আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

কাস্টমাইজেবল ফ্রন্টপেইজ চাই

২৯ শে মে, ২০০৭ সকাল ১০:২১

শেয়ারঃ
0 0 0

কাস্টমাইজেবল ফ্রন্টপেইজ থাকলে দালালরা রাতের আঁধারে ছবি/চিকা মেরে লেজ তুলে পালাতনা।
রাতে ব্লগে ঢকে গো.আ/মতিদের ছবি দেখতে ভাল লাগার কথা না;

তাইলে যখনই দেখতাম কোনটা ছবি ঝুলাইছে তখনই ঐটারে নিজের ফ্রন্টপেইজ থেকে সরাইয়া দিতাম।

মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আবেগ আছে, সেটা থেকেই রাজাকার দেখলে গালি আসে, সেটা আমরা বুঝি।
তবে এইটা নিয়া জামাতীরা এক্সপ্লয়েট করতে পারে। এবং তারা যে সেইটা করতেছেনা তার নিশ্চয়তাও নাই।
খুব খিয়াল কইরা।

কাস্টমাইজেবল ফ্রন্টপেইজ থাকলে এইসব ঝামেলা হইতনা। যেই দালালেরা রাতের বেলা গো.আ/নিজামী বন্দনা করে তাগো ব্লগে নিশ্চয়ই আমরা প্রাকৃতিক কাজ সারতেও যাবনা।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কর্তৃপক্ষ কি একটু জানাবেন এই কাস্টমাইজেবল ফ্রন্টপেইজ ব্যাপারটা কতটুকু সময়ের মধ্যে দাঁড় করানো যাবে?

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ সকাল ১১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০০৭ সকাল ১০:২৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: 'কী আশায় বাঁধি খেলাঘর'!
ভ্রাত: এসব সময় জানতে চাওয়া অরণ্য রোদন, সব বৃথা।
কমেন্টের অতিথির নাম ঠিক হতে কতদিন লাগবে মাস/বছর জিজ্ঞেস করেছিলাম। 'তাঁহারা' বলেছেন - ঠিক নাই।
৩. ২৯ শে মে, ২০০৭ সকাল ১০:৪০
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: কাস্টমাইজড ফ্রন্টপেজ শাঁখের করাত ভাইজান..
.
লগড ইনদের চোখের আড়ালে গেল... ভাল কথা। নীরব, একাউন্টবিহীন পাঠকগণের কি হবে?
.
তখনতো চোখের আড়ালে থাকার ফলে .... ওদের আরও বাড় বাড়বে। তাছাড়া, যদি কেউ প্রতিবাদী পোস্ট দেয়, সেটাও তাহারা কাস্টমাইজ করে চোখের আড়াল করবে... আর ব্লগে তো ব্যান করছেই।
৪. ২৯ শে মে, ২০০৭ সকাল ১০:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: শিমুল ভাল বলেছেন, 'তাঁহারা' ...
তাও আমার মনে হয় এছাড়া ভাল কোন উপায় নাই ... দালালগুলা এখানে আসেই খোঁচাইতে ... রাতে আইসা একটা খোঁচা দিয়া যায় ... যখন বুঝব কেউরে খোঁচা দিতে পারতেছেনা, তখন এইসব বদমাইশীতে এমনেই ইন্টারেস্ট হারাবে।

আন্ধার রাত, হাসেন কেন?
৫. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:০৩
দ্রোহী বলেছেন: আমার কিন্তু মোটেও মনে হয় না রাজাকারগুলান শুধু খোঁচা মারার জন্য এইসব করে বরং আমার ধারণা তাদের কাজগুলো অসম্ভব সংগঠিত। এই ব্লগের পুরাতন ব্লগারদের চাইতে নতুন ব্লগারদের দিকে তাদের আগ্রহ বেশী। আপনারা কেউ খেয়াল করেছেন কি ব্যাপারটা?
--------
কাস্টমাইজেবল ফ্রন্টপেজ হচ্ছে "বোরকা পরে পাছা খুলে হাঁটা" আমি কাস্টমাইজেবল ফ্রন্টপেজের তীব্র বিরোধিতা করি। কারন "দ্বাররুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।"
----
নিজেকে এইসব রাজাকারের ছবি দেখা থেকে বাঁচালেন, কিন্তু একজন নতুন ভিজিটর এসে দেখবে এই ব্লগের ফ্রন্টপেজ রাজাকারের বাচ্চায় গিজগিজ করছে।
৬. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:০৪
জ্বিনের বাদশা বলেছেন: হুসাইন ভাই,
দালালেরা গোলাম আজমের ছবি টাঙায় পাবলিক ইমোশনে আঘাত দিতে...
তারা কিন্তু দিগদারী কিছু লেখেনা ...
কাজেই নীরব পাঠকরা এমন কোন বেকুব না যে গো.আ'র ছবি দেখে গলে যাবে ...
লেখা পড়েও কনভিন্সড হবেনা ...
তেমন মালমসলা কিছুই থাকেনা এদের লেখায় ...

