আমার প্রিয় পোস্ট

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

মহীনের ঘোড়াগুলি

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৮

শেয়ারঃ
0 7 0

মহীনের ঘোড়াগুলি বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিংবদন্তীতুল্য এক নাম। বাংলা নতুন ধারার রক সঙ্গীতের আদিস্রষ্টা। ১৯৭০ এর দশকে কলকাতায় যাত্রা শুরু। সেই সময় ব্যান্ডটি সেরকম সাড়া জাগাতে ব্যর্থ হলেও বর্তমানে এই ব্যান্ডের গান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শ্রোতাদের কাছে খুবই আদৃত হয়েছে।

ইতিহাস এবং প্রেক্ষাপট
কলকাতার কয়েকজন সঙ্গীতশিল্পী মিলে ১৯৭৪ সালের শেষ দিকে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্যান্ডটির গঠন করেন । প্রাথমিক ভাবে তাঁদের নাম ছিল সপ্তর্ষি। পরে তাঁদের নাম পরিবর্তন হয় যেমন তীরন্দাজ এবং গৌতম চট্টোপাধ্যায় বিএসসি এবং সম্প্রদায় একেবারে শেষে রঞ্জন ঘোষাল এই ব্যান্ডটির নাম দেন মহীনের ঘোড়াগুলি ।
প্রায় এই একই সময়ে বাংলাদেশে সোল্স এবং ফিডব্যাক নামের দুটি ব্যান্ড গঠিত হয়।

১৯৭০ এর দশক বাংলা ব্যান্ড এবং রক সঙ্গীতের পক্ষে খুব একটা সুবিধার সময় ছিল না । সেই সময় দাপিয়ে বেড়াচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা । সঙ্গীতের দিক থেকে তাঁরা ছিলেন রবীন্দ্রনাথ ও নজরুলের পুরনো ঐতিহ্যের ধারক ও বাহক । তাঁদের গাওয়া বাংলা সিনেমার গান এবং বাংলা আধুনিক গানের জনপ্রিয়তা ছিল খুবই বেশি।

মহীনের ঘোড়াগুলি নামের মানে
এই ব্যান্ডের নামটি তাদের ভক্তদের জন্য একটি বড় ধাধা। আক্ষরিক অর্থে মহীনের ঘোড়াগুলির সাথে সঙ্গীতের কোন মিল পাওয়া যায় না। প্রকৃতপক্ষে এই ব্যান্ডের নাম নেয়া হয়েছে বিশিষ্ট আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশের একটি কবিতা ঘোড়া থেকে। কবিতার দ্বিতীয় পংতি হচ্ছেঃ

"মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্না প্রান্তরে"

এই ব্যান্ডের একটি জনপ্রিয় গান ভালবাসি জোসনায় বাংলার প্রকৃতির রুপময় নৈসর্গিক দিকটি তুলে ধরা হয়েছে। জীবনানন্দের প্রভাব এখানে স্পস্ট ভাবে ধরা পড়েছে।
এখানে আরেকটি মিল পাওয়া যায়। জীবনানন্দ তৎকালীন সমসাময়িক কবিতার বৃত্তের বাইরে এসে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার সূচনা করেন। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডটিও তৎকালীন সাধারন সঙ্গীতের গন্ডির বাইরে বাংলা সঙ্গীতকে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছে।



মহীনের ঘোড়াগুলির সদস্যরা
গৌতম চট্টোপাধ্যায় (মনি) -- কণ্ঠ, কথা, লিড গিটার, স্যাক্সোফোন
আব্রাহাম মজুমদার -- পিয়ানো, বেহালা
প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা) -- বেস গিটার, বাঁশি
রঞ্জন ঘোষাল -- কথা, emcee, মিডিয়া সম্পর্ক
বিশু চট্টোপাধ্যায় -- ড্রামস, বেস বেহালা
তাপস দাস (বাপি) -- কণ্ঠ, গিটার
তপেশ বন্দোপাধ্যায় (ভানু) -- কণ্ঠ, গিটার

