আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী

২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:০৯

শেয়ারঃ
0 0 0

৭১ এর মুক্তিযুদ্ধে যারা সরাসরি সুদ্ধে অংশ নিয়েছেন, যারা পরোক্ষভাবে নিয়েছেন, যারা দেশ স্বাধীন হোক চেয়েছেন এবং অন্তত যারা দেশ স্বাধীন হওয়ায় খুশী হয়েছেন,
তাদের সবার পক্ষ থেকে এই X দফা দাবী ...

আপনার দাবী/দাবীপূরণের সম্ভাব্য উপায় তুলে ধরুন, গলা মেলান।

১. সকল রাজাকার, আলবদর, আলশামস ও অন্যান্য বাঙালী বা বাংলাদেশ ভূখন্ডে বসবাসরত গোষ্ঠী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে খুন, গুম, ধর্ষন, আগুন লাগানো বা অন্যান্য যেকোন নিপীড়নে সাহায্য করেছে, তাদের যত সদস্যকে চিন্হিত করা যায় সবাইকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

২. শাস্তির সাথে সাথে এদেশে এদের রাজনীতি করার/শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করার লাইসেন্স কেড়ে নিতে হবে।

১ ও ২ এর জন্য কি করতে হবে?
ক. বিগ ফিশগুলোর বিরুদ্ধে জড়ো করা যায় এমন সব সাক্ষ্য-প্রমাণ একত্র করা ... একটু প্রচেষ্টা দিলেই যথেষ্ট জোগাড় হবে
খ. গনসচেতনতা তৈরী করা
খ-১. এলাকা (দেশে ও বিদেশে) অনুসারে ছোট ছোট সচেতনতা কমিটি গড়ে তোলা।
খ-২. ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে সচেতনতা গড়ে তোলা।
গ. ১ ও ২ একটা সন্তোষজনক লেভেলে গেলে মামলা করা


৩. ৭১ এর পাকিস্তানি অত্যাচারকে বিশ্বের ইতিহাসে 'ভয়াবহতম গনহত্যাগুলোর একটি' হিসেবে ঘোষনা করর জন্য জাতিসংঘের প্রতি আহবান

৪. জাতিসংঘে পাকিস্তান সরকারকে এজন্য ক্ষমা চাইতে বাধ্য করা

৩ ও ৪ এর জন্য কি করতে হবে?
ক. বিদেশী মিডিয়ায় যত বেশী পারা যায় চিঠি/সেমিনার এসবের মাধ্যমে বিষয়টির গুরুত্ব তুলে ধরা।


৫. টোটাল কয়াজুয়ালটির ক্ষতিপূরণ দেয়া (আমার রাফ হিসেবে এটা হওয়া উচিৎ অন্তত ৩ লক্ষ কোটি টাকা ... বাংলাদেশ সরকারের পাঁচ বছরের মিনিমাম বাজেট), এবং অবশ্যই তা বর্তমান পাকিস্তান বর্তমান বাংলাদেশকে দেবে।

৫ এর জন্য কি করতে হবে?
ক. আন্তর্জাতিকভাবে বাঙালী যারা প্রতিষ্ঠিত আছেন তারা পৃথিবীর সম্ভব সব আদালতে মামলা করবেন পাকিস্তানের বিরুদ্ধে


(X দফা নাম দেয়া হয়েছে কারণ আপনার তোলা দাবীগুলোও এখানে যোগ করা হবে, কাজেই মোট কতগুলো দাবী তা এখনও বলতে পারছিনা।)



প্রয়োজনীয় লিংক:

১. গিনেস বুক অভ রেকর্ডস, ২০০৭, পৃ: ১১৮-১১৯ (এখানে ৭১ এর পাকিস্তানি সেনা দ্বারা বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে পৃথিবীর ইতিহাসের 'ভয়াবহতম ৫টি গণহত্যার ১ টি' হিসেবে উল্লেখ করা হয়েছে।
কৃতজ্ঞতা: ব্লগার রাগীব)

২. Click This Link (উইকিপিডিয়ায় আমাদের মুক্তিযুদ্ধ।
কৃতজ্ঞতা: ব্লগার রাগীব)

৩. http://gendercide.org/case_bangladesh.html (৭১ এর গণহত্যার পরিসংখ্যান।
কৃতজ্ঞতা: ব্লগার হাসান মোরশেদ )


ওহ, এই পোস্টটার ব্যাপারে ব্লগার কনফুসিয়াসের সাথে আমার কিছু আলোচনার জন্য কনফুসিয়াসকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কনফু, আপনিও আপনার আইডিয়াগুলো নিয়ে এগিয়ে আসুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব েপ্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব েপ্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব েপ্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব েপ্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব েপ্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বনপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বনপ্প্বজ্জপ্প্ব ে ;
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১২
জ্বিনের বাদশা বলেছেন: সিরিয়াস পোস্ট ...
ব্লগের প্রত্যেক সদস্যের কাছে জানটে চাই, কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি যাতে আমরা আসলেই ৭১ এর সব ক্ষতির একটা বিচার পাই।
পূর্বে এই বিচার নিয়ে কি হয়েছে না হয়েছে, কেন পারিনি না করিনি সেসব নিয়ে কাদা না ঘেঁটে আসুন আমরা একটা বিশাল অন্যায়ের বিচারের রোডম্যাপ তৈরী করি।

সবাইকে বিপ্লবী লাল সালাম।
২. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১২
কেমিকেল আলী বলেছেন: আর একটা দাবি, যারা এখনও পাকমন পেয়ারে বিশ্বাসী তাদের ঐ পাকিতে বস্তায় ভইরা চালান করে দেওয়া।
৩. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৫
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: সম্পূর্ণ সহমত ।

যোগ করা যায় এমন দাবি :
---
রাজাকার, আলবদর, আলশামস এর সদস্য ছিলো এমন সবার রাজনীতি নিষিদ্ধ করা , রাষ্ট্রের স্বার্থ জড়িত এমন যে কোন ধরনের পদে অযোগ্য ঘোষণা করা ।
---

এটা করতে রাষ্ট্রের সদিচ্ছাই যথেষ্ট ।
৪. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৬
আশরাফ রহমান বলেছেন: সহমত। কিন্তু বিড়ালের গলায় ঘন্টি বাধাবে কে?
৫. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৬
ধূসর ছায়া বলেছেন: আইন নিজের হাতে তুলে নিতে হবে । এছাড়া আর কোন সমাধান আমি দেখছি না ।
৬. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৭
আরশাদ রহমান বলেছেন: যে সকল ব্লগাররা রাজাকারদের সমর্থন করে, ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধকে হেয় করে সেই সকল ব্লগারদের বর্জন করা উচিত। সকল দেশ প্রেমী ব্লগারদের দল মতের পার্থক্য ভুলে গিয়ে এক হওয়া উচিত যাতে বাংলাকে বাংলার ইতিহাসকে কেউ হেয় করতে না পারে।
৭. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৯
সাদিক বলেছেন: আছি বিগবস।

তয় যাদের এই এলেমটুকু আছে তারা বোধহয় সাহিত্যে বেশি ইন্টারেস্টেড। কেউবা কনটাক্টারী অথবা রাজনীতিতে।

কারে জানাবো মনের দু:খগো! জানাইতে গেলে বস্তা পচা কয়ডা লেবেল লইয়া দৌড়াইয়া আহে!!
৮. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২১
অরূপ বলেছেন: আরে মরমী চলে আসছে এইখানেও! নতুন একটা ফ্রন্ট খুজতেছিলা মনে হয়? @ সাদিক
৯. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২১
রাগ ইমন বলেছেন: দাবী হোক বজ্রকন্ঠের মিলিত আওয়াজ ।
১০. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২১
শুভ বলেছেন: জিন দাদা,
হাজিরা দিয়া গেলাম।
১১. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২২
জ্বিনের বাদশা বলেছেন: কেমিকেল ভাই, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আইডিয়া দেন।

অনুভূতি, যোগ করা হবে তোমার দেয়া প্রস্তাবটাও ... এটা সহজেই প্রয়োগ করা যাবে।

ধুসর ছায়া, ভাই আসলেই আমরা সিরিয়াসলি আগাইতে চাচ্ছি ... যদিও আপনার অনুভূতিটা বুঝি ও সন্মান করি, তবুও আপনার প্রস্তাবটা অন্য লাইনের হয়ে গেছে
আরশাদ ভাই, ভাল বলেছেন ... তবে আমি আরও বড় পরিসরে আপনার আইডিয়া আশা করছি।
১২. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: সাদিক রাজি নাকি?

