আমার প্রিয় পোস্ট

যারা জীবনে বড়সড় ব্যবসাদার হতে চান..........

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৯

শেয়ারঃ
0 3 1




এই রিপোর্টটা পড়ে নিন কোন রকম তর্ক করার পূর্বে।

আমাদের মধ্যে কেউ কেউ করবে চাকরি আবার কেউ বা করবে ব্যবসা। অথবা অনেকে হয়ত আত্মকর্মসংস্থানের পথ বাছাই করে নেবে। একেকজনের চাহিদা, লক্ষ্য ও চাওয়া-পাওয়া একেক রকম। যারা নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য এই বইগুলো জরুরী হতে পারে।

আমাদের দেশে ব্যবসা বলতে আমরা বুঝি কোন দোকান খুলে বসা টাইপ জিনিস। কিন্তু এগুলো ব্যবসা নয়। আমার মতে ব্যবসা হল এটা এবং এটা এবং এটা । যারা এ ধরনের ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই অন্যান্যদের চেয়ে একটু ভিন্নধারায় চিন্তা করতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। আর এর জন্য চাই ধৈর্য্য, পরিশ্রম ও লেগে থাকার প্রবণতা।

আমাদের স্কুল-কলেজ বা ভার্সিটিগুলোতে সাধারণত এসব বিষয়ে শিক্ষা খুব কমই দেয়া হয়। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে কিভাবে অন্যের গড়ে তোলা কোম্পানিতে কাজ করা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া ও গড়ে তোলা। কিন্তু কিভাবে নিজের কোম্পানি শুরু করা যায় এবং অন্য মানুষকে সেখানে চাকরি দেয়া যায় সেসব বিষয়ে খুব কমই শিক্ষা দেয়া হয়। আর এজন্যই দেখা যায় বেশিরভাগ ছাত্র-ছাত্রীই পড়াশুনা শেষে চাকরির জন্য ছোটে। কিন্তু কিভাবে চাকরি সৃষ্টি করতে হয় সেসব বিষয়ে তাদের কোন বিশেষ জ্ঞান থাকেনা এবং সেজন্য তারা সেই পথের প্রতি আগ্রহীও হয়না।

যারা চাকরি সৃষ্টি করতে চান এবং অন্যকে সেই চাকরিতে নিয়োগ দিয়ে নিজে অবসর সময় কাটাতে চান তাদেরকে এই বইগুলো প্রচণ্ড সাহায্য করবে। এভাবে আরও কিছু বইয়ের লিংক দিয়ে নিয়মিত পোস্ট দেব সামনে। যাদের প্রয়োজন ডাউনলোড করে পড়তে পারেন।



ডাউনলোডান



ডাউনলোডান



ডাউনলোডান


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্যবসা ;
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:০২
বিলাল বলেছেন: পয়সা নাই, ব্যবসা করুম, সম্ভব নি? জানাবেন।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: ব্যবসা করার জন্য টাকা লাগেনা। লাগে ইচ্ছা। নিজের সাথে আর একটু বেশি সৎ হোন। উত্তর বেরিয়ে যাবে।

এটা পড়ে দেখুন। কাজে লাগবে।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ মনসুর ভাই। কিন্তু আপনি কি এখনও ছোট?

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: বড় হবেন কবে?

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: বিল গেটস ৩০ বছরের মধ্যেই রিটায়ার্মেন্টে গিয়েছিল। ম্যাক্সিমাম সফল ব্যবসা সম্রাটরা ৩০ এর মধ্যেই কিন্তু অবসর নেয়। তাহলে তারা শুরু করে কখন? ভেবে-চিন্তে পা ফেলুন

৪. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১১
বিলাল বলেছেন: ডোনাল্ডের চেয়ে ও তার টিভি প্রোগ্রাম দ্য এপ্রিণটাইচ বেশী ভালো পাই।
একেবারে সেই প্রথম সিরিজটি শুরু হওয়া থেকেই। মূলত এই প্রোগ্রামের মাধ্যমেই উনাকে চিনি, " ইউ ফায়ারড" সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়।

