কোরান বুঝি না প্রভু এ বাঙাল কবি
বাংলাই জানি কম আবার আরবি!
কোরানে কী আছে কোরানে কী নাই তাই
কোনোদিন এ অধম ঘেঁটে দেখি নাই।
বাংলা তো নাই জানি, আছে ইংরাজি?
থাকা ও না-থাকা নিয়ে ধরিব না বাজি।
দিলে আছে জানা সেই গূঢ় সংবাদ
বেহুদা সে বাখোয়াজে দ্বীন বরবাদ।
গভীর রজনী জেগে করি মোরাকাবা
আমার কাতারে শতো আলেমের বাবা!
কোরান কোরান ক'রে হয় যারা ফানা
কলবের চোখ বুঝি হেগো প্রভু কানা?
রাস্তায় ফেরি হয় কোরানের বাণী--
জ্বীন ও ফেরেশতারা করে কানাকানি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