উনি না আগের পোস্টেই মুক্তিযুদ্ধের সস্তা সেন্টিমেন্ট ভুলে যেতে বললেন ।
বলেন কী - পরস্পরবিরোধিতা হয়ে যাচ্ছে না?
১৩. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৩
জ্বিনের বাদশা বলেছেন: শুভ আপনার অনেক হেল্প লাগবে ... সময়মতো আর্জি নিয়া হাজির হবো।
১৪. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৪
অরূপ বলেছেন: সাদিক মো. ইউনুসের এখন একটা নতুন দল চাই। আগের গুলায় হালে পানি পায় নাই
১৫. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩০
জ্বিনের বাদশা বলেছেন: প্লিজ আমরা এখানে একতাটা বজায় রাখি ...
আমার বিশ্বাস এব্যাপারে আমাদের সকলের উদ্দেশ্য এক ...
কর*মপদ্ধতির ব্যাপারে আমাদের চিন্তাধারায় হয়ত গ্যাপ আছে ...
আসুন সেই গ্যাপটাকে আমরা পজিটিভদিকে পূরণ করে তুলি।
সাদিক, অরূপ, সৌরভ, আপনাদের ইয়াং জেনারেশান থেকে আরও আরও আইডিয়া চাই ... বিশেষ করে কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে।
১৬. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩০
এস্কিমো বলেছেন: অসমাপ্ত মুক্তিযুদ্ধকে সমাপ্ত করতে হবে। সেটা যে আদালতে হবে না নিম্চিত। কিছুটা নমুনা দেখেছি অক্টোবরে। যেখানে যেভাবে যাকে পাওয়া যায় - তাকেই পরাজিত করতে হবে।
১৭. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩১
কেমিকেল আলী বলেছেন: আমি বলছিলাম, কারোর যদি এখনও পাকিস্থানকে ভাল লাগে যার কিনা প্রতেক্ষ্যভাবে রাজাকার হওয়ার সুযোগ ছিল না (যেমন মনে করেন, একজনের বয়স ২২) কিন্তু চিন্তা-চেতনা, কথাবার্তায়, বিশ্বাসে এখন পাকিস্থানকে লালন করে তাদেরকে তো আর যুদ্ধাপরাধী হিসাবে বিচার করা যাবে না, তাই তাদেরকে তাদের প্রিয় দেশে নির্বাসনে পাঠানোই ভাল।
আমার কথা হল, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সমস্ত কিছু মনে প্রানে বিশ্বাস করেই থাকতে হবে।
১৮. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩২
জ্বিনের বাদশা বলেছেন: রাগ ইমন, ধন্যবাদ।
আপনার আইডিয়া নিয়ে আসুন, এই নিয়ে আপনার বাবার বক্তব্য/এ্যাডভাইসও তুলে ধরুন ...

আমার এই পোস্টের উদ্দেশ্য যতবেশী আইডিয়া পাওয়া যায় তা একসাথ করা। আমি সিরিয়াস!!
২০. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৪
অরূপ বলেছেন: দুঃখিত জ্বীনের বাদশা.. কলহের জন্য।

প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধবিরোধী প্রচারনাটাকে দমনে একত্রিত হওয়া যাক। বাকিটা মানুষ চিনে করতে হবে। সর্ষেতে যে অনেক ভূত!
২১. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৫
জ্বিনের বাদশা বলেছেন: কেমিক্যাল আলী,
আপনার প্রস্তাবটা যুক্তিযুক্ত। তবে, আমরা মনে হয় বড়জোর বলতে পারি 'তোর বাংলাদেশ পছন্দ না হইলে ভাগ' ... তবে কিছু লোক ঠিকই থেকে যাবে ... উপরে উপরে ভাব দেখাবে বাংলাদেশের পক্ষে, কিন্তু ভেতরে আসলে অন্য কেইস। এদের ব্যাপারে কি করা যায় ভেবে পাচ্ছিনা।
২২. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ, অরূপ।
আমরা সবাই বুঝি, আমাদের এই ফ্রন্টে যতটুকু কলহ হয় তা আবেগের জন্য ... কাজেই সেটা বড় কোন সমস্যা না। এই যে চমৎকার একাত্নতা ঘোষনা করলেন, এটাই অনেক।
ব্লগ বিষয়ে আপনি অনেক ভালভাল আইডিয়া এনেছেন (যেমন কাস্টমাইজড ফার্সট পেইজ) ... মুক্তিযুদ্ধ বিষয়ে তো আপনার রীতিমত অনেক কাজ করছেন।
আপনাদের ফ্রেশমাথার আইডিয়া আমাদের দরকার।
২৩. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৬
জ্বিনের বাদশা বলেছেন: সৌরভের দেয়া রাজাকারদের রাজনীতি নিষিদ্ধ করার দাবীটিও যোগ করা হলো।
২৪. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৫৪
আরশাদ রহমান বলেছেন: জ্বিনের বাদশা, আমাদের রাজনীতিতে প্রধান দুটি ধারা- আওয়ামী পন্থী এবং আওয়ামী বিরোধী। স্বাধীনতার পর থেকেই স্বাধীনতা বিরোধীরা সক্রিয় ছিল বিভিন্ন স্তরে তাঁদের অবস্থান সুসংগঠিত করতে আর ওরা আওয়ামী বিরোধীদের মাথায় কাঠাল ভেংগে উদ্দেশ্য হাসিল করে যাচ্ছে এখনো। বর্তমান আওয়ামীলীগ আর আগের আওয়ামীলিগের মধ্যে বিস্তর পার্থক্য তাই আমাদেরকেই নিজ উদ্দোগে চেস্টা করতে হবে মানুষকে সচেতন করার। ব্যক্তিগত ভাবে আমরা হয়তো অনকেই যতটুকু সম্ভব চেস্টা করি কিন্তু রাজাকার পন্থিরা আমাদের মধ্যে বিভেদ সৃস্টি করে নিজেদের অবস্থান পাকা পোক্ত করে নিচ্ছে এই ব্লগেও। আমাদের ব্লগারদের মধ্যে আওয়ামী পন্থী আর বিরোধী না হয়ে যারাই দেশের বিরুদ্ধে লিখে মুক্তিযুদ্ধকে হেয় করে, যারা পাকিস্তানের ৭১ এর কর্মকান্ডকে সমর্থন করে, রাজাকারডের রক্ষা করার চেষ্টা করে সেই সব ব্লগারদের পুরোপুরি বর্জন করা উচিত। এমনকি কোন মন্তব্যও করা উচিত না। দেশের জনগণের মধ্যে এই অবস্থা তৈরি করতে সময় লাগবে এবং যেহেতু আমার সক্রিয় ভাবে রাজনীতিতে জড়িত না তাই ছোট পর্যায়ে কাজ করে যেতে হবে। ব্লগের মধ্যে এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে আমরা বিএনপি করি আর আওয়ামীলীগ করি দেশের প্রশ্নে সবার এক হতে হবে। ব্লগেই যদি আমরা রাজাকারদের কাজের প্রতিবাদ করতে না পারি তাঁদের কে বর্জন করতে না পারিতো দেশের এতো কোটি জনগণের মধ্যে কিভাবে এই সচেতনাতা আনবো।

আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করি একজন কে হলেও যাতে সচেতন করতে পারি। এক সময় চেষ্টা করেছি সংগঠনের মাধ্যমে। ইদানিং সংগঠনের সাথে জড়িত না কিন্তু চেষ্টা করে যাই খুবি ছোট পরিসরে। বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের কে ইতিহাস জাননোর চেষ্টা করি। জানার আগ্রহ জন্মনোর চেষ্টা করি। যদিও সংখ্যায় খুবি নগণ্য কিন্তু যখন দেখি একজনকেও হলেও কিছুটা হলেও সচেতনতা বাড়াতে পেরেছি তখন ভালো লাগে।
২৫. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:১২
এস্কিমো বলেছেন: অসমাপ্ত মুক্তিযুদ্ধটাকে ব্যক্তিগত দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমার নিজের একটা অভিজ্ঞতা বললে বোধ হয় পাঠক বিরক্ত হবেন না।

আমি যে শহরে থাকি সেখানে কয়েকটা বাংলাদেশী গ্রোসারী আছে। একদিন বাজার করে মূল্য পরিশোধের সময় দেখলাম - ক্যাশিয়ারের পিছনে একটা হাতে লেখা পোষ্টার এবং তাতে রাজাকার সাঈদীর ওয়াজের ক্যাসেট বিক্রয়ে বিজ্ঞাপন (দাম ৩ ডলার)।
আমি গল্পের মতো জানতে চাইলাম একটা ক্যাসেটে কত লাভ হয়?
মালিক বললেন - ৫০ সেন্ট।
জানতে চাইলাম - কতটা বিক্রি করলেন?
মালিক বললেন ২ টা মাত্র।

তখন জানতে চাইলাম গ্রোসারীতে মোটামুটি ক্যামন প্রফিট, উত্তরে জানলাম ১০%।
আমার বিল এসেছে ১৫০ ডলার।
তখন বললাম - আপনি যদি ঐ পোষ্টারটা না নামান তবে আমি সব গ্রেসারী ফেরত দেব এবং এতে আপনার ক্ষতি হবে ১৫ ডলার। ভেবে দেখুন ১ ডলার না ১৫ ডলারে যাবেন।
ভদ্রলোক বাক্য ব্যয় না করে পোষ্টারটা ছিড়ে ফেললো। ধন্যবাদ দিয়ে বিল শোধ করে বের হয়ে এলাম।
পরে গিয়ে কখনও আর সেই পোষ্টার দেখিনি।