যাওকগা, কথা হলো,
ইচ্ছা আছে, সততা আছে, কিন্তু ব্যবসার উপায়ও পাইনা, পকেট যে শূন্য গড়ের মাঠ।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: টাকা আপনার ব্যবসার পথে কখনই বাঁধা হয়ে দাঁড়াবেনা। টাকা জোগাড় করার অনেক পন্থা আপনি বইগুলোতে পেয়ে যাবেন। মানুষের অসাধ্য কিছুই নেই। সুতরাং চেষ্টায় সব হয়। টাকার জন্য যদি আপনি ব্যবসা শুরু না করতে পারেন তবে ভেবে দেখুন, টাকা কতটা জরুরী। আজ আপনি ব্যবসা শুরু করতে পারছেননা। হয়ত ব্যবসা করাটা আপনার জন্য ততটা জরুরী নয়। কিন্তু এমন সময় হয়ত আপনার জীবনে আসবে যখন খুব জরুরী একটা কিছু আপনি টাকার অভাবে কিনতে পারবেননা। তখন কেমন লাগবে আপনার?

বড় বড় সফল ব্যবসায়ীদের জীবন কাহিনী স্টাডি করুন। তারা অধিকাংশই এক্কেবারে আঙুল ফুলে কলাগাছের মত অবস্থায় গিয়েছে। আপনিও পারবেন।

রফফেলার, অ্যান্ড্রু কার্নেগি, স্যাম ওয়ালটন এদের মত মানুষরা কিন্তু প্রায় জিরো থেকে হিরো হয়েছে। সুতরাং, আমি বা আপনি কেন নন?


৫. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৩
আজমান আন্দালিব বলেছেন: ভাল একটি বিষয়ের অবতারণা করেছেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যবসায় শিক্ষা নামে যে বিষয়টি পড়ানো হয় তার উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা না। বরং এ শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা চাকুরির পেছনে ছোটে। কিন্তু এই দেশে চাকুরির বাজার সীমিত। এ বিষয়টি কারও বুঝে আসে না। নিজেরা যে অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সে বিষয়ে কারও কোন প্রচেষ্টা নেই।
পোস্টটি প্রিয়তে রাখলাম।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আজমান ভাই। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছেনা। এটা খুব বড় প্রব্লেম। যদি যথেষ্ট সংখ্যায় অন্ট্রপ্রনর তৈরি না হয় তবে দেশের উন্নতি হওয়া সম্ভব নয়। আমাদের দেশের মানুষেরা এটাই বোঝেনা যে, আমার জন্য যেটা চাকরি, সেটা আমার বসের জন্য ব্যবসা। তাহলে কেন আমরা বস হবার চেষ্টাটুকু করিনা????

ফর্বস ম্যাগাজিনের এই রিপোর্টটা পড়তে পারেন। ভাল লাগবে

৬. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৭
জেনন বলেছেন: বস ডাকবো, নাকি বস হবো?

বস হবার মন চাই!!!

নিজের কাছেই নিজের জবাবদিহি করবার চাই, অন্যের কাছে নই।

আমার করা কাজ কারো ভালো না লাগলে আমার উনাদের সাইজ করবার মন চাই!!!!

.................................... অজানা স্বপ্ন, বাস্তবায়ন করতাম চাই।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আমিও নিজেই নিজের বস হতে চাই এবং আমার নিজের ফিন্যান্স আমি নিজেই কন্ট্রল করতে চাই। এটা আমার জীবনের আল্টিমেট ড্রিম। নিজের কাছে নিজে জবাবদিহি করাটাই জীবনের একটা বড় দায়িত্বের মুখোমুখি হওয়া বলে আমি মনে করি। আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে অবশ্যই। কিন্তু কিছু কিছু মানুষের অজুহাতের শক্তি তাদের স্বপ্নের শক্তির চেয়ে অনেক বেশি। আপনার ক্ষেত্রে যাতে এরকম না হয়- কেবল এ কথাটাই মনে রাখবেন

৭. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬
বিলাল বলেছেন: মাথার ভিতর আইডিয়া শুধু গিজ গিজ করে, কিন্তু কাজেতো লাগাইবার পারিনা।
মেলা বই পড়লাম, কিন্তু এখনো কোনো কামই হলোনা, অবাক ব্যাপার,
আমি ফ্রাস্টেড।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: আশাহত হওয়ার কোন কারণ নেই। আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন, ধরুন যদি রিয়েল এস্টেটের ব্যবসা করতে চান তবে এমন কাওকে খুঁজে বের করুন যিনি এই ব্যবসায় ইতিমধ্যে সফল হয়েছেন। উনি আপনার জন্য উপযুক্ত গাইডলাইন দিতে পারবেন। অথবা যদি ফুডের ব্যবসা করতে চান তবে ফুড ইন্ডাস্ট্রি দিয়েছে এমন কারও সাথে আলাপ করুন। সমাধান পেয়ে যাবেন। আশা ছাড়বেননা।

