somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানে চাকরি ও একাডেমিক ভাবে ভাল ক্যারিয়ার গঠনের জন্য দরকার English Vocabulary Enrich করা। কিন্তু কিভাবে?

০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্লগের ব্লগার ও পাঠকদের ক্যারিয়ার গঠনের জন্য আমার আজকের নিবেদন>>>>

বর্তমানে চাকরি ও একাডেমিক ভাবে ভাল ক্যারিয়ার গঠনের জন্য দরকার English Vocabulary Enrich করা। কিন্তু কিভাবে?

আমরা কোন কোন বইয়ের কোন কোন অংশের Vocabulary Enrich করতে পারি?

উত্তর পেতে নীচের অংশ পড়ুন......

১. "Rapidex English Speaking Course" বইয়ের শেষে অনেক প্রয়োজনীয় ও পরিচিত জিনিষের English ওয়ার্ড কালেকশন আছে । এই শব্দগুলো আপনার চারপাশের দেখা জিনিষ ও বিষয়ের নাম ইংলিশে জানতে সহায়তা করবে যদি আপনি এগুলো মুখস্থ করেন।

২. Saifur's ANALOGY বইয়ের প্রথমে ৪২০ শব্দের প্রয়োজনীয় Vocabulary আছে । এগুলো আপনি মুখস্থ করতে পারেন এবং প্রথমে ১-১২ অধ্যায় শেষ করুন । এতে আপনি
Exercise -1 >>> 40
Exercise -2>>>100
Exercise -3>>>100
Exercise -4---12 >>>5400
TOTAL 40+100+100+5400=5640
DRILL 1----4 এ আপনি ২৪০০
সর্বমোট ৪২০+৫৬৪০+২৪০০=৮৪৬০ সহ অন্যান্যতে ১৫৪০ সহ ১০০০০/-(দশহাজার) ইংরেজী ওয়ার্ড পাবেন যা মুখস্থ করলে আপনি পৌছে যাবেন অনন্য উচ্চতায়।
Exercise 1----12 মুখস্থ করলেও চলবে।

৩. Saifur's Synonyms and Antonyms বইয়ের ৪০০০ হাজার কমন ইংরেজী ওয়ার্ড level-1, level-2, level -3 আস্তে আস্তে শেষ করুন।

৪, GRE big book word list -4500 english word.

৫. Norman lewis - Word Power Made Easy .

৬.ইংলিশ মুভি দেখুন বিশেষ করে কার্টুন
৭. বিটিভি এর নিউজ এট টেন এবং সিএনএন বিবিসি শুনুন..
৮.. সর্বশেষ নিয়মিত ইংরেজী দৈনিক পত্রিকা ও অনলাইন ইংলিশ নিউজ পেপার পড়ুন......

৪ ও ৫ নম্বর পয়েন্ট কিছুটা অতিরিক্ত বাকি অপশানগুলো খুবই প্রয়োজনীয়।
কিন্তু কিভাবে করবেন এই কঠিন কাজ?????
১. একটি কার্ড বানান যার ২ পৃষ্ঠায় থাকবে ৩০ টি ওয়ার্ড। পকেটে রাখুন পুরোদিন সবার চোখে ধুলো দিয়ে Vocabulary Enrich করুন। কোন আড্ডা নয় কোন ক্ষনিক সময় নষ্ট নয়।

২. সকাল বেলায় ঘুম থেকে উঠে মাথা যখন অনেক ফ্রেশ থাকে ও মন ফুরফুরে থাকে তখন ১০ টি শব্দ মুখস্থ করে নিন...

৩. রাতে বিছানায় শোয়ার পর লাইট বন্ধ না করে আর ১০ টি শব্দ মুখস্থ করুন

৪. ভাবতে থাকুন এটা ছাড়া কোন বিকল্প নেই আপনার জীবনের জন্য। ক.বিদেশে ভাল উচ্চশিক্ষা খ. দেশে বেশী বেতনের একটি চাকরী গ. ইংলিশ নিউজপ্রেজেন্টার হওয়া ঘ. ইংলিশ দৈনিকে সাংবাদিকতা সহ আকর্ষনীয় সব জবের জন্য...

৫. প্রথম মাস পরে দ্বিগুন করুন ওয়ার্ড সংখ্যা বা পরিমান।

৬. অবিরাম পড়তে থাকুন । ঢোলবাদ্য ও যাতে আপনার কনসেনট্রেশন ব্রেক করতে না পারে।

৭. অনেক ভূলে যাবেন তাই বলে হতোদ্যম হবেন না বা সংকল্প থেকে সরে যাবেন না । প্রথম বার (রিভাইজ) আপনার ৭০ শতাংশ মনে থাকবে
২য় বার আপনার ২০ শতাংশ মেমোরাইজ হবে
৩য় বার আপনার ৭ শতাংশ এবং
৪র্থ বার আপনার ১০০ শতাংশই মেমোরাইজ হবে

৮. ১ বছর পরিশ্রম করার পরিকল্পনা নিন। ৩৬৫*৫০=১৮২৫০ টি ওয়ার্ড। চমৎকার না ?

৯. প্রথমে চোখ বুলান এবং যে ওয়ার্ডগুলো পারেন না পেন্সিল দিয়ে দাগান । তারপর পেন্সিলের দাগওয়ালা গুলো পড়েন তারপর পেন্সিলের দাগওয়ালা শব্দ থেকে যেগুলো কঠিন ও মেমোরাইজ হচ্ছে না তা লাল কলম দিয়ে দাগান তারপর লাল দাগ ওয়ালা গুলো পড়েন।
লালদাগওয়ালা শব্দ থেকে যেগুলো কঠিন ও মেমোরাইজ হচ্ছে না তা হলুদ মার্কারকলম দিয়ে দাগান তারপর হলুদ মার্কারকলম দাগ ওয়ালা গুলো পড়েন। এভাবে এগুতে থাকেন পারবেন ইনশাআল্লাহ........

১০. http://www.ovidhan.org >>> ইংরেজী থেকে বাংলা করার ক্ষেত্রে হেল্প পাবেন। ইংরেজী থেকে বাংলা এর জন্য একটি ডিজিটাল ডিকশনারী ও ব্যাবহার করতে পারেন।

যারা কিভাবে Vocabulary Enrich করবেন এ চিন্তা করছেন তাদের জন্য আশাকরি উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে......
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×