আমার মনে হয়েছে এটা একটা বিজয় এবং আমার আশা আমরা সবাই যদি সামাজিক এবং অর্থনৈতিক কর্মকান্ডে রাজাকারদের বর্জন শুরু করি এবং পক্ষে জনমত গড়ে তুলি - সংগ্রামটা আগাবে দ্রুত।
২৬. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:১৬
জ্বিনের বাদশা বলেছেন: আরশাদ ভাই,
আপনার বক্তব্যের সাথে একমত।
তবে, এগোরে একদম ছেড়ে না দিয়ে, পয়েন্টমতো কথার জবাব দিয়ে আসা ভাল।
কারণ, আমাদের হাতে যথেষ্ট ময়াটেরিয়াল আছে, ব্যাবহার না করলে 'সম্পদের অপচয়' হবে ... জাপানীরা বলে 'মোত্তায়নাই' ... (দেখুন নোবেল বিজয়ী ওয়েইন মাতাওয়ীর সাইট)

আর আপনার জ্ঞান শেয়ার করুন এখানেও।

সচেতনতা বাড়ানোটা অনেক বড় বিষয়।

(আমি এর আগে একটা আর্কাইভ ব্লগ করেছিলাম মুক্তিযুদ্ধের ঘটনার সংকলন হিসেবে ... পোস্ৎা একটু ঠিক করতে হবে ... ইউনিজয়ে আক্রান্ত :( ...সেখানে আপনার জানা কথা শেয়ার করবেন ... কালই ঠিক করব, ইনশাল্লাহ)
২৭. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:১৮
জ্বিনের বাদশা বলেছেন: সাবাশ@এস্কিমো ...
আপনার থেকে ভাল একটা জিনিস শিখলাম।
পরে কাজে লাগাব, আশা রাখি।
২৮. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৮
এস্কিমো বলেছেন: ধন্যবাদ, আরেকটা দেখলাম আরশাদের পোষ্টে। বৌভাত বর্জন। আসুন সবাই এভাবে আমাদের অভিজ্ঞতা শেয়ার করি।

বিশেষ করে লক্ষ্য রাখা দরকার ধর্মীয় অনুষ্ঠানে। মসজিদে গেলে আমার কাজ হলো মওদুদীর বই খোঁজা আর কমিটিকে সেটা সরানোর জন্যে চাপ দেওয়া। ভালই কাজ হয়। চেষ্টা কর দেখতে পারেন।
২৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০২
জ্বিনের বাদশা বলেছেন: এভাবেই করতে হবে@এস্কিমো ...তবে এটা খুব সচেতনরা করবেন তো, তাই ম্যাসিভ লেভেলে সবাইকে দিয়ে করানোর জন্য আগে বিচার করে ফেললে কুয়াশা কেটে যাবে ...
যেমন ধরেন, জে.এম.বি'র বিচার হওয়াতেই এদের পক্ষে কেউ কিছু বলেনা ... ল্যাবেল পড়েছে ওদের ...
রাজাকার গং দেরও তেমন ল্যাবেলিং করতে হবে ... এবং ম্যাসিভ লেভেলে সেটা করার জন্য সেটা খুবই জরুরী


৩০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০৭
এস্কিমো বলেছেন: দেখুন জেএমবিকে রক্ষার জন্যে অনেক প্রপাগান্ডা হয়েছে। রাজাকার নিজামী মিডিয়ার সৃষ্টি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু জনমতের চাপে ন্যায়ের জয় হয়েছে। সুতরাং আমাদের জয় নিশ্চিত।
৩১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১২
মাহবুব সুমন বলেছেন: মুক্তিযুদ্ধ , স্বাধীনতা ও বাংলাদেশের ব্যপারে আমি চরমপন্থি । একমত। মশা কামড়াচ্ছে খুব, পরে পুরো কমেন্ট করবো।
৩২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:২৬
জ্বিনের বাদশা বলেছেন: জয় নিশ্চিত @ এস্কিমো
কোন সন্দেহ নাই ... যাস্ট দুটা বেসিক জব
১. এই ইস্যুতে সবাই এক হওয়া (অবশ্যই যারা স্বাধীনতাযুদ্ধ, যুদ্ধাপরাধ এসব কেয়ার করে)
২. যে যতটুকু পারি সময়/শ্রম/আইডিয়া/অর্থ দিয়ে এগিয়ে আসা

মাহবুব সুমন, কয়েল জজ্বালিয়ে বসে পড়ুন ... আমার খুব প্রিয় একজন ব্লগারের আইডিয়া/মতামত এখানে জরুরী :)
৩৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৩
আরশাদ রহমান বলেছেন: ব্লগের হর্তা কর্তা রা কি এতো টুকু করবে যে দাগী রাজাকারদের পক্ষ সমর্থন করে কোন ব্লগার লিখতে পারবেনা? কি মনে হ্য়?
৩৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪০
জ্বিনের বাদশা বলেছেন: আরশাদ ভাই, মনের ভেতরে তাই চাই ...
তবে ঐ যে সাদিকের পোস্টের মন্তব্যের জায়গায় লিখলাম ... এরা নাকি কান্না জুড়ে দেবে ... ত্যানা পেচাইবো ... প্রমাণ চাইব।
এই ব্লগে না হয় আমরা বন্ধ করতে পারব, কিন্তু ম্যাসিভ লেভেলে কিভাবে করব?

সেজন্যই বিচার করে চিরতরে মুছে দিতে হবে।

আর, লেখতে দেননা হেগোরে ... কি কচুটা লিখতে পারছে এতদিনে? ... একটা মানুষ দেখাইতে পারব যে কনভিন্স করতে পারছে?

আমগোর কি লেখার জিনিস কম আছে?
ওরা একটা দিলে আমরা দশটা দিব ...আমরা অনেক স্ট্রং।

৩৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৩
আরশাদ রহমান বলেছেন: একমত@ জ্বিনের বাদশা। কিন্তু আমাদের মধ্যে একতা চাই। ৭১ এর মত। রাজাকার বাদে আমাদের সবাইকে এক হইতএ হইবো।
৩৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: সেটাই আসল পয়েন্ট@ আরশাদ ভাই।
এই ইস্যুতে একতা হারালে কিন্তু রাজাকারের দোসররা লাই পেয়ে যাবে ...
আমাদের হয়ত এক্সপ্রেশানে ডিফারেন্স থাকতে পারে ... কিন্তু উদ্দেশ্য এক ... সব রাজাকারের শাস্তি।
৩৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০০
আরশাদ রহমান বলেছেন: পুরোপুরি একমত। তবে এখানে ব্লগার ছাড়াও অনকে শুধু দর্শনার্থী (ভিজিটর) তাঁরা কোনো মন্তব্যও করতে পারেনা তাই বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। শুধু মাত্র উপলক্ষ্য আসলেই লিখলে চলবেনা।
৩৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৩
জ্বিনের বাদশা বলেছেন: আরশাদ ভাই,
কালকে আর্কাইভ পোস্টটা ঠিক করব ... আপনার লেখা চাইই চাই।
৪০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৫
জ্বিনের বাদশা বলেছেন: আশরাফ রহমান, বিড়ালের গলায় ঘন্টা?
এটা ইঁদুরের গলায় ঘন্টা লেভেলের জিনিস।

জুজুর ভয়ে এই প্রজন্ম পেছাবেনা।
ঘন্টা এই প্রজন্মই বাঁধবে ... যাস্ট ওয়েইট এন্ড সী।
৪১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৬
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ রেজওয়ান ভাই।
আইডিয়াও যোগ করুন, এবং সাথে নতুন কোন দফা।
৪২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৯
তীরন্দাজ বলেছেন: পরিপুর্ন সহমত প্রকাশ করলাম।
৪৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১০
আরশাদ রহমান বলেছেন: কোন অসুবিধা নাই @ জ্বিনের বাদশা। অন্তত একটা হলেও লিখবো।
৪৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১৪
জ্বিনের বাদশা বলেছেন: অনেকদিন পর!!@তীরুদা ..ধন্যবাদ ... আপনাকে খুঁজতেছিলাম

