বৈরী চতুর্দিক
সবার ছিলো মূল্য তখন সবার ছিলো দাম।
জীব-জড়তে হয়নি খাঁড়া বিভেদ নামের দেয়াল
কারো মাথায় ভর করেনি সেরার অলীক খেয়াল।
এই পৃথিবীর মানুষ তখন ছিলো এমন লক্ষ্মী
তাদের সাথে ভাব জমাতো মৎস্য-পশু-পক্ষী।
পক্ষী দিতো গীতল স্নেহ বৃক্ষ শীতল ছায়া
চতুর্দিকে করতো বিরাজ স্নিগ্ধ শ্যামল মায়া।
পাখির কাঁদন মাছের রোদন গাছের বিলাপ আর
ছিলো না এই বিমল বায়ুর বিচল হাহাকার।
আজকে দেখো বৃক্ষ উজাড় বিরান পুষ্প-লতা,
হাওর নদী সাগর কাঁদে কী বলবো সেই কথা?
পরিবেশ আর মানুষ দু'য়ের ছিলো নিবিড় বন্ধন
ধরিত্রী মা'র দুগ্ধ পিয়ে সবাই ছিলো ভাই-বোন।
সেই সে বাঁধন ছিড়ে মানুষ গিলছে গরল কার্বন;
সেই সুদিনের কথায় বাজে বুকের মাঝে ক্রন্দন।
সুশীল সুজন মানুষ হলো পাল্টে দারুণ দুষ্ট
নিদাগ মনে বাঁধালো বাসা লোভের কুটিল কুষ্ঠ।
দেমাগ খেলো বিবেক তাহার স্বভাব হলো স্বৈরী,
আকাশ বাতাস জল স্থলে সবাই যে তাই বৈরী।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।