সম্মানীয়
ব্যারিষ্টার আবদুর রাজ্জাক
প্রথমে আমার সালাম নিবেন এবং আমার অনাকাংখিত ভূলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ।
আপনি নিঃসন্দেহে আপনার এই লেখাটি http://www.dailynayadiganta.com/details/27532 দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছেন।
ইসলামী রাজনীতির উপর এমনিতেই বিশ্ব দার্শনিকগন গভীরভাবে দৃষ্টি রাখছেন। কেহ উদ্বিগ্ন কেহ আশান্বিত। আশান্বিত এই কারনে যে বিশ্ববাজারে চরিত্রের আকালের মধ্যে ইসলামপন্থীরা উদাহরন সৃষ্টি করেছেন। আর যাদের নেতৃত্ব খতম হয়ে যাবে তাদের উদ্বিগ্ন হওয়া অস্বাভাবিক নয় ।
আপনার লেখায় আপনি মুসলিমবিশ্ব সহ বিশ্ব পরিস্থিতির একটি পর্যালোচনা দিলেন কিন্তু আপনি বাংলাদেশে ইসলামী সংগঠনগুলোর অভ্যন্তরীন পরিবেশ নিয়ে কিছু লিখলেন না কেন বুঝলাম না । বড় বড় বিপ্লবীতো সাবেক শিবিরের মধ্যেই আছে। রাস্তার বাঘগুলো ছাত্রসংগঠন থেকে বিদায় নিয়ে খেকশিয়াল হয়ে যায় কেন?
আপনার কাছে আমার প্রশ্নঃ--------->
১.আপনি কি শুধু দলীয় ফোরামে বলার পক্ষে? যারা বাইরে আছেন তারা কি মুখে কুলুপ দিবেন?
২.খোলামেলা আলোচনা হলে আপনি কি সংগঠন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্খা করেন? সংগঠন এতই ফেলনা ?
৩.আপনি কি আনুগত্যর কঠিন শিকলে বন্দী থেকে গতি স্থবির রাখার পক্ষে? আমার দরকার কি টাইপের ভাব কি আপনার মধ্যে আছে? ভাল কথা বা নতুন চিন্তা করে আপনি কি দলের অভ্যন্তরে বিতর্কিত হওয়ার ভয় করেন?
৪. ২ যুগের অধিক সময় ধরে চলতে থাকা ও কার্যকরী চারদলীয় জোট থেকে আপনার দলের অর্জন কি?
৫. বিএনপির ভরাডুবির কারন জানা যায় র্দূনীতি । আপনার দলের ভরাডুবির কারন কি?
৬. ১৯৭০ সালে জাতীয় সংসদে আসন ১ টি । ১৯৮৫ সালে ১০ টি । ১৯৯১ তে ১৮ টি । ১৯৯৬ তে ৩ টি । ২০০১ এ ১৭ টি । ২০০৮ এ ২ টি । এই করুন অবস্থার কারন কি আমরা জানতে পারি ? নাকি এটা শুধু ফোরামে আলোচনার বিষয়? আপনার দলের একটিভ শুভাকাঙ্খীদের এ করুন অবস্থার কারন জানিয়েছেন তো?
৭. ইসলামী রাজনীতি অমুসলিমদের আস্থা অর্জনের জন্যে কি করেছেন?
৮. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্টাকাল থেকে এই পর্যন্ত সর্বমোট কত সাথী সদস্য তৈরী হয়েছে তার কোন লিষ্ট আপনার দল সংরক্ষন করেছে ? সাবেক সাথী সদস্যদের বর্তমান অবস্থা কি ? উল্লেখযোগ্য অংশ যে নিস্ক্রিয় তার কারন নিস্ক্রিয়দের মুখে শুনেছেন তো ? এব্যপারে কোন গবেষনা হয়েছে?
৯. আপনার দলের জেলা আমীর থানা আমীরদের তত্ত্বাবধান করেন । থানা আমীর ইউনিয়ন আমীরদের তত্ত্বাবধান করেন আর ইউনিয়ন আমীর অধীনস্থ রুকনদের তত্ত্বাবধান করেন । আর গতানুগতিক রুকনগন জনগনকে তত্ত্বাবধান করেন । কার্যত কোন ডাইনামিক জেলা আমীরের প্রভাব জনগনের উপর নেই । জনবিচ্ছিন্ন এই সব তথাকথিত লীডারদের নিয়ে কিছু ভেবেছেন?