প্রকাশিত অ্যালবাম
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
আবার বছর কুড়ি পরে
ঝরা সময়ের গান
মায়া
খ্যাপার গান

যেহেতু, ব্যান্ডটি অনেক পুরাতন সেহেতু অনলাইনে গান পাওয়া বেশ মুস্কিল। তবে বেশ কিছু গান পেয়েছি যা এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ। আসুন নতুন করে আবার জানি পুরানকে।

সূত্র: উইকিপেডিয়া

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মহীনের ঘোড়াগুলিব্যান্ডবাংলা ;
প্রকাশ করা হয়েছে: গান  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: প্রিয় ব্যান্ড ... এদের কোন অপছন্দের গান নেই ।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: এটা আমারও অত্যন্ত পছন্দের একটা ব্যান্ড। তবে, বিমা আপনার কাছে কি ওদের সব এলবামের গান হবে?

২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৮
অকাটমুর্খ বলেছেন: ধৈন্যবাদ...মহীনের ঘো..গানগুলি শুনে খুব ভালো লেগেলচলো...বেশ কিছু জানা গেলো
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২১
মাজেদুল ইসলাম বলেছেন: সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ।কোলকাতার ব্যান্ড গুলোর মাঝে মহীনের ঘোড়াগুলি আমার খুব প্রিয়।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: কোলকাতার প্রায়ই সব ব্যান্ডই ভয়াবহ ধরণের ন্যাকা। তবে, মহীনের ঘোড়াগুলি অসাধারণ

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮
অদৃশ্য বলেছেন: অনেক আগে থেকেই এটি আমার একটি প্রিয় ব্যান্ড। এর সবগুলো গানই আমার ভালো লাগে। প্রায়ই গুনগুনিয়ে গান গুলো গাই।

যারা এর গান গুলো শোনেনি তারা একবার শুনলেই.............ভক্ত হয়ে যাবে। এই পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সবসময় ভালো থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: অনেকদিন ধরেই ভাবছিলাম এর উপর একটা লেখা দিবো। হয় হয় করেও হওয়া উঠছিল না। তাই, আজ সাহস করেই জলদি জলদি দিয়ে দিলাম।
ধন্যবাদ, অদৃশ্য। ভালো থাকুন

৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
এস মাহবুব বলেছেন: ভালো হয়েছে। লিংকের জন্য ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ, এস্ মাহবুব

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
লংকার রাজা বলেছেন: ভাল লাগল,ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: লংকার রাজাকে ধন্যবাদ

৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০১
বিষাক্ত মানুষ বলেছেন: না .. আমার কাছে সব এ্যলবাম নেই । কোলকাতার এক বড় ভাইকে বলে রাখছি .. উনি বলেছেন যোগাড় করে দিবেন
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: কলকাতার পোলাপাইগুলান যা কিপটা হয়রে ভাই!! সত্যি আনবে?

৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আমার কাছে এদের কোন এলবাম নাই ২৫-৩০টা গান আছে
দারুন পোস্ব্ট দিছো!
৭০ রের ব্যান্ড এরা আমি তো মনে করছিলাম ৮০র দিকের!
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আশা করি লিংকটা কাজে আসবে

৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫
নকীবুল বারী বলেছেন: খুব একটা শুনি নাই...তবে কয়েকটি শুনেছি............
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: লিংকটাতে বেশ কয়েকটি এলবাম দেওয়া আছে। শুনুন, ভালো লাগবে

১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২
নীল চাঁদ বলেছেন: মহীনের ঘোড়াগুলি- সত্যিই অপূর্ব। বিশেষ করে
১. পুরোনো মিছিলে পুরোনো ট্রামেদের সারি...............
২. ভিক্ষে করাই বেশ.........
৩. টেলিফোন.......
৪. তোমরা কেমন আছ কিংবা
৫. শুধু এক জিজ্ঞাসা থাকে..................