কৃতজ্ঞতা @আরশাদ ভাই।
৪৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৬
ফারহান দাউদ বলেছেন: মনে হয় আমার পয়েন্ট অন্যরা আগেই বলেছে,তাও একটু মাতব্বরি করি,নিজের জায়গাটা জানানোর জন্য।
১।রাজাকারদের গণবর্জন করতেই হবে,রাজনীতিতে এবং সামাজিকভাবে।
২।মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে রাজনীতি আর কাড়াকাড়ি করার বদলে আগে রাজাকারদের বিচারে মন দেয়া দরকার রাজনীতিবিদদের,জিনিসটা নিয়ে অনেক ব্যবসা হয়ে গেছে,আর না হলেই ভালো।রাজাকারদের বিচারে রাজনীতিবিদদের সদিচ্ছাই যথেষ্ট,আমি এখনো মনে করি।
৩।সবচেয়ে বড় কথা,যেটা রাজাকাররা আশা করে,পরের প্রজন্ম ধীরে ধীরে তাদের কীর্তি ভুলে যাবে,সেটা থামাতে হবে,যে কোন ভাবেই হোক,সেটা মনে হয় আমরাই ভালো পারি,প্রচারণা,এবং সেটা খুব বেশি করে,শুধু মার্চ আর ডিসেম্বরে না। মুক্তিযুদ্ধ ব্যাপারটাই যে কত কষ্টের,কত গৌরবের,সেটা জানাতে হবে,বোঝাতে হবে,এই তো।
৪৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৮
ফারহান দাউদ বলেছেন: আর কেমিক্যাল আলীর বুদ্ধিটা খারাপ না,যদিও বস্তাগুলি এদের জায়গা দিতে অস্বীকার করতে পারে।
৪৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:২৩
আস্তমেয়ে বলেছেন: পরিপূর্ণ সহমত @ পোস্ট।
৪৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪০
হাসান মোরশেদ বলেছেন: জ্বি। বাঃ
এতো গুরুত্বপুর্ন একটা বিষয়ে সংক্ষেপে কিছু বলাটা মুশকিল আসলেই । অনেক গুলো বিষয় জড়িত এর সাথে । ক্ষতি পুরন আদায়ের প্রসংগটি অনেক পরের, যদি ও অসম্ভব নয় । আমার পোষ্টেই লিখেছি দাসব্যবসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরনের দাবী জোরালো হয়ে উঠেছে, যদি ও এটা দুশো বছরের পুরনো ব্যাপার ।
ক্ষতিপুরন আদায় আন্তর্জাতিক ও কুটনৈতিক , তাই সময়সাপেক্ষ ও ।
তার আগে জরুরী হলো যুদ্বাপরাধীদের বিচার নিশ্চিত করা । এই বিচার না করতে পারলে, ক্ষতিপুরনের দাবী ও অনৈতিক হয়ে যাবে ।
দেশের বেশীর ভাগ মানুষ বিচার চায়, সেটা ৯২ এ জাহানারা ইমাম প্রমান করে গেছেন । কিন্তু এই বিচার করতে হবে সরকারকেই । যে কোন সরকার যদি এই বিচারের আয়োজন করে, প্রতিরোধ করার মতো সাংগঠনিক ক্ষমতা জামাতের নেই ।
তাই নানা ফোরাম থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে । এটা নানা ভাবে হতে পারে । পরে হয়তো বিস্তারিত আলোচনা করা যেতে পারে ।
তবে সহজ কথায় বলি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই বলেন আর পাকিস্তানীদের কাছ থেকে ক্ষতিপুরন আদায় ই বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না করা হলে , কোনো কিছুর ই নৈতিক অধিকার জন্মাবেনা ।

আপনার পোষ্ট ভালো লেগেছে । এই যে আমরা এই সব ফোরামে আলোচনা করে যাচ্ছি, এটা ও কিন্তু একটা প্রক্রিয়া । যতক্ষন এক্টিভিটি শুরু না হচ্ছে এই হুইস্পারিং চালিয়ে যেতে হবে এস এ স্ট্রেটেজি ।
'ফাকা আবেগ' বলে কেউ যেনো হতাশা স্প্রেড করতে না পারে ।
৫০. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪৩
রাগিব বলেছেন: জ্বিনের বাদশা ভাই, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ২০০৭ সংস্করণের ১১৮-১১৯ পৃষ্ঠাতে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম ৫টি গণহত্যার রেকর্ডের তালিকা আছে, তার মধ্যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর গণহত্যাও অন্তুর্ভূক্ত। রেফারেন্স হিসাবে নোট করে রাখুন (এঁরহহবংং ইড়ড়শ ড়ভ জবপড়ৎফং 2007, ঢ়ঢ় 118-119)।
৫১. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪৪
রাগিব বলেছেন: Guinness Book of Records 2007, pp 118-119 (রেফারেন্সটা আশাকরি এবার ঠিক আসবে)
৫২. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫০
হাসান মোরশেদ বলেছেন: রাগিব কে ধন্যবাদ এই তথ্যের জন্য ।
আরেকটা জরুরী লিংক হলোঃ
http://gendercide.org/case_bangladesh.html
৫৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫৯
রাগিব বলেছেন: ইংরেজি উইকিপিডিয়াতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক নিবন্ধটা হলো Click This Link

ওখানে প্রফেসর আর জে রুমেলের লেখা "স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড" বই এর রেফারেন্স আছে। বইটিতে প্রফেসর রুমেল বিশাল এক ছকের মাধ্যমে, এবং বহু সূত্র হতে মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা পর্যালোচনা করে বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ১৫ হতে ২০ লাখ।
৫৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:১৭
এস্কিমো বলেছেন: কেহ কি দয়া করে একটু বলবেন, কিভাবে এই পোষ্টটাকে "আমার প্রিয় পোষ্ট" এ নেব।
৫৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:২৮
অচেনা বাঙালী বলেছেন: রাজাকার নির্মূলে আছি সবসময়।
৫৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:৪১
চোর বলেছেন: জ্বিনের বাদশা ভাই, এইডা একটা টেকনিক্যাল ভুল। আশরাফ রহমানের মন্তব্যে আজ দেখলাম, জামাত অখন্ড ভারত চেয়েছে, তারপর অখন্ড পাকিস্তানের জন্য মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে; আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাকি বাংলাদেশকে সমর্থন করেছে। এদের মুনাফেকি চরিত্রের চেহারাটা দেখুন। এই পোস্টে এসেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা উপরে উপরে আপনাকে সমর্থন দিয়ে যাবে; কিন্তু ভিতরে ভিতরে আপনাকে বাঁশ দেওয়ার সুযোগ খুঁজবেন। সে সুযোগ দেওয়াটা শুধু আবেগের ব্যাপার না, বিরাট একটা টেকনিক্যাল ভুল।

আপনি সে সুযোগ দিতে চাইলে আপনার সাথে চোরায় নাই। মুক্তিযুদ্ধ আপোষের জিনিস না।
৫৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:০৮
জ্বিনের বাদশা বলেছেন: চোর,
ধন্যবাদ প্রসঙ্গটা তোলায় ... আশরাফ রহমানের মন্তব্যের জবাবে লিখতে চাইছিলাম ... কিন্তু জানি উনি প্যাঁচ লাগাইতে লিখছে ... তাই এভয়েড করছি ...
তো প্রসঙ্গটা এখানে আসায় বলতেই পারি, তাইনা?
জামাত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ মানুক আর নাই মানুক, তাতে তাদের গণহত্যায় অংশগ্রহনের এবং সহায়তার পাপ কোনভাবেই কমবেনা, একটুও না।
কাজেই এসব কথা অর্থহীন।
তারা যতই এসব অর্থহীন কথা বলবে, ততই তাদের নিজেদেরই মেরুদন্ড ভেঙে পড়বে।

দেখেন, এটা সত্য।
সত্যের জয়ের জন্য মিথ্যার মুখবন্ধ করার প্রয়োজন নাই।
মিথ্যার মুখবন্ধ না করাটা আপোষ করানা; সেটাও মিথ্যাকে টেকনিকাল বাঁশ দেয়া।

আমার সাথে না থাকলে আপনি নিজে একটা বিচার চেয়ে পোস্ট দেন, সেখানে আপনি ব্যান করুন যাকে ইচ্ছা, কিন্তু আপনার সাথে আমি এদের বিচারের দাবীতে অবশ্যই থাকব।
৫৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৫
চোর বলেছেন: ওকে। আপনার আন্দোলন আপনি চালান। স্বাধীনতার বিরুদ্ধে কথা বলাদেরকে আপনার ব্লগে ব্যান না করলে আপনার সততা এবং সদিচ্ছা এবং অবশ্যই যোগ্যতা আমার কাছে বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। অতএব, আমি আপনার সাথে নেই।
৬০. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:০৯
আরিফ জেবতিক বলেছেন: হাসান মোরশেদের বক্তব্যের সাথে আছি।দেখুন তো নিচের ভাবনা গুলোকে যোগ করা যায় কী না।

১.কয়েকজন তরুন একটা ছোট্ট কমিটি করল।একটা প্রাসঙ্গিক নাম ঠিক করল।

২.এই কমিটি অন্য তরুনদের আহ্বান জানাবে যেন তারা এর সাথে কন্ঠ মিলায়। এ জন্য প্রয়োজনীয় প্রচার চলবে,যতো ছোটই হোক না কেন।

৩.কমিটির প্রবাসী সহকর্মীরা দায়িত্ব নিবেন যাতে বিদেশী মিডিয়ায় এবং জাতিসংঘ জাতীয় প্রতিষ্ঠান গুলোতে ক্রমাগত এই বক্তব্য তুলে ধরে চিঠি পাঠাতে পারেন।

