somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন আর মনের কথা ১

১০ ই মে, ২০১১ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: মনের মধ্যে একটা ব্যথা অনুভব করছি..বুঝতে পারছি না কেন? হায় আল্লাহ!! কেন?? এটা কি খুশির নাকি..হারানোর? নাকি...

:হারানোর কেনো বলছো?? কি বোকা? এটা কি তোমার কাছে নাকি যে হারানোর কথা বলছো?? আশ্চর্য্য!!

:হুমম তাই তো!! আমার কাছে হয়তো নেই !! কিন্তু মনে হচ্ছিলো যেন আছে :P
কি করবো বলো? মনের উপর তো আর জোড় করতে পারি না ! একেক সময় তার একেক রকম অনুভুতি হয় !! ভুল করেই বোধহয় মনে করেছিলো যে তার কাছে আছে এই মহা মুল্যবান জিনিসটা /:)

: হুমম! তোমার মন তো একটা পাজি!! চিন্তার বিশয়!!

: আমার মন বলে কথা ;) সবার মন তো আর ভালো হয় না :P আমার মন টা এমন ই ..একেক সময় তার একেক জিনিস চাই!! এই ভালো তো এই খারাপ! এই মেঘ হলে, পরক্ষনেই বৃষ্টি:P

: আচ্ছা! তো এখন আপনার পাজি মন কেমন আছে? কথায় আছে??

: এই মূহুর্তে মনটা এক বিশাল পাহাড়ের চূড়ায় একা একা বসে আছে /:) জায়গাটা এত উচু যে নিচে তাকালে ভাসা ভসা সাদা তুলোর মতো মেঘগুলো দেখা যায়! মাঝে এক শুন্য উপতক্যা ..ঠিক শুন্য বলা যায় না..দুর থেকে বোঝা যাচ্ছে না ..আর তার ঠিক অপাশে আরেকটি পাহাড়! একটু দুরে কিন্তু এপাশ থেকে বেশ দেখাচ্ছে!! মনের এখন ঐ পাহাড়ে যেতে খুব ইচ্ছা করছে!!
জানতে চাইছে কে থাকে সেখানে.."কে? কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না..কিন্তু তোমার উপস্থিতি যে ঠিক ঠিক অনিভব করছি!!"
মনের মনে হচ্ছে ঐ পাহাড়ে যে থাকে তার সাথে খুব জমবে মনের!! মন তাকে ইশারায় ডাকছে ..তুমি আর আমি ভালো বন্ধু হতে পারি.."এস না ..বস আমার পাশে..চল দুজনে মিলে গল্প করি কিছুক্ষন :) "

দুর পাহাড় থেকে কেউ একজন মনের এই ডাক শুনতে যেন পেল এত্তক্ষনে!! উত্তরে বললে " তুমি আর আমিতে যে বড় তফাৎ! তোমার সাথে আমি বন্ধু হব কেমন করে? তুমি থাকো ঐ পাহাড়ে আর আমি এই পাহাড়ে...মাঝ খানে এই যে দুরত্ব!! এ ঘুচাই কেমন করে?

মন এই কথা শুনে বললো : ওমা! এটা কোনো কথা বললে? দূরত্ব দূরত্বের মতই থাকেতে দাও..তার চেয়ে আমার মাথায় এক বুদ্ধি এসেছে B-)B-) চলো আমরা এইযে মেঘ গুলো ভাসছে আমাদের মাঝে..এদের ভেলায় উঠে বসি :):) মেঘ ভেলায় করে আমরা কাছা কাছি চলে আসবো! আর তখন তোমাতে আর আমাতে আর কোনো দূরত্ব থাকবে না ..:) কি বলো?

মনের এই কথা শুনে দ্বিতীয় মনটা বলছে : হুমম ! কিন্তু আমার এই পাহাড়ে যে আরো একজনের বসবাস!! তাকে একা ফেলে আমি মেঘের ভেলায় উঠি কেমন করে? আমি যে তাকে ছারতে পারছিনা দূরবন্ধু!! আমার যে বড় মায়া তার জন্য!! জানো তো ..মায়াটাই ভালোবাসা?

( এর পর মনের আর কিছু বলার রইলো না..সে চুপটি করে বসে রইলো তার নিজস্ব ঘরে..করে দিয়ে সব জানালা - দরজা বন্ধ.. ব্যথ্যটা যেন বাড়ছে আস্তে আস্তে..)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×