এই গান গুলো কোন প্রশংসামূলক মন্তব্য দিয়েই সত্যিকারের আবেদনকে তুলে ধরতে পারবে না।

অবশেষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুঃখবিলাস-কে। তথ্য দিয়ে আমাদের ভালবাসাকে পূর্ণতার স্বাদ দেওয়ার জন্য। মঙ্গল হোক আপনার।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ, নীল চাঁদ

১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
নিঃসঙ্গ বলেছেন: আমাদের মূর্ছনা.কম এ এই ৪টা এ্যলবাম আছে বাকি গুল এ্যড করার ব্যাবস্থা করতেছি :)

আবার বছর কুড়ি পরে
ঝরা সময়ের গান
মায়া
তোমাকে
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: কষ্ট করে যদি বাকি লিংকগুলো এড করে জানিয়ে দেন, তবে উপকৃত হবো

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ, সুখী মানুষ

১৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪১
শেরিফ আল সায়ার বলেছেন: অনেকগুলো গান আমারও খুব পছন্দের। গানতো শোনা হয় কিন্তু তার পেছনের ইতিহাস আমার জানা ছিল না।
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শেরিফ আল সায়ার

১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
মুয়ীয মাহফুজ বলেছেন: আমারো অনেক খুব পছন্দের ব্যান্ড!! :)

কত সময় ব্যাক্তিগতার্থে লীন হয়ে গেছে নস্টালজিক এ গান গুলোর সাথে সাথে।
হায় ভালবাসি গানটির একটি মহীনের ঘোড়াগুলির ভিডিও দিলাম।

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: ভিডিওটি বোধ হয় ইউটিউবে আর নেই। দেখবেন কি?

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: এখন চলছে। আগে কেন চলেনি, বুঝলাম না! কারণ টা আমি জানিনা।

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: আমারও

১৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
মুয়ীয মাহফুজ বলেছেন: Click This Link

আছে তো!

আমার এখানে তো চলছে।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ, মুয়ীয মাহফুজ।

১৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২
মুয়ীয মাহফুজ বলেছেন: "মিথ্যে স্বপ্ন" এ গানটা আগে ইউটিউবে প্রথম দেখি,এর আগে কখনই শুনিনি....
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: এদের কাউকেও আসল সদস্য বলে মনে হলো না। কোন একটা কনসার্টের একজনের পারফরমেন্সে মহীনের ঘোড়াগুলি।

১৮. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
মহাকালর্ষি বলেছেন: নো কমেন্ট, কারণ এখন পড়ছি না। আপাতত- স্ট্রেইট টু প্রিয়........
অশেষ ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ, মহাকালর্ষি।

১৯. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
মুয়ীয মাহফুজ বলেছেন: কি বলছেন!

স্টেজে গৌতম ও রন্জন ঘোষাল-কে দেখেও চিনতে পারেননাই?
মহীনের ঘোড়াগুলির সাথে এ কনসার্টে পারফর্ম করেছিলো বিখ্যাত "কলকাতা চেম্বার্স" অর্কেস্ট্রা গ্রুপ।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: আমি সত্যিই চিনতে পারিনি। আসলে এটাই আমার মহীনের ঘোড়াগুলি'র প্রথম ভিডিও দেখা।
আপনাকে ধন্যবাদ।

২০. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২১
বেতাল বলেছেন: বেশ ভালো তথ্য পেলাম। ধন্যবাদ
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ, বেতাল

২১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
মহাকালর্ষি বলেছেন: সেদিন একটা গাধার মত কাজ করেছিলাম, আজ বুঝতে পারলাম।
ভালো থাকবেন।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮
হাড্ডি_খিজির বলেছেন: আমার প্রিয় ব্যান্ড। নেশার মতো।

