somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরুদ্দেশ

০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীরা আপু, আমার রক্তের সম্পর্কের কোন বোন নয়, তবু ও মানুষটাকে আমার ভীষণ ভাল লাগে, বড় বোনের মতই শ্রদ্ধা করি। সব কিছুতেই তার মুখে হাসি। একদিন জানতে চাইলাম আচ্ছা আপু তুমি কি সারাক্ষণই হাস! উনি এক গাল হেসে উত্তর দিলেন কেন তোর বিশ্বাস হয়না? উনার গুছিয়ে কথা বলা এবং ভাব গম্ভীর্য দেখে বুঝা যায় কোন সম্ভান্ত পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন। উনার সাথে প্রায় কথা হত, দেখা হয়েছে মাত্র দু’একবার। এই ব্যস্ততার যুগে কে কার খবর রাখে।

অনেকদিন হয়েছে আপুর কোন খোজ নেয়নি। সেদিন হঠাৎ আপুর ফোন পেলাম, কিরে খবর কি? বোনটাকে তো ভুলেই গেছিস, আপন বোন হলে তো এতদিন খবর না নিয়ে পারতি না। শোন আজ বিকালে তোর সাথে এক কাপ কফি খাব শহরের কোন এক দামি রেস্তরায়, সময় হবে তো! আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে আপু আমি আসব। উনি সাড়ে পাঁচটা সময় বেধে দিলেন। আমি পাঁচটা পনেরতে পৌঁছে দেখি আপু পায়চারি করছে। আমি তো অবাক তোমার সময় জ্ঞান কবে হল, কখন এসেছ! আমাকে দেখে একগাল হাসি দিয়ে বললেন কান টেনে দিব ফাজিল, আমার বুঝি সময় জ্ঞান কম না! মাত্র-ই এসেছি চল ভিতরে বসি আর তোর এই অবস্থা কেন? তুই তো আরো কালো হয়ে গেছিস সারাদিন কি রোদে ঘুরাঘুরি করিস? জামা কাপড়ের ও বেশ বাজে অবস্থা, শেভ করিসনা কতদিন কে জানে, চেহারার মধ্যে একটা বাঁদর বাঁদর ভাব এসে গেছে, তুই ভাল হবি কবে বলত!

আপু মানুষ হল আশরাফুল মখলুকাত অন্য প্রাণীর সাথে তুলনা করা গুনাহে কবীরা। শোন্ তোর কাছ থেকে আশরাফুল কিম্বা সাকিবুলের গল্প শুনতে হবে না। আপু প্লিজ! থামবে, মেয়েদের মুখে প্রশংসা শুনতে ভাল লাগে, সমালোচনা কিম্বা গাল মন্দ না। আর শোন তোর ব্যবহার ছাড়া আর কিছুই সুন্দর না। বেশতো সেটারই প্রশংসা কর। আর কফি খেতে ডেকেছ এক কাপ কফি দাও খেয়ে বিদায় হয়। আরে এমন করিস কেন তোর তো বোন আছে আমার তো কোন ভাই নেই। দিলে-তো হাওয়া পাঞ্চার করে, আপু বলল দেখ কি খাবি। স্রেফ কফি আর কিছু নয়। আপু বেছে বেছে অনেক গুলো মেনুর অর্ডার দিলেন। খেয়াল করে দেখলাম আপুর হাসি হাসি মুখটার মধ্য কোন লাবণ্যতা নেই, হাসি টা ও বেশ ম্লান। আপু খাবার নাড়াচাড়া করছে আর আমি ও খেতে পারছিনা। আমি ওয়েটার কে কফি দিতে বললাম, কফিতে চুমুক দিতেই আপুর চোখে চোখ পড়ল। কিরে কি দেখছিস! আপু তোমার কি হয়েছে বলতো? আমাকে কিছু গোপন কর না আমি মানুষের চোখের ভাষা বুঝতে পারি। হু তোকে বলব। আমি থামিয়ে দিয়ে বললাম- আচ্ছা ভাইয়ার কি খবর বলত উনি এখন কোথায়! কাঁদতে কাঁদতে চোখ মুছে ম্লান হেসে বললেন ওর এখন আর আমাকে ভাল-লাগছে না। ভাললাগছেনা মানে? এটাকি পুতুল খেলা নাকি বললেই হল! আর তোমাদের না অ্যাফেয়ার ম্যারেজ! হু পাঁচ বছরের সম্পর্ক, ঠিক পাঁচ বছরে ও এই মানুষটাকে চিনতে পারিনি। কি বলছ এসব! তুমি একবারে চিন্তা করনা আমি ভাইয়ার সাথে কথা বলব, উনি কি বলছেন? সমস্যা টা তো এখানেই কিছু বলছে না আর আমাদের সংসার জীবন তো মাত্র ছয় মাসের। আমি আসলে পরিবার ও সমাজের বোঝ হয়ে গেলামরে। ধাৎ বাজে কথা বলনাতো, একটা শিক্ষিত মেয়ে হয়ে মূর্খ মানুষের মত কথা বলনা। ব্যাপার টা ঠিক কারো সাথে শেয়ার করতে পারছিনা। আর কেউ জানে? মা কিছুটা বুঝতে পারছেন। শক্ত হও ধৈর্য হারা হয়ো না। আগে দেখ ব্যপারটা কি হয়। আরতো কিছু বাকি নেই ভাই।

আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপু তুমি ও নতুন কিছু ভাববে, নতুন করে নিজেকে গুছিয়ে নিবে ধরে নাও ওটা তোমার জীবনের একটা দুর্ঘটনা মাত্র। ওর স্মৃতিতে আমি আর কাউকে বসাতে পারব না ভাই। কারো নষ্ট স্মৃতি নিয়ে সময় কাটানোর কোন মানেই হয় না আপু। এসব মুহুর্তে মানুষকে ঠিক কি বলতে হয় আমার জানা নেই। আমার দু’চোখ কখন ভিজে গেছে জানিনা। আপু হেসে বললেন কাঁদছিস কেন বোকা নে কফি খেয়ে নে...! ততক্ষণে সামনে রাখা দু’মগ কফিতেই সর্বশেষ গরম নিঃশ্বাস ছাড়া বন্ধ করে দিয়েছে। কেউই চুমুক দিতে পারলাম না ঠাণ্ডা পরিত্যক্ত কফিতে।

সেদিনের পর থেকে আপুর আর কোন খোজ পায়নি, অফিসে খোজ নিয়ে জানলাম আপু রিজাইন দিয়েছেন। মোবাইলে কল করলেই বলে দুঃখিত আবার চেষ্টা করুন। যেখানেই থাক ভাল থেক নীরা অপু, পারলে নতুন করে জীবন সাজিয়ে নিও।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×