সামুতে একটা পোষ্ট পড়তেছিলাম.."জনপ্রিয় ব্লগার নাফিস ইফতেক্ষার মারা যাবেন" কারন হিসাবে দেখলাম বেচাঁরা বিয়ে করে নতুন জীবন এ ট্রান্সফার হচ্ছেন....আরবীতে ইন্তেকাল অর্থ 'ট্রান্সফার'..'মারা যাওয়া' ও সেই হিসাবে ঠিক আছে
তবে এই বিয়ের অর্থ কি?
আমি ব্যচলর মনুষ..এমতাবস্তায় বিড়ম্বনা হচ্ছে ব্যচলর এর বাসা ভাড়া। একদিন এক বাসায় 'To Let' দেখে বাসা দেখতে যাই, আমরা ছিলাম ২ বন্ধু, আমার বন্ধু আবার খুব 'Smart' ! অনেক মেয়ে তিনার সাথে ভাব জমাইতে চায় কিন্তু আমি বেচারা ... কি আর বলব..থাক সেই কথা..আসল কথা বলি..কলিং বেল দিতেই দেখি ভিতরে আমাদের সালাম পৌছে গেল..এক ভদ্র লোক বেরিয়ে এসে জানতে চাইল কি চাই। ভদ্র লোককে দেখে চিনা মনে হইল কিন্তু মনে করতে পারতেছিলাম না। আনেক কথার পর আমাদের বাসা দেখাইল, আমাদের পছন্দ ও হইল। বাড়িওয়ালার কথা হইল ৩-৪ জনের বেশী থাকা যাবে না। আমরা বেজায় খুশী। এর পরক্ষনেই ভূমিকম্পটা হইল ১৪৪ স্কেলে
কি আর করা...আমার বন্ধুরে বললাম..তোর এত মেয়ে ভক্ত...একজনকে মেনেজ কর..এ ছাড়া কোন উপাই এখন আমি দেখতেছি না..কারন আজকে ২৭ তারিখ। আনেক চিন্তা করে বন্ধু রাজি হইল। তার এক বান্ধবিকে রাজি ও করাইল। তখন সময় ৩টা, ৪টয় আমাদের আবার ক্লাস আছে। যাবার সময় বান্ধবি বলল তার এসাইনমেন্ট বাসায় ফেলে আসছে..বাসা দেখে আসার অথবা যাবার সময় বান্ধবির বাসায় যাব সবাই....ঐ বান্ধবির বাসা আমি তো প্রশ্নই আসে না..আমার বন্ধু ও চিনে না।
যাহোক..রওয়না দিলাম একটা টেক্সী নিয়ে..বাসায় গেলাম...শুরুতেই বাকযুদ্ধ..আমি অবাক হইয়া তাকাই তাকলাম.এইটা ছাড়া আমার আর কোন উপায় ছিল না। বন্ধু বলল আমি, আর বান্ধবি বলল আমি পরিচয় করিয়ে দেই..শেষমেষ দেখলাম বন্ধুই পরিচয় করে দিল..."she is my wife"..বাড়িওয়ালার চোখ দেখে আমি বুঝতেছিলাম কোন একটা সমস্যা হচ্ছে .. পরে বান্ধবি বলল 'আব্বু ওরা আমার বন্ধু'...এর পরের কাহিনী কি আর বলব..
এখন বলেন এইটা কি রকম বিয়ে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