৪.একটা ওয়েবসাইট খুলে রাখা দরকার।

৫.নষ্ট পলিটিশিয়ানরা যাতে এর সাথে সম্পৃক্ত হতে না পারে ,সেটা খেয়াল রাখতে হবে।

আপাতত:এতোটুকুই।
৬১. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:১৩
আরিফ জেবতিক বলেছেন: আরেকটা কথা।
পথ হয়তো বহুদূর,প্রক্রিয়া কিন্তু চালু রাখতেই হবে।
৬২. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:২৭
নজমুল আলবাব বলেছেন: যা হবে তার সাথেই আছি। এইখানে কোন প্রশ্ন নাই।
৬৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ সুমন চৌধুরী, হাসান মোরশেদ, রাগীব, আস্তমেয়ে, অচেনা বাঙালী।
৬৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: রাগীব,
আপনার প্রতি স্পেশাল কৃতজ্ঞতা তথ্য শেয়ারের জন্য।
লিংকগুলো পোস্টে যোগ করে রাখব।
কষ্টের ব্যাপার কি জানেন?
গিনেস অথরিটির মতো অত সাহস/উদারতা জাতিসংঘের এখনও হয়নাই ... এই গনহত্যাটা ইজ নো জোক!!! ... অথচ কুম্ভকর্ণওয়ালারা এখনও এটাকে 'গনহত্যা' নামই দেয়নাই ... অথচ এটা শুধু 'গনহত্যা' না ... 'মানব ইতিহাসের সবচেয়ে কনসেন্ট্রেটেড গণহত্যা' (ক্যাজুয়ালটি পার ডে হিসেবে) বলেই আমার মনে হয়।
৬৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০২
চোর বলেছেন: ব্লগে যারা স্বাধীনতার শত্রুদের পক্ষে লিখে, সেসব মুনাফিকদেরকে এই পোস্টে ব্যান করা হোক।
৬৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০২
জ্বিনের বাদশা বলেছেন: মোরশেদ ভাই,
ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামটের জন্য ... এবং একমত।

আমরা কিভাবে ব্যাপারটা সাজাতে পারি?
দাবীগুলো কি দুই লেয়ারে তুলে ধরা হবে?
যেমন, প্রথমে দেশের ভেতরে রাজাকারদের শাস্তি দিয়ে তারপর আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের শাস্তির দাবী তোলা, নাকি দুটো দাবী একসাথে চালিয়ে যাওয়া?
দুটো দাবী একসাথে চালিয়ে গেলে যেটা সুবিধা, ধরুন আন্তর্জাতিকভাবে 'গণহত্যা' বলে স্বীকৃত করে পাকিস্তানকে দিয়ে জাতিসংঘে ক্ষমা চাইয়ে নেয়া গেল।
তখন দেশে রাজাকারদের বিরুদ্ধে বিচারের ক্ষেত্রে সেটা অনেক বেশী ইমপ্্যাক্ট ফেলবে।

আর ক্ষতিপূরণটা মনে হয় সবার শেষে আসবে, পৃথিবী এখনও অত জাস্টিস ধারণ করার লেভেলে আসেনাই, আমি জানি। তবে আমরা আনার চেষ্টা করব।
৬৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১৫
জ্বিনের বাদশা বলেছেন: ব্লগার রাগীব ও হাসান মোরশেদের দেয়া লিংক যোগ করে নিলাম পোস্টে।

চোর, ধন্যবাদ। আপনার অনুভূতিটা বুঝি ও সন্মান করি। কিন্তু আমি কাউকে ব্যান করিনা।
দেখি ওরা কি কইতে পারে, কদ্দুর হ্যাডম আছে ওগোর।
৬৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: বুঝলাম@চোর
তবে ভাই, ব্যাক্তি এখানে ইম্পর্টেন্ট না তো, উদ্দেশ্যটা সফল হলেই হলো।
আপনি রাজাকারদের বিচারের পক্ষে আছেন, তা আপনার আগের মন্তব্য/পোস্টের মাধ্যমে বোঝা যায়, কাজেই কোন অসুবিধা নাই।

তবে সততা/সদিচ্ছা নিয়ে প্রশ্ন থাকলে শুধু এতটুকু বলতে পারি যে ভুল করছেন।
আমার যোগ্যতা হয়ত নাই, তবে এটুকু আশা আছে যে অনেক যোগ্য লোক এই দাবীর পেছনে আছেন/আসবেন।
মূল আন্দোলনতো শুরু হবে দেশেই, তখন সবাই একসাথে থাকলেই হলো।

এই পোস্টটা যাস্ট কি কি দাবী, কিভাবে কিভাবে তা বাস্তবায়ন করা যায় তার একটা সামারী; এটা এর বেশী কিছুনা। এটাকে এই আন্দোলনের প্রতীক ভাবার দরকার নাই। মূল আন্দোলনে এখানে জড়ো হওয়া আইডিয়া কোন কাজে আসলে তাতেই এটার উদ্দেশ্য সফল হবে।



৬৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:০২
জ্বিনের বাদশা বলেছেন: আরিফ ভাই, নজমুল ভাই, ধন্যবাদ।

আরিফ ভাই, আপনার প্রস্তাবগুলো কার্যপ্রণালী 'খ' এর সাথে যোগ করব। অশেষ ধন্যবাদ মতামত শেয়ারের জন্য।
আমার মনে হয় এই কাজগুলো আমরা এখনই শুরু করতে পারি।
আপনার প্রস্তাব ৪ এর জন্য 'জন্মযুদ্ধ' এই ব্লগেরই বেশ কয়েকজন ব্লগার দ্বারা তৈরী সাইটের মাধ্যমে হয়ত শুরু করা যায়।
৫ নং প্রস্তাবটা মাস্ট। প্রাকটিকাল।
আবারও ধন্যবাদ।
৭০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:০৪
চোর বলেছেন: জ্বিনের বাদশা ভাই, প্রশ্নটা আদর্শের। দৃঢ়তার। আমি নিজে যদি রাজাকারের পক্ষে বলাদের আমার ব্লগে ব্যান করার মত দৃঢ় না হতাম, তাহলে এরকম একটা উদ্যোগ সম্পর্কে আমার যোগ্যতা নিয়ে আমি নিজেই সন্দিহান হতাম। যা-ই হোক, এটা আমার ব্যক্তিগত বিচার-মাপকাঠি। আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, এমন কোনো কথা নেই। :)
৭১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:১৯
জ্বিনের বাদশা বলেছেন: ঠিক আছে @ চোর ...
আসলেই ব্যাক্তিগত বিচার-মাপকাঠি।
আমি আসলে কাউকেই বয়ান করার, মন্তব্য মোছার পক্ষে না। সেই লোককে আমি ঘৃণা করি বা না-ই করি। আমি 'দেখি কি কয়'টা প্রেফার করি।

আমি আসলে দেখেছি ব্যাপারটা এইভাবে ... আমরা যখন আদালতে মামলা তুলব তখন তো সেটা কোর্ট-মার্শাল হবেনা, বিচারই হবে।
আসামীদেরকে কথা বলার সুযোগ দেয়াই হবে।
এখানেও দেখি তারা কি কয়।
৭২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:২০
জ্বিনের বাদশা বলেছেন: ৩য় লাইনে - 'বয়ান' টা 'ব্যান' হবে
৭৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:০১
ধুসর গোধূলি বলেছেন: কিং অফ জ্বিনস, এইসব ক্ষেত্রে ত্রিভুজ আশরাফরা কোন ব্যাপার ই না, বাতাসের আগেই উড়ে যাবে- কিন্ত সমস্যা হলো সূফী বেশী মুখোশীদের নিয়া। ঘরে ঢুইকা বেড়া কাটা ধরলে তো ঝামেলা। তখন কোন দাবীই পূরণ হবে না, নিজের ঘর সামাল দিতেই বেলা কেটে যাবে।

আপনার তোলা দাবী গুলোর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি সাথে যোগ করছি, এই দাবী গুলো সেদিনই পূরণ করা সম্ভব হবে যখন অতি শিক্ষিত শ্রেনীর ভন্ডমুখোশধারী দেশপ্রেমিক (!) গুলোকে সাইড লাইনে রেখে বাকীরা সামনে এগুতে পারবে।
৭৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:০৮
জ্বিনের বাদশা বলেছেন: মোরশেদ ভাই, মেইল করেছি।
আগের মন্তব্যটা মুছে দিলাম।
৭৫. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৭
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ@ধুসর
এই স্পরিটটাই আসল যে রাজাকারপন্থীরা কিছু করতে পারবেনা।

একটা কথা, সাদিকের গত লেখাটা আরিফ ভাইয়ের প্রতি বেশী এটাকিং হয়ে গেছে এটা সত্য,
তবে আমি যতটুকু বুঝি তা হলো সে এটা করেছে 'রাজাকারদের বিচার হচ্ছেনা কেন?' এমন একটা হতাশা থেকে।
হতাশা থেকে প্রকাশটা অনেক সময় এটাকিং হয়। কিন্তু তার আগের অনেক কমেন্ট/পোস্ট পড়ে আমার এটা মনে হয়েছে যে জামাতী গো.আ./মইত্যা এদের যুদ্ধাপরাধী হিসেবেই সাদিক দেখে, এবং এদের বিচারও চায়।
সেজন্য আমি তাকে মুখোশী ভাবিনা।
হয়ত, আমরা একেকজন একেকভাবে চিন্তা করি, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য এক।
৭৬. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৫
আবুল বাহার বলেছেন: আমার মনে হয় বাদশা ভাইয়ের উদ্দোগটা ভাল । মুক্তি যুদ্দের স্বপক্ষ শক্তির এক হলে কাজটা কঠিন নয় । আমরা সবাই চেষ্ঠা করি । এমন একটা চেষঠার জন্যে শুভ কামনা রইল ।
৭৭. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৯
আরশাদ রহমান বলেছেন: জ্বিনের বাদশা, যারা রাজাকার, যারা পাকিস্তানকে তাঁদের নিজের দেশ মনে করে তাঁদের কে সেই দেশে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। মানে পাকিস্তান সরকারে সাথে আলোচনা করা যেতে পারে যে মনে প্রানে যারা পাকিস্তানি তাঁদেরকে সেখানে থাকার একটা সুযোগ দেয়া যায় কিনা। বিহারীরা যেমন পাকিস্তানে যেতে চায় তবে অবশ্যই সব বিহারী চায়না। আমি অন্তত দু এক জনকে চিনি যারা বাংলাদেশকেই ভালবাসে।