এই বইটা পড়ুন। সাহস বাড়বে



৮. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৭
আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি সবগুলো বই ডাউনলোড করে পড়ব। যদি কিছুটা কাজে লাগাতে পারি। একটি ব্যবসায় স্থাপন বিষয়ে আমার প্রচণ্ড আগ্রহ আছে। এ বিষয়ে কিছুটা কাজও এগিয়ে রেখেছি কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে পেরে উঠছি না। দেখি বইগুলো আমাকে কতটুকু হেল্প করতে পারে।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ। চেস্টা চালিয়ে যান। অবশ্যই সফল হবেন। একবার না পারিলে দেখ শতবার।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরকম আরও কিছু পেলে জানাবেন

১০. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪২
আজমান আন্দালিব বলেছেন: @ বিলাল, আপনার মাথায় আইডিয়া গিজ গিজ করছে...। কি আইডিয়া গিজ গিজ করছে? শেয়ার করা যাবে?
আপনি ব্যবসায় করার জন্য কতটুকু প্রস্তুত? যদি সম্ভব হয় বিস্তারিত জানিয়ে মেইল করতে পারেন...প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করব।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। এটা কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস? তাহলে আমিও যোগাযোগ করব আপনার সাথে।

১১. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৩
বিলাল বলেছেন: রিয়েল এস্টেটের কয়েকজনের সাথে আলাপ করলাম,
জিগাইলে কয়, ভাই ব্যবসা আগের মতো নাই।

ফুডেরও একই কিচ্চা। বলে ব্যাফক ধুরন্দর টাইপের মানুষ না হলে নাকি, কোথাও হালে পানি পাওন যাইবোনা।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: তাহলে তাদের মতই হয়ে যান। আপনার যদি মনে হয় যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক অনেক ধুরন্ধর, তবে আপনাকেও ধুরন্ধর হতে হবে। এই সত্যটুকু আমরা অনেকেই মেনে নিতে পারিনা। সবকিছুই একটা সিস্টেমে চলে। উনি যেরকমভাবে আজ এখানে চলে এসেছেন সেরকমভাবে আপনাকেও কাজ করতে হবে। তবেই আপনি তার মত জায়গায় যেতে পারবেন

১২. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আমিও অবসর নেবো তবে আমার আরেকটু বেশী সময় লাগবে মনে হয়। আমার টার্গেট সর্বোচ্চ ৩৫। দোয়া করবেন।
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: এটাও পড়ে দেখতে পারেন।


ধন্যবাদ। আপনার মত স্বপ্নবাজ মানুষেরাই পারবে

১৩. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৯
আজমান আন্দালিব বলেছেন: হ্যাঁ, এটাই আমার পার্মানেন্ট অ্যাড্রেস। আশা করি শীঘ্রই যোগাযোগ হবে।
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: এটাও পড়ে দেখতে পারেন।

১৪. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:০৩
লুকার বলেছেন: আপনে যে বসুন্ধরা, যমুনা গ্রুপের উদাহরণ দিলেন, তারা হল বিশ্ব টাউট, স্মাগলার, ছিনতাইকারী, জালিয়াত আর ভূমিদস্যু। প্রয়োজনে খুন খারাবি করতেও তাদের বাধে না। সৎভাবে সফল ব্যবসা করে, এরকম উদাহরণ দেন।
২০ শে আগস্ট, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: ২১ নম্বরের কমেন্ট এর উত্তর দ্রষ্টব্য

১৫. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:৪৫
লুৎফুল কাদের বলেছেন: ডোনাল্ড মামার বই দুইটার লিঙ্ক কি দেওয়া যাবে.
২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: এই মুহুর্তে আমার কাছে নেই। পেলে আপনার ব্লগে গিয়ে দিয়ে আসব

১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: এটাও পড়ে দেখতে পারেন।

১৭. ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫৯
অভিবাসী বলেছেন: এরকম কিছুই আমি খুজছিলাম।
আপনাকে ধন্যবাদ + প্রিয়তে।
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

