লস্ট সিম্বল (ড্যান ব্রাউন)ঃ হাজার বছর আগে হারিয়ে যাওয়া এক জ্ঞান আড়াল করে রেখেছে ফ্রিম্যাসনরা। সে জ্ঞান যদি খারাপ হাতে চলে যায় তাহলে হবে অপুরনীয় ক্ষতি। সে জ্ঞানের সন্ধানে রয়েছে এক দুচ্চরিত্র ব্যক্তি যার স্বপ্ন পরম ক্ষমতাশালী হবার। সে জ্ঞানকে হাতাবার জন্য সে ছলচাতুরির সাহায্যে আটকে ফেলে সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডনকে। ল্যাংডন বাধ্য হয়ে রাজি হয় তাকে সাহায্য করতে।
আভেঞ্জার(ফ্রেডরিক ফরসাইথ)ঃ ভিয়েতনাম যোদ্ধা কেলভিন ডেক্সটারের কাছে আসল এক অদ্ভুত অফার। খুজে বের করতে হবে সার্ব যুদ্ধাপরাধী জিলিচকে, জীবিত। অফারটা আসল এক কানাডিয়ান ধনকুবেরের কাছ থেকে যার একমাত্র নাতিকে নৃশংসভাবে হত্যা করে জিলিচ। বেরিয়ে পড়ল ডেক্সটার। এ কাহিনীর ওপর ভিত্ত্বি করে টিভি সিরিজ হিসেবে http://www.imdb.com/title/tt0473445/ মুভি তৈরি হয়।
শাইনিং(স্টিফেন কিং)ঃ বিখ্যাত হরর লেখক স্টিফেন কিং য়ের সেরা বইগুলোর মধ্যে এটি একটি। এই অসাধারন হরর থ্রিলারের ওপর ভিত্ত্বি করে ১৯৮০ সালে এক অসাধারন সিনেমা তৈরি করেন স্ট্যানলি কুরবিক। http://www.imdb.com/title/tt0081505/ কাহিনী এক লেখককে ঘিরে যিনি এক হোটেলের কেয়ারটেকারের দ্বায়িত্ব পেলেন। লেখকের পাচ বছরের পুত্র ড্যানি এমন কিছু শুনতে পয় যা অন্য কেউ শুনতে পয় না। হোটেলে ঘুরে বেড়াচ্ছে এক প্রেতাত্মা যে মুখোমুখি ড্যানির।
লাস্ট টেম্পলার(রেমন্ড খৌরি)ঃ এক ঝলমলে সন্ধায় নিউইয়র্ক শহরের বুকে ভ্যাটিকানের ট্রেজার শোতে ঘটে যায় এক ভয়ঙ্কর ডাকাতি। নাইটস টেম্পলারদের পোশাক পরা ডাকাতেরা মূল্যবান সব জিনিসের সাথে নিয়ে যায় বহু প্রাচীন এক এনকোডার। ঘটনার তদন্ত করতে এগিয়ে আসে এফবিআই স্পেশাল এজেন্ট শন রায়লি, ঘটনাচক্রে এতে জড়িয়ে পড়ে আর্কিওলজিস্ট টেস চৌকিন। দুজনে মিলে রহস্য উদঘাটন করতে গেলে কেঁচো খুড়তে বেরিয়ে আসে সাপ। ২০০৯ সালে এ উপন্যাসের কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয় এক মিনি সিরিজ। http://www.imdb.com/title/tt1197580/
আম্বার রুম(স্টিভ বেরি)ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক রহস্য এই আম্বার রুম। রুশ রাজপরিবারের মহামূল্যবান সম্পদের ভান্ডার এটি। যুদ্ধের পরই হঠাৎ যেন হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। সে আম্বার রুম খোজের এক অসাধারন কাহিনী এ উপন্যাস।
কোমা(রবিন কুক)ঃ মেডিক্যাল থ্রিলারের জনক বলা হয় রবিন কুককে। মেডিক্যাল বিষয় নিয়ে প্রথম পুর্নাংগ থ্রিলার এটি। এ কাহিনী এক মেডিক্যাল ছাত্রী সুসান হুইলারকে নিয়ে। বোস্টন মেমরিয়াল হাসপাতালের প্রথম কর্মদিবসেই তার চোখে পড়ে এক অসামঞ্জস্যতা। সে ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে সে জড়িয়ে পড়ে এক বিশাল ষড়যন্ত্রের সাথে। ১৯৭৮ সালে এ নভেলের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে একটা মুভিhttp://www.imdb.com/title/tt0077355/।
দ্য এইট(ক্যাথরিন নেভিল)ঃ হাজার বছর ধরে এক বিস্ময়কর সিক্রেট ফর্মুলা লুকিয়ে রাখা হয়েছে শার্লেমেইনের কিংবদন্ত্মীতুল্য দাবাবোর্ডে। প্রকৃতির নিয়মকে পাল্টে দেবার ক্ষমতা রাখে এটি-যেমন শক্তিশালী তেমনি বিপজ্জনক। দার্শনিক রুশো, ভলতেয়ার, আইজ্যাক নিউটন, ক্যাথারিন দি গ্রেট, গণিতবিদ লিওনার্দো ফিবোনাচ্চি, পিথাগোরাস, সঙ্গিতজ্ঞ বাখ রিশেলু আর ফরাশি সম্রাট নেপোলিওন বোনাপার্তসহ ইতিহাসের অসংখ্য মহানব্যক্তিত্ব এই ফর্মুলার খোঁজে ছিলেন। ফর্মুলাটি করায়ত্ত করতে ফরাশি বিপস্নব আর আধুনিক সময়কালে সমান্ত্মরালভাবে ঘটে চলেছে দুটো ঘটনা। সেই দুটো ঘটনা একবিন্দুতে এসে মিলিত হয় অভাবনীয় রোমাঞ্চ আর গোলোকধাঁধাতুল্য অ্যাডভেঞ্চারের মাধ্যমে।
আইকন(ফ্রেডরিক ফরসাইথ)ঃ নৈরাজ্যের দ্বারপ্রান্তে এককালের পরাশক্তি রাশিয়া। সে রাশিয়াকে আশার আলো দেখাচ্ছেন জাতীয়তাবাদী নেতা কোমারভ। কিন্তু এ কোমারভের রয়েছে এক বিভৎস পরিকল্পনা যা বাস্তবায়িত হলে প্রান হারাবে লক্ষ-লক্ষ মানুষ। ঘটনাচক্রে সে পরিকল্পনা জানতে পারে সিআইএ এবং তা প্রতিহত করতে তারা নিয়োগ করে তাদের এজেন্ট জেসন মংককে। নেমে পড়ে জেসন মংক এক ভয়াবহ অভিযানে। এ উপন্যাসের অপর ভিত্তি করে ২০০৫ সালে একটা মিনি সিরিজ নির্মিত হয় http://www.imdb.com/title/tt0424176/
বইগুলোর অনুবাদ পেতে পারেন বাতিঘর প্রকাশনীর স্টলে বইমেলায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



