেয়েটা তো চিন্তায় অস্থির!!

কিছুক্ষণ পর মেয়েটার মোবাইলে আবার আরেকটি Unknown নাম্বার থেকে কল আসলো!!

ছেলেঃ তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে??

মেয়েঃ না না কেউ নাই!! আমি Single!!

ছেলেঃ কি?!!!! আমি তোমার বয়ফ্রেন্ড !! U just break my heart!!!!

মেয়েঃ না না না darling I'm sorry!! আমি ভেবেছি তুমি আমার বড় ভাই!! রাগ করে না লক্ষ্মীটি!! ♥

ছেলেঃ হ্যা তুমি ঠিক ধরেছ!! আমি তোমার বড় ভাই!! দাড়াও বাসায় আসতেসি!! আজকে Sure তোমার খবর আছে!!


৩. নার্স বাচ্চাকেঃ গভীর ভাবে নিশ্বাস নাও আর এখন ধীরে ধীরে ছাড়

বাচ্চাঃ আচ্ছা !!

এখন কেমন লাগছে??

জটিল বডি স্প্রে লাগাইছেন আন্টি ।


৪. অফিসের কর্মচারী আর বসের মধ্যে কথা হচ্ছে

কর্মচারী : স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দেবেন?

বস : কেন?

কর্মচারী : আমার স্ত্রীকে নিয়ে একটু শপিংয়ে যাব।

বস : না, কোনো ছুটি হবে না।

কর্মচারী: বাঁচাইলেন স্যার।

৫. বিয়ের আগে এবং পরে একটা ছেলের BED রুম-এ যে সব জিনিস থাকে___

বিয়ের আগেঃ
১. পারফিউম
২. Love লেটার বা ভালোবাসার উক্তির সংগ্রহ
৩. গিফটস
৪. কার্ড
৫. ল্যাপটপ
৬. গিটার
৭. লেটেস্ট মডেলের মোবইল ফোন

আর বিয়ের পর কি কি থাকে বলতে পারেন???

১. Pain কিলার
২. Loan পেপার
৩. বকেয়া বিল
৪. শপিং ব্যাগের প্যাকেট
৫. টিভি থাকবে But চ্যানেল চলবে Star plus, Star jalsha, Sony!
৬. বাজার এর লিস্ট
৭. নকিয়া ৩৩১০ মোবাইল সেট

৬. প্রেমিকঃ আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?
প্রশ্ন শুনে প্রেমিকা চুপ হয়ে গেল!
প্রেমিকঃ কথা বলছো না যে? রাগ করলে?
প্রেমিকাঃ রাগ করি নি, গুনছি...!

৭. আমেরিকা একবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করলো।। তো, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির হল।। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না।।

প্রথম আবেদনকারী একজন ভারতীয় ইন্জিনিয়ার ছিলেন।। তাকে জিজ্ঞেস করা হল তিনি যাওয়ার জন্য কত টাকা চান।। শুনে তিনি বললেন, ১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক আমি আমার পরিবারকে দিতে চাই।। বাকি অর্ধেক দান করতে চাই।।

এর পরের আবেদনকারী ছিলেন একজন রাশান ডাক্তার।। তাকে জিজ্ঞেস করা হল যাবার জন্য তিনি কত টাকা চান।। তিনি উত্তর দিলেন, ২ মিলিয়ন।। এর মাঝে ১ মিলিয়ন আমার পরিবারের জন্য আর বাকি ১ মিলিয়ন মেডিকেলের উন্নয়নের জন্য দান করতে চাই।।

এবার তৃতীয় আবেদনকারী।। তিনি ছিলেন আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ।। উনাকে জিজ্ঞেস করা হল তিনি কত টাকা চান।। তিনি প্রশ্নকর্তার কানে কানে ফিসফিস করে বললেন, ৩ মিলিয়ন!!

প্রশ্নকর্তা শুনে অবাক।। বলল, এতো বেশি কেন??

তখন রাজনীতিবিদ আবার তার কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখবো।। এক মিলিয়ন আপনাকে দিবো।। আরেক মিলিয়ন ভারতীয় ইঞ্জিনিয়ারটাকে দিয়ে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব!!!

৮. সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল।

তখন একজন দরবেশ টাইপের বৃদ্ধলোক রাস্তায় একটি বই বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিল।

রহিম সাহেব রাস্তা দিয়ে তাড়াহুড়া করে বাসায় যাচ্ছিলো এবং হঠাৎ করে বৃদ্ধলোকটির বইটি তার চো্খে পড়লো।

রহিম সাহেবের বইটি ভাল লাগল । সে বইটি ৩০০০ টাকা দিয়ে কিনলো।
বৃদ্ধলোকটি রহিম সাহেবকে সতর্ক করে দিয়ে বলল, “বইটির শেষ পৃষ্টা কখনো খুলবে না, তাহলে তোমার অনেক বড় বিপদ হবে।”

… রহিম সাহেব বাসায় গিয়ে বইটি অনেক আগ্রহ নিয়ে পড়ে শেষ করলো। কিন্তু ভয়ে কিছুতেই বইটির শেষ পৃষ্টা খোলার সাহস পেল না। সে শেষ পৃষ্ঠা না খুলে রেখে দিলো।

কিন্তু ১ সপ্তাহ পর রহিম সাহেবের অনেক আগ্রহ জাগলো শেষ পৃষ্টায় কি আছে দেখার জন্য।

শেষ পৃষ্টা খোলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল।

এমন কি জিনিস সে দেখলো যে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল?…...

সে শেষ পৃষ্টায় দেখেছিলোঃ সর্বোচ্চ খুচরা মুল্য ৩০ টাকা।

৯. এক রোগী অপারেশন থিয়েটার থেকে ছুটে পালাচ্ছেন । তাকে এভাবে ছুটতে দেখে এক ডাক্তার তার পথ আগলে দাঁড়ালেন।
ডাক্তার : ব্যপার কী, আপনি এভাবে পালাচ্ছেন কেন?
রোগী : সাধে কী আর পালাচ্ছি?
ডাক্তার : ঘটনাটা খুলেই বলুন না।
রোগী : নার্স বলছেন, খুব সহজ অপারেশন, ভয়ের কোনো কারণ নেই।
ডাক্তার : নার্স তো ঠিকই বলেছেন।
রোগী : তিনি কথাটি আমাকে বলেননি, বলেছেন যিনি অপারেশন করবেন, সেই ডাক্তারকে।

১০. এক অফিসের তিনজন কর্মকর্তা দুপুরে খাবার টেবিলে বসে তাদের জীবনে ঘটে যাওয়া কিছু কাকতালীয় ঘটনা নিয়ে আলোচনা করছেন।
১ম ব্যক্তিঃ আমার বউ একবার "দুই শহর" বইটি পডতেছিল এবং তারপর সে আমাদের জমজ বাচচা উপহার দেয়।
২য় ব্যক্তিঃ আমার বউ একবার "তিন পাগলের মেলা..." বইটি পডতেছিল এবং তারপর সে আমাদের একসাথে তিনটা বাচচা উপহার দেয়।
৩য় ব্যক্তিঃ ইয়া আল্লাহ!!! আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে!!!!
"কেন?"- অন্য দুইজন এক সাথে জিজ্ঞেস করল

৩য় ব্যক্তি বলল "আমি যখন বাসা থেকে বের হচি্ছলাম তখন বউ "আলি বাবা ও চল্লিশ চোর" বইটা পডছিল!!!!!!!



সবগুলো জোকস ফেসসবুক থেকে সংগৃহীত। কমন পড়ে গেলে মাইন্ড কইরেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ৩:০৬
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×