এটাও পড়ে দেখতে পারেন।

১৮. ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫১
সপ্নবাজ_আমি বলেছেন: অভিবাসী বলেছেন: এরকম কিছুই আমি খুজছিলাম।
আপনাকে ধন্যবাদ + প্রিয়তে।
১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৭
নাযীর আহমদ বলেছেন: বাংলা বই এর লিঙ্ক দেন
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: আমার কাছে আপাতত নেই। তবে সামনে পেলে শেয়ার করব অবশ্যই

১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

এটাও পড়ে দেখতে পারেন।

২১. ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩০
বিনিদ্র ~ রজনী বলেছেন: আমার রক্তের মধ্যে সততা এমনভাবে আছে যে আমরা কেউ ই বৈষয়িক জিনিস নিয়ে লাফালাফি করিনা। আপনি যে বললেন সবাই যা করে আপনাকেও তা ক রতে হবে এতা মানতে পারলাম না। এ নীতিতে চললে সবাই চোর, খুনি হয়ে যায়। আপনার ইচ্ছা হলে আপনি সেই সিস্টেম ফলো করেন। আর এটা লিজেন্ডারী ব্যবসায়ী যেমন বিল গেটস এর সাথে মিলবেনা কারণ বিল গেটস আমাদের এখঙ্কার এইট পাস নব্য ধনী গার্মেন্টস ব্যবসায়ীদের মত বাটপার না
২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন:
আপনাকে আমিও গার্মেন্টস ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ী হতে বলিনি। আমার উদ্দেশ্য হল আপনাকে বড় ব্যবসায়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ব্যবসার নীতি অবশ্যই এখানে একটা বড় ফ্যাক্টর কিন্তু আমি আপনাকে এটাও বলিনি যে স্মাগলিংয়ের ব্যবসা করুন বা মাফিয়া ডন হয়ে যান। এটা আমারও নীতি বহির্ভূত। আপনি নিচের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মত একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করুন। যদি মনে করেন এগুলোও অসৎ বা এগুলোর পেছনেও বিতর্ক আছে তবে কিছু বলার নেই। চিন্তার পরিধিটাকে একটু বিস্তৃত করুন এবং সব বিষয় বিবেচনায় আনুন। নির্দিষ্ট কয়েকটি বিষয়ের ওপর কখনই পুরো একটি ধারণা বা অবস্থা দাঁড়িয়ে থাকতে পারেনা। আর এটা আপনাকেই বুঝে নিয়ে করতে হবে। আমি যদ্দূর জানি মাইক্রোসফটের নামে প্রচুর কেস হয়েছে এবং মার্কেট ম্যানিপুলেশনের মামলা আছে। তাহলে আপনি কি বলবেন?



১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৯

লেখক বলেছেন: ধঈণ্যা

২৩. ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৮
মেঘেরদেশ বলেছেন: এমন একটা পোস্ট অনেক দিন থেকেই আশা করছিলাম............।ধন্যবাদ :)
১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৪. ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৮
মহিসন খান বলেছেন: বিলাল বলেছেন: মাথার ভিতর আইডিয়া শুধু গিজ গিজ করে, কিন্তু কাজেতো লাগাইবার পারিনা।
মেলা বই পড়লাম, কিন্তু এখনো কোনো কামই হলোনা, অবাক ব্যাপার,
আমি ফ্রাস্টেড।


বিলাল ভাই,
আপনার আইডিয়া গুলো আমি জানতে চা..... যদি আপনি জানান।


waiting for your mail.
Thanks

২৫ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: আপনাকেও

২৫. ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৮
মহিসন খান বলেছেন: বিলাল বলেছেন: মাথার ভিতর আইডিয়া শুধু গিজ গিজ করে, কিন্তু কাজেতো লাগাইবার পারিনা।
মেলা বই পড়লাম, কিন্তু এখনো কোনো কামই হলোনা, অবাক ব্যাপার,
আমি ফ্রাস্টেড।===================

বিলাল ভাই,
আপনার আইডিয়া গুলো আমি জানতে চা..... যদি আপনি জানান।


waiting for your mail.
Thanks

২৫ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: আপনাকেও

২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

২৭. ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬
মিঠাপুর বলেছেন: ভাইরে এত দিন এটা খুজে পাই নাই কেনো?

পিলাচ... প্রিয়তে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: হুম, ধন্যবাদ

বেটার লেট দ্যান নেভার

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.১১৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি এবং ফিল্ম আর্কাইভ বানাব
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই