আমার প্রিয় পোস্ট

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

ঘুর্ণিঝড় 'বিজলী' ও বর্তমান সাম্ভব্য পরিস্থিতি

১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩২

শেয়ারঃ
0 0 0

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘুর্ণিঝড় 'বিজলী' আরো জোরদার হয়ে উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা নাগাদ মেঘনা অববাহিকার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকুল অতিক্রম করতে পারে।

সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ছয় নম্বর বিপদ সংকেত এবং মংলা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে উত্তর-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সকাল নয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কি.মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে।

উপক'লীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় ভারী বর্ষণসহ ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭-১০ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবাহওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল নয়টা থেকে উপক'লীয় জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পটুয়াখালী ও ভোলায় সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘুর্ণিঝড় মোকাবিলায় ভোলার সব উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তথ্যসূত্র:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আপডেটেড ঘুর্ণিঝড় 'বিজলী' দেখুন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিজলীঘুর্ণিঝড় ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪১
কেএসরথি বলেছেন:

এই ঝড়ের কারনে এখন ঢাকায় একটু ঠান্ডা বাতাস পাচ্ছি।
আবার এই ঝড়ই অনেকের জীবন তছনছ করে দেবে।

আশা করি ক্ষতির পরিমান একবারেই কম হবে।
১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ঝড়টি এখনোও উপকূল থেকে বেশ দূরে। ঠিক বোঝার উপায় নেই। তবে, দোয়া করা যাক যেন উপকূলের আসার আগেই এর শক্তি শেষ হয়ে যায়।

২. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৪
আমিনুল ইসলাম বলেছেন: আপডেটের ঘূর্ণিঝড় বিজলী দেখার লিঙ্কটি অসাধারণ লেগেছে। কোত্থেকে পেয়েছেন ভাই?
৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৬
আবু সালেহ বলেছেন:
বিজলীর আপডেটের জন্য ধইন্যাপাতা...

 

মোট সময় লেগেছে ০.৯২৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে,
শুদ্ধ আমার জম্ম।
মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর,
একমাত্র ধর্ম।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