somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্ম ক্ষেত্রে নিজেকে মেলে ধরবার সহজ উপায়

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যে পেশারই মানুষ হন না কেন আপনার ক্যারিয়ারকে বর্ণাঢ্য, সুন্দর ও গতিশীল করতে কর্ম ক্ষেত্রে নিজেকে মেলে ধরবার কোন বিকল্প নেই। যদি জীবনে সফলতা চান অবশ্যই আপনাকে মেধা, বুদ্ধি ও শ্রম দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এ জন্য শুধু মাত্র আপনার স্বদিচ্ছা ও আন্তরিকতাই যথেষ্ট। ইচ্ছা শক্তিকে মেলে ধরে কিভাবে আপনার বর্তমান অবস্থানকে আরো সুন্দর, গতিশীল কিম্বা আরো চমৎকার অবস্থানে পৌছানো যায়, চলুন একটু খানি মিলিয়ে নেয়া যাক আপনার কর্মক্ষেত্রের সাথে--

১. আপনার সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন তা হলো সুন্দর ব্যবহার কেননা আপনার ব্যবহার ভাল না হলে কোন মানুষই আপনার সান্নিধ্য পছন্দ করবে না। বরং ব্যবহার ভাল হলে আপনি মানুষকে খুব সহজে আপন করে নিতে পারবেন।

২. অফিস বা কর্মক্ষেত্রে হাসিখুশি থাকা, আপনি যদি অফিসের বস্‌ হন অযথা আপনার অধীনস্থদের বকাঝকা করবেন না।

৩. সহকর্মীদের সাথে আন্তরিক ভাবে কুশল বিনিময় করুন, আপনার অতিরিক্ত কথা বলাতে অন্য কেউ বিরক্ত হচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখুন।

৪. গুছিয়ে এবং ধীর ভাবে কথা বলুন, কর্মস্থলে অযথা উচ্চস্বরে কথা না বলাই শ্রেয়। পরিচ্ছন্ন ও মানানসই পোশাক পরিধান করুন।

৫. পরচর্চা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখুন, অন্যের সাথে নিজেকে সমালোচনায় যুক্ত করবেন না। অসত্য ও বানোয়াট কথা না বলা, এতে নিজেই একসময় সকলের হাসির পাত্র হিসাবে পরিগণিত হবেন।

৬. পারিবারিক বিষয় নিয়ে কর্মস্থলে মুখরোচক গল্প না করা এবং কর্মস্থলে সহযোগীতার মনোভাব নিয়ে কাজ করা।

৭. আপনার বস্‌কে চাপের মধ্যে রাখবেন না, অবশ্যই আপনার সহকর্মীদের জানুন বিপদজনক মনে হলে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন।

৮. আপনি যে বিষয়ে কাজ করছেন সে বিষয়ে লেখাপড়া করুন আপনার পণ্য বা সেবা টি সম্পর্কে নিজে ভাল করে না জানলে অন্যকে বলতে পারবেন না।

৯. নোট বুক ব্যবহার করুন, আপনার সমস্যা গুলোকে লিখে রাখুন যাতে করে সমাধান খুঁজে পেতে সহজ হয়।

১০. লেখাপড়ার কোন বিকল্প নেই- ছোট ছোট কোর্স করে নিতে পারেন, তাছাড়া তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছুই কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে তাই কাজের ফাঁকে শিখে নিন প্রয়োজনীয় সবকিছু ।

১১. সাম্প্রতিক বিষয় গুলো সম্পর্কে জানুন, নিজেকে আপডেট রাখুন। নিউজ চ্যানেলগুলো দেখুন, ইংরেজি শেখার প্রতি আগ্রহ তৈরি করুন, সকলের সাথে কথা বলার অভ্যাস গড়ে তুলুন, নিজের জড়তা কাটিয়ে ফেলুন , আপনার সুন্দর দিকগুলো তুলে ধরুন।পজিটিভ মনোভাব গড়ে তুলুন এবং নিজের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ সাফল্য আপনার অনিবার্য

এমন সব লেখা হয়ত অনেক পরেছেন এবার চলুন নিজের জীবনের সাথে একটু মিলিয়ে নেই দেখা যাক সত্যিই কোন পরিবর্তন আসে কিনা। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×