আবার বছর কুড়ি পরে
ঝরা সময়ের গান
মায়া
খ্যাপার গান

এই চারটা এলবামের সবগুলোই আমার কাছে আছে। তাছাড়া গৌতমের একটি লাইভ কনসার্ট এর ক্যাসেট আছে আমার কাছে। লাইভ ক্যাসেট টা (সিডি না) শুনতে খুব মজার। বাকী গান গুলো কোথায় পাবো?
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: পাওয়া যাবে কিনা, আমারও সন্দেহ আছে।
তবে, বেশ কষ্ট করে পাওয়া পোস্টের নিচে দাওয়া লিংকটি গিয়ে দেখতে পারেন।
পুরান এলবামের দু একটা গান রয়েছে।

২৪. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:২৫
মে ঘ দূ ত বলেছেন: এদের "আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি" গানটা আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে এই তথ্যনির্ভর পোষ্টটার জন্য।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ, মেঘের দূত।

২৫. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তিন বছর আগে যখন ভার্সিটিতে ছিলাম, মেস এ থাকতাম। আমার মেস মেটদের একজন ছিলো এই দলিটর ভক্ত। তখনই শুনি গানগুলো। সারাদিন বাজতো গানগুলো। খুব অন্যরকম একটা সময়ের সঙ্গী হয়ে আছে গানগুলো। ।অনেকদিন পর সবগুলো একসাথে পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকেও মুহম্মদ জায়েদুল আলম।

২৬. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
আছহাবুল ইয়ামিন বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। সবগুলো গান আমার কাছে নেই। যা আছে তার মধ্যে প্রিয় গানগুলো হচ্ছে -
১. দক্ষিণ খোলা জানালা
২. হায় ভালোবাসা
৩. পৃথিবীটা নাকি
৪. মানুষ চেনা দায়
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: শুনে দেখুন বস, হেভি ব্যান্ড। আপনার ভালো লাগবে।

২৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৮
হামোম প্রমোদ বলেছেন: প্রিয় ব্যান্ড, প্রিয় গান।
ধন্যবাদ, শেয়ার করার জন্য।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, হামোম প্রমোদ

২৮. ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৩
অন্ধ দাঁড়কাক বলেছেন: অসাধারণ পোস্ট। আমার খুব পছন্দের ব্যান্ড। দক্ষিণ খোলা জানালা শোনার পরে আমি রীতিমত গায়িকার প্রেমে পড়ে গিয়েছিলাম।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: বস, এটা কি কইলেন! আমিও গায়িকার প্রেমে হাবুডুবু খাইতে খাইতে পুরা বুড়িগঙ্গা শুকায়া ফালাইছি!

১৬ ই জুন, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: অসাধারণ ব্যান্ড।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ,হাসান মাহবুব

৩১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮
জনৈক আরাফাত বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আরাফাত

৩২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২
আসফাকুল আমিন বলেছেন: কি কমু ,,,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ :D
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: অল্প হলেও কিছু বলার জন্য ধন্যবাদ, আসফাকুল

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: কি ব্যাপার, রাতমজুর। অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?

৩৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৪
দ্রোহি বলেছেন: দারুন পোস্ট! মোহীনের ঘোড়াগুলি'র নাম প্রথম শুনি নিয়াজ ভাই (গ্রান্ড মাস্টার) এর কাছে। তখন খুব অবাক হয়েছিলাম এই আজব নাম শুনে। এর কিছুদিন পরই যখন এদের গান শুনলাম, তখন চিরকালীন প্রিয় তালিকায় যায়গা করে নিল ব্যান্ড টি। মনে আছে একটা মাত্র অ্যালবামের কপি নিয়ে নিজেদের মাঝে কাড়াকাড়ি।

নতুন ধারার লিরিক আর সূর,সেই সাথে পাশ্চাত্য ধারার মূর্ছনা বাংলা গানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। নিজেদের জন্য গান করলেও একটা সময় পর মোহিনের ঘোড়াগুলি কেবল নিজেদের মধ্যেই সিমাবদ্ধ থাকেনি। এটি ব্যান্ড ইমেজ এর চেয়ে ব্যানার ইমেজে আরও বেশী প্রতীয়মান হয়েছে অনেক নতুন শিল্পী ও ব্যান্ডকে পরিচিতি দানের মাধ্যমে।

হা.মা. কে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে এদের পারফরমেন্স এর একটা দূর্লভ ছবি :)




সে.ট.: বস্ অ্যালবাম এর মাঝে কি 'বেহালা চৌরাস্তা' টা বাদ পরেছে?

