মন আজ খুব খুব খুবই ভালো
আচ্ছা সে যাই হোক..আসল কথায় আসি..আজকে মন ভালো হবার আরও কারন আছে...আর তা হল..কাল রাতে আমি আমার প্রায় সবগুলো হাইস্কুল ফ্রেন্ড গুলোকে ফেসবুকে খুজে পেয়েছি
এত অবাক লেগেছে সবাইকে দেখে...সবাই কেমন বড় হয়ে গেছে..কেউ কেউ বিয়ে করে ফেলেছে...আমাদের ক্লাসে রিতা নামে একটা মেয়ে ছিলো..রিতার কথা যতটুকু মনে পড়ে আমার...ও অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিলো..আর পড়াশুনায় ভালো ছিলো..একবার সে দ্বিতীয় হলো পরীক্ষায় আর তাতে তার কি কান্না!!!
অনেক মুডিও ছিলো..সে নিজে জানতো যে সে খুব সুন্দরি এবং ভালো স্টুডেন্ট..সবার সাথে কথা বলতো না..আমি তখন মাএ ঐ স্কুলে অ্যাডমিশন নিলাম..আমার আগের স্কুলে আম্মু টিচার হবার কারনে সবাই খুব আদর করত..সব স্টুডেন্টরা ভালো ব্যবহার করত..কিন্তু নতুন স্কুলে এসে..রিতার এই ভাবসাব দেখে ভড়কে গিয়েছিলাম...অন্য সব মেয়েরা যখন ওর পেছন পেছন ঘুরতো তখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চৈতি ওর সাথে কথাও বলতাম না...
আজ এতগুলো বছর পরে সেই মেয়েকেও ফেসবুকে পেলাম!!! কিন্তু দুঃখের বিষয় হলো..সেই সুন্দরি স্লিম রিতা আর আগের মত নেই
আরেকজনের কথা বলি..? আচ্ছা বলি
রাত ১২ টা পর্যন্ত ফেসবুকিং করে গেলাম বাডমিন্টন খেলতে..রাতের বেলা বাডমিন্টন খেলার মজাই আলাদা..শুধু মাঝে মাঝে পাশের বাড়ির স্পানিশ মহিলাটা যখন চোখ রাঙায় তখন একটু খারাপপ লাগে এই যা ..বাকি সব ঠিক আছে..স্কুল শেষ..আব্বু আম্মু ও কিছু বলতে পারে না
স্বপ্নটা এমন..
আমার এক খালামনি আছে..খুব রিলিজীয়াস...হিজাব পরে..আমি দেখলাম..সে মিনি স্কার্ট পরে..মাথায় একটা হ্যাট পরে..সাকিরার ওয়্যাকা ওয়্যাকা গানটা গাইছে....দেখে আমি স্বপ্নেও হাসছিলাম..ঘুম থেকে উঠেতো হাসতে হাসতে শেষ..
আচ্ছা আজ এ পর্যন্তই ..পরে আবার দেখা হবে
বাই বাই ..
টা টা
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