১০. ছাত্রশিবির সাংবাদিক , সংগীত শিল্পী , ডাক্তার , আইনজীবী , প্রকৌশলী , প্রশাসনিক ও বিভিন্ন কর্মকর্তা , বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ সকল সেক্টরে লোক তৈরী করছে । আর আপনার দল পদ নিয়ে টানাটানি রেষারেষি , সমালোচনা ও গতানুগতিক জাতীয় নির্বাচনে পরাজয়ের নিয়তে অংশগ্রহন করা ছাড়া আর কি করেছেন??
১১.ছাত্রশিবির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী দিনের নেতা ও জনগনের মধ্যে জনমত গঠন করছে। আর ছাত্রশিবিরের যে বিশাল বড় শুভাকাঙ্খী বহর রয়েছে জনগন তো দুরের কথা তাদের মাঝে ও কি ভাল করে আপনারা দাওয়াতী কাজ করেছেন ?
১২. প্রতিবছর শিবিরের মেডিকেল ভর্তিকোচিং এর মাধ্যমে সরকারী মেডিকেলগুলোতে প্রচুর পরিমান ইসলামী মেজাজের ছাত্রছাত্রী ভর্তি হয়ে স্টাডি শেষ হওয়ার পর যদি ইঃআন্দোলনের প্রতি কমিটমেন্ট ধরে রাখতে পারতেন তাহলে ইবনে সিনা ইসলামী ব্যংক হতে পারলনা কেন?
১৩. আপনাদের প্রতিষ্ঠানগুলোর এমপ্লয়ীদের মনের কোনের ক্ষোভগুলো সমাধান করার চেষ্ঠা করেছেন? নাকি এড়িয়ে যেতে চান বিতর্কের ভয়ে। ভয় কাকে করেন আল্লাহকে না অন্য কাউকে?
১৪. আপনার দলের প্রতি সহানুভূতিশীল পত্রিকাগুলোর বানানের এই অবস্থা কেন? এইখানে দলীয় সমালোচনা আসে না কেন? দলীয় সমালোচনা না ছাপানোর অভ্যন্তরীন পলিসি কি সংগঠনকে এগিয়ে নিয়েছে না চিন্তার বণ্ধ্যাত্ব তৈরী করেছে ??
১৫. কঠিন পর্দা প্রথায় অভ্যস্থ আপনাদের পরিবার গুলোর মেয়েদের মন কি চায় তা কি নিরপেক্ষ সোর্স থেকে সংগ্রহ বা সার্ভে করেছেন? বা আপনাদের নারী সংগঠন গুলো নিয়ে কিছু ভেবেছেন ?
১৬ . শিবির যা দাওয়াতী কাজ করেছে এই আউটপুট ছাড়া আপনার দল এই পর্যন্ত অন্য কোন দলের একটা বড় নেতাকেও দলে বেড়াতে পারল না কেন??
১৭. ব্যক্তিগত লেজুরভিত্তি হীন সংগঠনকে এত ভয় করেন কেন? সাইড সংগঠনগুলোকে স্বাধীনতা কেন এত কম দিলেন?
১৮. বাহ্যিক কৃত্রিমতা আপনার দলকে কোথায় আঘাত করেছে জানেন তো ? জনগনের সাথে জনগনের মেজাজে আচরন করে না কেন দায়ীরা ? এত কৃত্রিম ভাব কেন? এত গাম্ভীর্যতা কেন? গাম্ভীর্যতা কি তাকওয়া ও দাওয়াতের প্রতীক ? নেতৃত্বের এত অহমিকা কেন?ভিন্নমত এর কদর এত কম কেন?
১৯. সকল সেক্টরের সকল মতের মানুষের যৌক্তিক প্রশ্নগুলোর সমাধান ও যথাযথ যৌক্তিক উত্তর দিবেন কি?
২০. সংগঠনের ক্ষতি হবে এমন একটি কথা শুনি । চাচাজি দেশ , মানবতা ও ইসলামের ক্ষতি বেশী গুরুত্বপূর্ন নয় কি?
মূলধন না থাকলে চাচাজি ব্যবসা করা যায় না। বিশ্বের দিকে তাকানোর পাশাপাশি ঘরের দিকে তাকান প্লিজ । সমাধান ঘরের ভিতর আছে কিন্তু।
এই লেখাটি আমার ভাল লেগেছে
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