আর যদি আপনার কোন কেরামতি থাকে তাহলে বলবো আলোচনার দরকার নাই সব রাজাকার গুলোকে পাকিস্তানে পাঠিয়ে দিন। আপনিতো জ্বিন ....:)
৭৮. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৯
ধুসর গোধূলি বলেছেন: কিং অফ জ্বিনস, আপনি অপটিমিস্টিক... আমি অতোটা না।
আপনি যদি ভাবেন সাদিক আর আপনার উদ্দেশ্য এক, তাইলে আমি বলবো- আমার আর আপনার উদ্দেশ্য এক না।

স্যরি এভাবে বলার জন্য।
৭৯. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৬
জ্বিনের বাদশা বলেছেন: ধুসর গোধূলী,
আমি নিশ্চিত না আমি কিছু মিস করছি কিনা।
আমি উদ্দেশ্য বলতে 'রাজাকারদের বিচারে'র দাবীর কথা বলছি। এই জায়গাটায় কি আমরা সবাই এক না?
এবং এখানে ''রাজাকার বলে গো.আ/মইত্যাদের নাম আসলে পিছলাইয়া সরে যাবে'' এমনরা অন্তর্ভুক্ত না।
৮০. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৭
জ্বিনের বাদশা বলেছেন: আরশাদ ভাই,
আমরা বিচারটা শুরু করতে পারলে দেখবেন এমনেই শুড়শুড়াইয়া অনেকে চলে গেছে :)

কেরামতি নাইরে ভাই ... নাদান জ্বিন :(
৮১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৮
আরশাদ রহমান বলেছেন: তা ঠিক। রাজাকারের ইমিগ্রেশন নিয়া এমনেই একটা পোস্ট করলাম .. :)
৮২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৫০
রাগিব বলেছেন: জেবতিক আরিফ ভাইয়ের সাথে সহমত।

বিশ্বমানসে স্থান পাওয়ার জন্য আবেগ দিয়ে কোনো লাভ নাই, বরং অন্যভাবে আগাতে হবে। দুনিয়ার সবচেয়ে চালু তথ্যের সাইট উইকিপিডিয়া, আপনি গুগলে Bangladesh Liberation War দিয়ে সার্চ দিলে ওখানকারই লিংক সবার আগে আসে। গণহত্যার ব্যাপারে বিশ্ব স্বীকৃতি আমরা অবশ্যই পেতে পারি, যদি আমরা প্রযুক্তির সাহায্যে এটাকে তুলে ধরি।

জাতিসংঘ অনেক কিছু নিয়েই এতোই জর্জরিত যে, ওদের কাছে অফিসিয়াল লেভেলে চিল্লাফাল্লা করা অনেক দুরূহ। আর বাংলাদেশে বসে হাজার ভাষণ দিলেও দুনিয়ার কেউ সেটা আদৌ শুনবে কি না, তা সন্দেহ।

আমি অচিরেই ইংরেজি উইকিপিডিয়াতে একটা প্রকল্প পাতা খুলবো, মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে। আপনারা সবাই দয়া করে একটু তথ্যসূত্র, রেফারেন্স এসব যোগাড় করুন। আমার পরিচিত ডালাসের এক ভদ্রলোক (মাহবুবুর রহমান জালাল) দীর্ঘদিন ধরে বহু লাইব্রেরি ঘেঁটে বেশ বড় একটা সংগ্রহশালা গড়ে তুলেছেন, উনার সাহায্যও পাবো।

আসুন, আমরা দুনিয়ার কাছে আমাদের ইতিহাসকে তুলে ধরি। বাইরের কেউ এসে তো আর এটা করে দিয়ে যাবে না ...
৮৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৫৭
আড্ডাবাজ বলেছেন: ধর্মভিততিক রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। ধর্মের মুখোশ পড়ে এরা ধর্ম ব্যবসা করে। যুদ্ধাপরাধীদের ব্যাপারে জাতিসংঘের ম্যান্ডেট অনুসারে গণহত্যার জন্য শাস্তি হওয়ার দরকার। সেজন্য দরকার জনমত তৈরী। যাতে আগামী দিনের গণতান্ত্রিক সরকারের জন্য এ কাজটা করা সহজ হয়। ধন্যবাদ।
৮৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৫৭
আড্ডাবাজ বলেছেন: ধর্মভিততিক রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। ধর্মের মুখোশ পড়ে এরা ধর্ম ব্যবসা করে। যুদ্ধাপরাধীদের ব্যাপারে জাতিসংঘের ম্যান্ডেট অনুসারে গণহত্যার জন্য শাস্তি হওয়ার দরকার। সেজন্য দরকার জনমত তৈরী। যাতে আগামী দিনের গণতান্ত্রিক সরকারের জন্য এ কাজটা করা সহজ হয়। ধন্যবাদ।
৮৫. ০১ লা মে, ২০০৭ দুপুর ১২:২১
জ্বিনের বাদশা বলেছেন: রাগিব, ধন্যবাদ তথ্য ও মতামত শেয়ারের জন্য।
ঠিক!
টেকনোলজীকে যতদূর সম্ভব ব্যবহার করতে হবে।
৮৬. ০১ লা মে, ২০০৭ দুপুর ১২:২৭
জ্বিনের বাদশা বলেছেন: আড্ডাবাজ, ধন্যবাদ এবং একমত।
আপনার ই-মেইল এ্যাড্রেসটা দিলে বা এখানে ই-মেইল করলে খুশী হব।


আর, জাতিসংঘের ম্যান্ডেটের কোন ওয়েব লিংক থাকলে কাইন্ডলি দেবেন।
৮৭. ০১ লা মে, ২০০৭ দুপুর ১২:৩৪
চোর বলেছেন: জ্বিনের বাদশা ভাই, ত্রিভুজ কিন্তু একবার বীরশ্রেষ্ঠদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলো। :)
সাদিক আর আপনার অ্যাপ্রোচ এক হলে অনেকটা 'সেই'টাইপ হয়ে যায় বস। খিয়াল কইরা।
৮৮. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:১০
জ্বিনের বাদশা বলেছেন: চোর ভাই,
ঠিক কিসের বেসিসে এখানকার এ্যাপ্রোচটাকে কনডেম করছেন বুঝছিনা ... ত্রিভুজ, আশরাফ এদেরকে ব্যান করলেই কি এ্যাপ্রোচ ভাল হয়ে যাবে?
এটা আমার নীতি, আমি কাউকে ব্যান করিনা, পোস্টও মুছিনা (যদি মন্তব্যকারী অনুরোধ করেন তাহলে আলাদা কথা)
এবং, আমি মনে করিনা এই নীতির সাথে 'রাজাকারদের বিচার চাওয়া'র নীতির কোন সংঘর্ষ আছে।

ওহ, কবর সংরক্ষণের ওটা ত্রিভুজের উদ্যোগ ছিলনা ... ঐ প্রস্তাবটাও আমি আনছিলাম ... যেদিন মতিউর রহমানের দেহ বাংলাদেশে আনা হলো, সেদিন ... এর আগে জাফর ইকবালের একটা কলাম পড়ে মনে খুব কষ্ট পেয়েছিলাম ... ভাবছিলাম ব্লগে লিখলে হয়ত সাড়া পাওয়া যেতে পারে ... ব্যক্তিগতভাবে আমার যে অবস্থা তাতে স্ক্রিপ্টিং আর মনিটারি কন্ট্রিবিউশনে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আরও কয়েকবছর (এভাবে দেখলে বলতে পারেন আমার দেশপ্রেম খুব নীচুমানের বা দূর্বল, আমি সেটা স্বীকার করে নিচ্ছি...আমি দেশের জন্য নিজের ব্যক্তিগত সুখকে ছাপিয়ে উঠতে পারছিনা) ... যাই হোক, সেই পোস্ট পড়ে ত্রিভুজ খুব উৎসাহিত হলো, এবং নিজে আবার একটি পোস্ট দিল।
এখানে কার কি করার ছিল?

যেমন, আজকে এখানে এসে যদি ত্রিভুজও বলে 'বিচার চাই' তাইলেই কি আপনি ভাববেন ত্রিভুজ আর আমার বা (আমরা যারা উৎসাহিত হয়ে ৮০ টার বেশী মন্তব্য করে ফেললাম তাদের) দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে এক হয়ে যাবে?
এই পোস্ট মিনিংলেস হয়ে যাবে?

কিন্তু আমি তো তাকে এটাও বলতে পারবনা যে 'যাও ভাগো, তোমার সহমতের প্রয়োজন নাই।'
আপনি কি পারতেন?
আমি হয়ত বেশী অপটিমিস্টিক ...


