২১ জানুয়ারি সন্ধ্যায় –“কিসসা শোনার আসর” –আপনি আমন্ত্রিত
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় দাদী-নানীর মুখে অনেক কিসসা (গল্প) বা হাস্তর শুনতাম। দাদী-নানীকে মাঝখানে রেখে আমরা সব নাতি-নাতনিরা গোল হয়ে বসে কিসসা শুনতাম। ভূতের কিসসা শোনার জন্য বেশি বায়না ধরতাম। এছাড়াও মুরব্বিদের কাছ থেকে শুনতাম অনেক লোককাহিনী- এরমধ্য বোকা জামাই নিয়ে গল্পগুলো বেশ মজার ছিল। নাগরিক এই জীবনে সেই স্বাদ আর কোথায়। তাছাড়া এখনকার এই প্রজন্ম আমাদের সেই কিসসা গুলোর সাথে পরিচিত নয়। আপনাকে তাই সেই পুরনো দিনে ফিরে নেবার জন্য এবং এখনকার এই প্রজন্মকে আমাদের লোক কিসসার সাথে পরিচিত করে দেবার জন্য আমাদের একটুখানি প্রয়াস –
“কিসসা শোনার আসর” এই আসরে আপনিই শ্রোতা এবং আপনিই বক্তা। আমরা আপনার কাছ থেকে কিসসা শুনবো এবং আপনি আমাদেরটা শোনবেন। উল্লেখ্য, ভালো কিসসার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আপনার নাম এখনই নিবন্ধন করে ফেলুন যদি আপনি আসরে কিসসা বলতে চান। নিবন্ধনের জন্য মোবাইল করুন-
০১৯১৯৪৬৩৩৩০ অনুষ্ঠানের কিছু বিবরণঃঅনুষ্ঠানের স্থানঃ বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানের তারিখঃ ২১ জানুয়ারি,২০১২ শনিবার সন্ধ্যায় ৫.৩০টা
প্রধান অতিথিঃ বিশিষ্ট লেখক সব্যসাচী পাহাড়ী
অনুষ্ঠানের শেষে আছে পুঁথি পাঠ এবং যশোরের গুড়ের মুড়ির মোয়া। তাই আপনি আপনার বন্ধুকে নিয়ে চলে আসুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন