বেওফা সাগর তায় সুকানিবিহীন
ঈমান বাঁচিয়ে চলা সমূহ সঙিন।
নাস্তিক ধরে আছে দরবেশি ভেক
তওহিদি জমায়েতে ঈমাম শেরেক।
রেসালতে পাকাপাকি দিল সিলগালা
লেকিন সে গুমরাহি সতত উজালা।
বাতিলের হাতে হক হ'তেছে শহিদ
জাহেলের ঘরে ঘরে খোশরোজ-ঈদ।
নুরানি রোশনি কই? ঘোর অমানিশা
ছায়া-কায়া একাকার, ভেংচায় শিশা।
ডুবিতেছে ক্রমে ক্রমে ঈমানের ভেলা
হাসিতেছে শয়তান, আর তার চেলা।
আশু ফের হোক সেই সিলসিলা চালু-
এ মিনতি মঞ্জুর কর হে দয়ালু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