সাদিকের এ্যাপ্রোচ আর আমার এ্যাপ্রোচ এক -- এটা বলিনি ...
বলেছি আমার মনে হয়েছে উদ্দেশ্য এক ... কারণ তার আগের অনেক পোস্ট/মন্তব্য আমি পড়েছি

এক্ষেত্রে পরিষ্কারভাবে বলি, যারা মনে করেন যে গো.আ./মইত্যা এরা রাজাকার ছিল, সব রাজাকারের বিচার হওয়া উচিত এবং সেইজন্য সবার এক হওয়া উচিত তাদের সাথেই আমার উদ্দেশ্য এক ... কিন্তু যারা গো.আ./মইত্যার নাম শুনলে পিছলাইয়া যাবে তারা আলাদা।
৮৯. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:১৩
জ্বিনের বাদশা বলেছেন: চোর,
আমি জানিনা কেন বারবার আপনার সাথে কমিউনিকেশান গ্যাপটা হচ্ছে ... ঠিক কোন জায়গাটাতে আপনাকে বোঝাতে পারছিনা ...

আমি আবারও বলছি, এই পোস্টটাতে যাস্ট 'রাজাকারদের বিচার'এর জন্য কি কি দাবী তোলা যায় ... এবং সে দাবীগুলো বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ব্লগের সবার মতামতকে সামারাইজ করব।

এরপর এর থ্রেড হিসেবে আরও কিছু বিষয়ে সামারীর প্রস্তাব আসবে।

মূল আন্দোলনটা তো দেশেই শুরু হবে, হয়ত জেবতিক ভাইরাই শীঘ্রই শুরু করবেন।
আমরা বিদেশে যারা আছি, তারা আন্তর্জাতিকভাবে আন্দোলনটাকে তুলে ধরার জন্য যা যা করার করব। যে যেভাবে পারি।

ব্যক্তিগতভাবে আমি যা বুঝি তা হলো, এজন্য ম্যাসিভ সচেতনতা আর সেজন্য মুক্তিযুদ্ধের সময় হানাদারদের ব্রুটালিটির যতবেশী সম্ভব চিত্র তুলে ধরা দরকার।
যাতে সবাই ফিল করে, নাহ অনেকদিন হয়ে গেছে ইস্যুটাকে আর হেলায় ফেলে রাখা উচিত না।
৯০. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:১৫
চোর বলেছেন: সমস্যা হলো, শর্ষের ভিতরে ভুত রাইখা সেইডা শর্ষে ইলিশ খাওয়া যাইবো না। স্বাধীনতার ব্যাপারে মধ্যপন্থা মানে সুবিধাবাদ। রাজাকারদেরও তাদের পক্ষে কথা বলার অধিকার আছে - এই তত্ত্ব মুক্তি যুদ্ধের ক্ষেত্রে খাটে না। এই মধ্যপন্থা আমার ক্ষুদ্র অভিজ্ঞতামতে শুধুমাত্র সুবিধাবাদীরাই অবলম্বন করে।
৯১. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:২০
ফারহান দাউদ বলেছেন: অনেক রেফারেন্স আর লিংক চলে এসেছে এখানে,তাই আপনার অনুমতি নিয়ে প্রিয় পোস্টে যোগ করে নিলাম,ভবিষ্যতে কাজে লাগবে।
৯২. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৩৭
জ্বিনের বাদশা বলেছেন: কিন্তু চোর, আপনি তো আদালতে তা করবেনই;
আপনি প্রাকটিকাল কেইসটা চিন্তা করুন।
যখন রাজাকারদের বিচার শুরু হবে, তখন অভিযোগ শুধু আমাদের সবার জানা কয়েকজন জামাতী টপলীডারদের বিরুদ্ধে আনা হবেনা ... অনেকের বিরুদ্ধে আসবে ...
কাজেই সাক্ষ্যপ্রমাণের ব্যাপারটা আসবেই ...
এটা মধ্যপন্থা না ... এটা স্বাভাবিক নিয়ম।

আমরা যদি বিচার না করে, সবগুলোকে জড়ো করে কোর্ট মার্শাল করে মেরে ফেলি তাহলে আমাদের মোর‌্যাল গ্রাউন্ডটা কোথায় থাকবে?
জামাতিরা ঠিকই পরের প্রজন্মের কাছে এ্যাপ্রোচ করার মালমসলা পেয়ে যাবে।
কাজেই, খুব খিয়াল কইরা।

আপনি যদি বলেন, বিচার না কইরা ধইরাই মাইরা ফেলতে হইব তাইলে বললাম আপনারেই আমি সন্দেহ করুম।

ফারহান, ধন্যবাদ।
আপনাকে বলা হয়নি, আপনার দেয়া ৩ নং পয়েন্টটা ভীষন ভীষন জরূরী ... সত্যি বলতে কি, ওটা নিয়েই আমি সবচেয়ে ভীত ... সেজন্যই মনে হয় খুব জরুরী কিছু করা দরকার ... একটা টাইম-থ্রেশল্ড পেরিয়ে গেলে এরা কিন্তু ভয়াবহভাবে লাফিয়ে উঠবে ... একজন ব্লগারের লেখায় হিন্টস পাইছিলাম।
৯৩. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৪৩
চোর বলেছেন: আচ্ছা বস, তাইলে মনে করেন আদালতে জামাতিরা প্রমাণ করতে সমর্থ হলো যে, মুক্তিযুদ্ধটাই আসলে দেশদ্রোহীতা ছিলো, মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে তারাই বরং প্রকৃত দেশপ্রেমিকের মত কাজ করেছে। সমস্ত মুক্তিযোদ্ধার ফাসির আদেশ হলো। তখন আপনি কি করবেন?
৯৪. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: ব্লগে এসে আমি সমস্যাটার অন্যরূপ দেখছি।একটা সময় দেখতাম,আমাদের,বা আমাদের পরের প্রজন্মের মুক্তিযুদ্ধ নিয়ে তেমন আগ্রহ নেই। বিষয়টা এতো গুরুত্ব দিয়েছি তখন তাও না।কারণ ভাবতাম,একটা না একটা সময় তো জানবেই,নিজেই বুঝবে কে কি ছিল।কিন্তু এখানে এসে একটা ভয়াবহ ব্যাপার দেখলাম,আমাদের এই না জানাটাকে সুযোগ হিসেবে ধরে নতুনদের কাছে ভিলেনকে নায়ক আর নায়ককে ভিলেন বানানোর চেষ্টা চলছে,ফজলে এলাহী নামের একজন (নাম উল্লেখ করাটা অনৈতিক হলো,কিন্তু তার কথাটা আমার কাছে অপমানজনক লেগেছে) সরাসরি একজায়গায় বলেছেন যে কয়দিন পরেই এসব রাজাকার মুক্তিযুদ্ধ নিয়ে মাথা ঘামাবে না,ব্যাপারটা যে ভুল তা কিন্তু না,এরা সেটা জানে,ঐ অপেক্ষাতেই আছে,আমার মাথাব্যথার জায়গাটাও সেখানেই।
৯৫. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫২
ফারহান দাউদ বলেছেন: এইখানে কিন্তু চোর ১টা ভালো কথা তুলছেন। গোলাম আযমও কিন্তু আদালতে কেস জিতে আসছিল,ব্যাটারে জেলে ভরা যায় নাই,এটা মাথায় রাখতে হবে। আমি অবশ্য সবাইরে ব্যান করার পক্ষে না,তবে জামাতি প্রচারণা পয়লা পাতা থেকে সরানো উচিত,বুয়েটের কথা বলি,ঐখানে কিন্তু ছাত্ররা খুব সহনশীল,লীগ বিএনপি বাম দল সব পোলাপান একলগে থাকে,সবাই মিছিল করে কেউ মাইর খায় না,কিন্তু ঐখানে শিবিররে কোনরকম মিছিল করতে দেয়া হয়না,সীমার মাঝহে আটকে রাখা হয়।
৯৬. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫৪
ফারহান দাউদ বলেছেন: এমনকি শিবিরের যেকোন রকম প্রচারণাও এখন আমাদের ওখানে অলিখিতভাবে নিষিদ্ধ,আগে কি ছিল জানিনা।
৯৭. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:০৬
জ্বিনের বাদশা বলেছেন: চোর, এব্যাপারে আমি ১০০ ভাগ নিশ্চিত এটা হবেনা। কাজেই, এরকম সম্ভাবনাকে ভয় পাব কেন?

