ঐ যে দুর আকাশে ছুটে
মেঘের ভেলায় চরে
এত দুরে গিয়েছো তুমি চলে..
কেমন আছো? ভালো আছো তো?
এখনো কি মগ্ন তুমিঘুমের ঘরে?
আচ্ছা সত্যি করে বলতো..
তুমি কেমন করে আমার মনের কথা বুঝে যাও?
কেমন করে আমি কিছু বলার আগেই
বুঝে যাও আমার মনের মধ্যে কি চলছে?
আমি কেন পারি না দাবি করে বলতে
যে আমিও বুঝি তোমায়?
যখন ই তোমাকে প্রশ্ন করি
তুমি বলো আমাকে পড়া নাকি সহজ!
মনের মাঝে প্রশ্ন জাগে..
আমাকে পড়া সহজ নাকি
আমি বলে তুমি ঝট করে বুঝে যাও?
তোমার মত অন্য কেউ তো
আমার মন খারাপ হলে
কিনবা মেজাজ খারাপ হলে
বুঝতে পারে না!
কিউ তো ফোন করে বলে না
কি হয়েছে? কোন সমস্যা?
কেউ তো আমায় পারে না হাসাতে
যখন আমি কাঁদি!
কিনবা আমি প্রশ্ন করার আগেই
কেউ আমাকে উত্তর দিয়ে দেয় না!
কেউ তো তোমার মত এতটা চিন্তা করে না।
বলে দেয় না তোমার মতন করে
কোথায় কি বলা উচিত .বা.করা উচিত।
জানো, আজ বছরের প্রথম দিন
কিন্তু কাথা হয়নি তোমার সাথে
হয়নি বলা..শুভ নববর্ষ
সারাদিন তোমার কথা
মনে পরেছে..বিকেল বেলা যখন
ঘুমিয়ে পরেছিলাম সোফার উপর
তখন ও স্বপ্নে ছিলে তুমি।
তোমাকে নিয়ে এখন আমার
ঘড়ির কাটার চব্বিশটা ঘন্টা কাটে
পারি না এক মুহুর্ত ও ভুলে থাকতে
শুধু মনে পরে বারেবারে
শুধু ঐ চাহুনী..ঐ মিষ্টি হাসি
মনে পরে সব..
সেদিনের কথা খুব মনে পরছে
বারেবারে তুমি জানতে চাইছিলে
আমি হাসছি কিনা?
একবার করে হলেও হাসতে বলছিলে
তোমার জন্য হলেও
কিন্তু কেমন করে হাসি বলো?
আমার যে মন কাঁদছিল ..
তোমার মনে আছে..?
সেদিনের সেই বৃষ্টিভেজা
তোমার কথায় বৃষ্টিস্নাত
সন্ধ্যার কথা?
জানো আজ সন্ধ্যায় বৃষ্টি নেমেছিল
কিন্তু তুমি নেই! .
আজ কেমন সব কিছু শূন্য
খাপছারা..আর খালি খালি..
তুমি বলেছিলে..
"মায়া" জিনিসটা খুব খারাপ
কেন বলেছিলে..সেই কথাটি
বলে যাওনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


