বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারের কথা বার্তায় বেশ জঙ্গি ভীতি দেখা যায়। আপাতত দৃষ্টিতে কেমন যেন বাড়াবাড়ি মনে হলেও আমাদের মতন সাধারণ মানুষরাও বর্তমানে বেশ ভীত। পত্রিকা খুলে দেখলেই দেখা যায়, বাংলাদেশে জঙ্গি তৎপরতা। হয়ত, এখনো পাকিস্তানের মতন মাত্রাতিরিক্ত কিছু জঙ্গি তৎপরতা হওয়া হয়ে ওঠেনি, কিন্তু সম্ভাবনা থেকেই যায়।
ছবি: প্রথম আলো ২৫/০৩/২০০৯

বাংলাদেশ বরাবরের মতই এখনো সেই নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আগেও আমাদের দেশে জঙ্গি ছিলো, তবে তা খুব একটা খবরে আসতও না। হতে পারে, তৎকালীন সরকারের উদাসীনতা বা প্রশ্রয়।
ছবি: প্রথম আলো ২৫/০৩/২০০৯

ছবি: ইত্তেফাক ২৫/০৩/২০০৯

তবে, এটাও সত্যি, আমাদের মাঝে অনেকেরেই মাঝে জঙ্গি কর্মকান্ড হয়নি বলেও জোড় বলতে শোনা যায়। বেশ কিছু দৈনিকের শিরোনামে এসব ভয়াবহ সংবাদ আসেনা। বরং উল্টো উস্কানিমূলক তথ্য দিয়ে ভরা থাকে। সংবাদের বিশেষ সংবাদদাতাই বা কে অথবা কিসের ভিত্তিতে এসব সংবাদ, এর সত্যতা নিয়ে প্রশ্ন জাগে।
সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে। এটা স্বাভাবিক। তবে, ধর্ম বর্ণ মত নির্বিশেষে বৃহত্তর কিছু স্বার্থ নিয়ে আমাদের এক সাথে কাজ করা উচিত। যতদিন এই উপলব্ধি আসবে না, বাংলাদেশ পিছিয়েই থাকবে।
সবাইকে ধর্ম বর্ণ মত নির্বিশেষে দেশ গড়ার আহবান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