৩৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩
দ্রোহি বলেছেন: দুঃখিত, আমার আগের মন্তব্যে উল্লেখিত, হাসান মাহবুব এর দেয়া লিঙ্ক থেকে এই পোস্টটা ভেবেছিলাম ওনারই দেয়া।

দুঃখবিলাস এর অসাধারন পোস্ট টায় আমার ছোট্ট ভুলের জন্য সাধারন ক্ষমা আশা করছি :)

ধন্যবাদ দুঃখবিলাস, ধন্যবাদ হাসান মাহবুব।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ব্যাপার না, বস।
আপনার ছবিটির জন্য ধন্যবাদ।

৩৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আমি মহীনের ঘোড়াগুলির একটা এলবাম কেনার জন্য যে কিরকম কষ্ট করেছি তা দিয়েই একটা পোস্ট লিখে ফেলতে পারব............
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: হা হা... সারওয়ার ইবনে কায়সার পোস্টের নিচে কিছু এলবাম ডাউনলোডের লিংক দেওয়া আছে। ট্রাই করে নিতে পারেন। ভালো থাকুন

২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ, পান্না

৩৯. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৯
রাগ ইমন বলেছেন: ডাউন লোডায় কেম্নে !
২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: পোস্টের মধ্যে ডাউনলোডের লিংক দিছি তো!!

৪০. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫১
হুনার মন্দ বলেছেন: আমার কাছে ওদের আবার বছর কুড়ি পরে, ঝরা সময়ের গান, মায়া--র সব গান আছে...লাগলে আওয়াজ দিয়েন...
২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: বস, আপনি হয়ত ফ্রি কোন ফাইল শেয়ারিং সাইটে গানগুলো গুছিয়ে পোস্টে ডাউনলোড লিন্কটি দিয়ে দিতে পারেন।

৪১. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
ধূসর মানচিত্র বলেছেন: আমার প্রিয় ব্যান্ড, অসাধারণ লাগে এদের গানগুলি। আপনার পোস্ট সরাসরি প্রিয়তে।
২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ,ধূসর মানচিত্র

৪২. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
নোঙ্গর ছেঁড়া বলেছেন: ক্যাম্পাস দিনের গান, স্মৃতি জাগানিয়া।
ধন্যবাদ।
শোকেসে উঠলো।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ, নোঙ্গর ছেঁড়া

৪৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
আনিকা শাহ বলেছেন: আনার এই পোস্টটার জন্য কী বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। প্রিয়তে নিলাম। :)
২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ, আনিকা শাহ।

০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ, আরাফাত।

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: বাবুনি জলদি, হারিয়ে যাবার আগেই

৪৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪
দূর্বা জাহান বলেছেন: মহীনের ঘোড়াগুলি শুনতে শুরু করি ক্লাস ওয়ান থেকে,পড়াশোনার জলাঞ্জলি গানটার মাধ্যমে । আবার বছর কুড়ি পরে,মায়া,বেহালা চৌরাস্তা,ঝরা সময়ের গান এই এলবামগুলোর গান যেভাবে আমার মাঝে মুগ্ধতার সৃষ্টি করেছিলো সেই রেশ আজো কাটেনি । এই ব্যাণ্ডের প্রতিটা গানের প্রতি আমার অসম্ভব ভালোলাগা কাজ করে....ধন্যবাদসহকারে পোস্ট প্রিয়তে

 

মোট সময় লেগেছে ০.৯৫০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে,
শুদ্ধ আমার জম্ম।
মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর,
একমাত্র ধর্ম।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