তারচেয়ে আগে আমাকে বলেন, কিসের ভিততিতে আপনি এমন চিন্তা করতে পারেন?
এটা বাংলাদেশ!!...পাকিস্তান না ... ২৬ শে মার্চ , ১৯৭১ থেকে এটা বাংলাদেশ ... মুক্তিযোদ্ধারা তারপর অস্ত্র ধরেছে দেশের পক্ষে বিদেশী শত্রু তাড়াতে ... জামাতীদের কোন যুক্তিই এখানে খাটেনা ...:)
আর রাজাকারদের বিচারের ক্ষেত্রে আমাদের এ্যাপ্রোচটাইতো হবে 'গণহত্যা' দিয়ে

আপনি বরং আপনার চিন্তাটা তুলে ধরুন
ফারহান, গোলাম আজম যাস্ট নাগরিকত্ব ফিরে পাইছে ... নিরপরাধ প্রমাণ হওয়ার ধারেকাছেও না ... উল্টো বললে, সে বাংলাদেশের নাগরিক না হলে তো তার বিচার করা আরও কঠিন হতো ...কাজেই এসব দেখে হতাশ হবেননা।
হাসান মোরশেদ এনিয়ে সুন্দর একটি পোস্ট দিয়েছেন রিসেন্টলি

আর শিবিরের প্রচারণা এরকম দুএকজায়গায় নিষিদ্ধ করে তো হবেনা ... তারা ঠিকই মসজিদে মসজিদে পরের প্রজন্মের মাথা ধোলাই করছে ... ব্লগেই তো বুঝেন ... সেজন্যই বিচার করে রাষ্ট্রীয়ভাবে সেটা করতে হবে।
নাইলে, ব্যাপারটা ফোকাসড হবেনা ...টুকরো টুকরো হবে ... তাতে ওরা বরং মায়াকান্নার সুবিধা পায়।
৯৮. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:১৩
চোর বলেছেন: হা হা হা!
এখানেই আপনার চিন্তার সীমাবদ্ধতা। সরি, ইফ ইট সাউন্ডস লাইক আ হার্শ কমেন্ট। জামাতিরা মন্ত্রী হচ্ছে আর আপনি ১০০ ভাগ নিশ্চিত তারা আদালতে জিতবে না। আপনি হাসালেন বস।

এজন্যই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সর্বযুগে আদালতের চেহারা ভিন্ন। তাদেরকে কোনো সুযোগ দেয়া হয় না। ন্যায়-নীতি কপচানো বুলি যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য না।

তাদের অপকর্মকে হালাল করার একটা সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে সেটাকে খুব উন্নতমানের চিন্তা আমি বলবো না।
৯৯. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:২৬
জ্বিনের বাদশা বলেছেন: কেনো?
নাৎসীদের বিচারে কি কোর্ট মার্শাল হইছিল? নাকি সাধারণ নিয়মে হইছে? ... অবশ্ঐ স্পেশাল ট্রাইবুনাল হবে ... কিন্তু নিয়ম মেনে বিচার হবে ... যেমনটা হইছে জে.এম.বি'র বেলা ...
জাপানেও তো 'গ্রেড এ' যাদ্ধাপরাধীদের বিচার হইছে ...
আমাদের সমস্যা কি?
আর আমরা তো আজকেই মামলা করে কালকেই বিচার চাইবনা ... সব সাক্ষ্যপ্রমাণ এক করতে হবে।

আপনি পারলে আমাকে একটা মেইল করেন এখানে,
১০০. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:৪১
জ্বিনের বাদশা বলেছেন: আর চোর,
জামাতীরা মন্ত্রী হচ্ছে সেটা গণতন্ত্রের ব্যর্থতা ... আমরা অভাগা যে আমরা যখন বাসায় বসে সিনেমা-নাটক দেখে দরজা জানালা বন্ধ করে নিশ্চিত হই আশেপাশে কোন জামাতী নাই,
তখন জামাতীরা মসজিদে বাজারে তাগো তত্ব দিয়া ছেলেগোর মাথা ধোলাই করে ... খুব খিয়াল কইরা। এইটা এ্যালার্মিং!!!

সেটার সাথে আদালতে আমরা পারবনা তার কোন কারণ নেই ... আদালত কিন্তু বেশ শক্তিশালী ... যদিও যথেষ্ট না ... তবে হবে আশা রাখি ... দেখেন, বি.এন.পি আমলে রায় দিছে জিয়ার শাসনকাল অবৈধ!!

বিচারবিভাগটা স্বাধীন হলে, এই দেশটা অনেক পালটে যাবে।
১০১. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:১০
চোর বলেছেন: স্বাধীন বিচার বিভাগের বিচারকের আসনগুলো যখন জামাত সমর্থকেরা পরিকল্পিতভাবে অলঙ্কৃত করতে থাকবে, তখন দেখবেন বিচারটা কোনদিকে যায় :)

আপনার মত ভালো মানুষেরা সুযোগ দিতে থাকেন।
১০২. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:২১
রাগ ইমন বলেছেন: আইডিয়া আসিতং । এট্টু সময় আর মাফ চাইয়া গেলাম।
১০৩. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: চোর,
আপনার আমার মতপার্থক্যের কারণ মনে হয় অপটিমিজম আর পেসিমিজমে।
যাই হোক, আপনার প্রস্তাবনা কি?
১০৪. ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২
জ্বিনের বাদশা বলেছেন: রাগ ইমন,
অসংখ্য ধন্যবাদ।
সময় নিন, এবং আশা রাখি ভাল ভাল কিছু আইডিয়া যোগ হতে যাচ্ছে।
১০৫. ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
চোর বলেছেন: বস, আমার প্রস্তাবনা কোনোরকম সুযোগ না দেয়ার পক্ষে। এটা ইঁদুর-বিড়াল খেলা নয়। আমি যুক্তির মধ্যে থেকে অপটিমিস্ট হতে চাই। রাজাকার আর তাদের ছাওপোনারা মুখে যতোই ভালো ভালো কথা বলুক, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ভালো কিছু করবে-এটা ১০০% অযৌক্তিক। অতএব, আমার অপটিমিজমের সীমা ওই পর্যন্ত।

দেশের প্রেক্ষাপটে রাজা-উজির মারতে পারবো কিনা, সে প্রশ্নও অবান্তর। চোরের পরিধি ব্লগ পর্যন্ত হলেও ক্ষতি নেই। এটাও একটা প্রচার মাধ্যম। অন্তত ব্লগে যারা মুক্তিযুদ্ধের বিরোধিদের পক্ষে কখনো কিছু লিখে, তাদেরকে এ সম্পর্কিত আলোচনায় ব্যান করা হোক।
১০৬. ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
জ্বিনের বাদশা বলেছেন: চোর, বস, আমি দুঃখিত।
আপনার কথাটা রাখতে পারছিনা। পারলে ভাল লাগত।
ঐ যে বলেছি,
ব্যান কাউকেই করিনা তা তাকে ঘৃণা করি বা ঘৃণা না-ই করি।
আমার কাছে 'ব্যান করা'টাকে অগ্রহনযোগ্য মনে হয়।
আমি দুঃখিত।
১০৭. ০১ লা মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
চোর বলেছেন: নো প্রবস!
এটা জানা দরকার ছিলো, জানলাম। ধন্যবাদ।
১০৮. ০২ রা মে, ২০০৭ সকাল ১১:০২
কনফুসিয়াস বলেছেন: জ্বি.বা.
আপনারে আমার এ কারণেই পছন্দ। সবাই যখন নানা রকম প্ল্যান প্রোগ্রাম করে, আপনি তখন দুমদাম সেটা নিয়ে কোন একটা কাজ শুরু করে দেন। এরকমটাই হওয়া দরকার এখন আমাদের সবার।
-----------
মেইল করবো আপনাকে আবার। এখনো দৌড়ের ওপর আছি। দোয়া রাইখেন। :-(( ।
১০৯. ০৩ রা মে, ২০০৭ সকাল ৮:৩৫
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ভ্রাত:
যদি কিছু করতে পারি আওয়াজ দিয়েন। '৭১এর গল্প' এখনো লিখতে পারিনি। আমি ঐ লেখাটা একটু সময় নিয়ে সিরিয়াসলি লিখার কথা ভাবছি।
আপনাকে কথা যখন দিয়েছে, তখন অবশ্যই লিখবো, অনাগত প্রজন্মের জন্যই।
১১০. ০৪ ঠা মে, ২০০৭ দুপুর ১২:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ কনফু আর শিমুল।
কনফু, সময় পেলে কইরেন ... আমিও করব ... বুঝেনতো, সবারই একই সমস্যা :) ... তাও যতটুকু সময় দিতে পারি আরকি।
শিমুল, অপেক্ষায় আছি ... সময় নিন, নো প্রবস :)
আমারও পোস্টটাকে ঠিক করতে হবে ... ইউনিজয় এর প্যাঁচে জাপানী কাঞ্জির মতো কিছু ক্যারেকটার দেখাচ্ছে :(
১১১. ০৪ ঠা মে, ২০০৭ দুপুর ২:২১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: বাদশাহ কি কোন পোস্ট মুছছেন!
১১২. ০৪ ঠা মে, ২০০৭ রাত ৮:০১
জ্বিনের বাদশা বলেছেন: সাদিক,
হ্যাঁ ... আজকে বিকালে একটা পোস্ট রিপোস্ট করছিলাম ... কিন্তু 'ফন্টের গ্যাণনড়াকলে' :( পড়েছিলাম ... তো ঐটা আবার ড্রাফট হিসেবে বদলাইসি ... সেজন্য মুছে গেছে
(যারা যারা কমেন্ট করেছেন সবার কাছে ক্ষমা চাচ্ছি, কমেন্টগুলো মনে হয় হাতছাড়া হয়ে গেছে ... ব্যাপারটা খেয়াল করিনি)

শিগগিরই আবার ছাড়ব।

 

মোট সময় লেগেছে ১.৯৩৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