আর কেউ যদি কনভিন্সড হয়ই, তাইলে গিয়া দেখেন সেইটা আগে থেকাই কনভিন্সড।

উল্টা ভয় হইল, নীরব পাঠকরা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি সম্পর্কে ভুল ইমেজ নিতে পারে ... এবং আমার কেন জানি মনে হইতেছে রাজাকাররা ঐ উদ্দেশ্যেই গত কয়েকদিন ছবি ঝুলাইছে

আর রাজাকাররা কি কাস্টমাইজ করল আর না করল তা তাগোর ব্যাপার ... প্রতিবাদ পোস্ট পইড়া তো তারা বদলাবেনা।
৭. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:০৫
দ্রোহী বলেছেন: বরং আমার মনে হয় এভাবেই যুদ্ধ চলুক। খাঙ্কীর পুলারা পোষ্ট মারবো, যার ইচ্ছা হইবো ফ্লাড করবেন।
--
তৃতীয় কোন নিরপেক্ষ অবস্থান হতে দেখলে সংগ্রামের ব্যাপারটা ধরা পড়বে। সে বুঝবে এখানে রাজাকারগুলোকে প্রায়শই আড়ং ধোলাই খেতে হয়।
৮. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:১০
জ্বিনের বাদশা বলেছেন: আপনি দেখেন দ্রোহী, এরা খালি গো.আ'র ছবি টাঙায় আর শিবিরের লিফলেট ছাপায়। তাদের লেখার বিষয়বস্তু ফাঁপা

উল্টা এগো যেইটা সংগঠিত মনে হচ্ছে তা হইল, আমগোরে দিয়া গালি দেওয়াইব, ঐটার স্ক্রীন কপি করব, তারপর গ্রুপ মেইলে ছাড়ব ... তখন কিন্তু নতুন পাঠকদের মাথা খাওয়া আরও সোজা ...

এদের লেখায় এমন কোন বিষয়বস্তু নাই যে নতুন পাঠকরা গলবে ... বরং গলতে পারে এদের প্রচারণায়, যেমন বলবে, 'দেখছ? মুক্তিযুদ্ধের নামে কি নোংরামী করে?' বইলা।

আমার গত দুইদিন খুব খারাপ লাগছে ... অনেকেই বলতেছে 'োদা-ুদি' এসব বলা খারাপনা ... এইটা তো যে বলতেছে সে বুঝতেছে ... কিন্তু এটা কি সর্বজন স্বীকৃত?
এইটা তো আপনি আপনার মা-বাবার সামনে বলতে পারবেননা, তাইনা?
৯. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:১২
সন্ধ্যাবাতি বলেছেন: কিছুদিন আগেও চাইতাম না একদম। ইন্টারেক্টিভ ব্লগিঙ ইন্টারফেইসটাই প্রিয় ছিল, না হয় ব্লগস্পটেও ব্লগানো যায় নিরবে। কিন্তু, হচ্ছে না এভাবে। এখন চাই, খুব করে চাই পারসোনালাইজড ফ্রন্ট পেইজ। খুব প্রয়োজনীয় হয়ে গিয়েছে আসলেই।
১০. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:১৭
জ্বিনের বাদশা বলেছেন: দ্রোহী,
আগের কিন্তু এই স্টাইলটাই ছিল ... কৌশিকের কালকের প্রস্তাবে যা ছিল ... আমিও অনেক আগেই বলছিলাম যে ফ্লাড চলবে মুক্তিযুদ্ধের উপর তথ্যভিত্তিক পোস্ট দিয়ে ... দরকার হইলে একই পোস্ট ৫০ বার দিমু ... ওরা ১ টা দিলে আমরা ১০০ টা দিমু ...

কিন্তু গালিগালাজওয়ালা পোস্টে কার লাভ হচ্ছে?
আপনি দেখেন, আপনিই বলছেন এরা প্রিপেয়ার্ড ... কাজেই এসব গালিগালাজে এরা কিছুই কেয়ার করবেনা ... যাস্ট সময়মতো রিফারেন্স হিসাবে ব্যবহার করবে
এবং ১ বছর আগেও রাজাকরজাতীয় কিছু দাবী আসলে সাথেসাথে পিয়ালভাই, শুভ এরা একদম ছবিসহ পোস্ট দিয়ে দিতেন ... যে দেইখা লও নিজের চোখে ... তখন হ্যারা চুপ মাইরা যাইত ...যেমন দেখেন, হাসান মোরশেদ ভাইয়ের এক প্রশ্নেই জনৈক সাংবাদিক লেজতুলে পালাইছেন।

এইভাবে করলে তো দোষ নাই ...

কিন্তু মাথা গরম করে নিজের মনের শান্তির জন্য আমরা গালিগালাজ করলাম, তারপর সেটা অন্যপোলাপানের মনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সন্মন্ধে বিরূপ ধারনা সৃষ্টি করল, তখন কি সেই গালিগালাজের দায়িত্ব আমরা নিতে পারব?
১১. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:১৭
যূথচারী বলেছেন: সত্যিই চাচ্ছেন কাস্টমাইজেবল ফ্রন্টপেজ?
১২. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:১৭
দ্রোহী বলেছেন: জ্বীনের বাদশা-- যে যাই বলুক না কেন, জামাত - শিবির ভাইদের সাথে কোন আপোষ নাই।
---
এগুলারে গালি দিতে খুবই ভালো লাগে।
১৩. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:২১
জ্বিনের বাদশা বলেছেন: সন্ধ্যাবাতি, ধন্যবাদ।
আমার মনে হয় ইন্টেরাক্টিভ ইন্টারফেসটা ঠিকই থাকবে ... রাতবিরেতে রাজাকারদের ছবি টাঙাইয়া গোলমাল বাঁধানো কিছু বদমাইশেরই উৎসাহে ভাটা পড়বে ... বাকী ব্লগাররা কিন্তু ঠিকই একে অন্যের সাথে ইন্টেরাকশনে থাকবে
১৪. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:২২
জ্বিনের বাদশা বলেছেন: যূথচারী, আপনার পোস্টেও এর আগে সহমত পোষন করেছিলাম। তবে দাদা, আমার কিন্তু ধারাবাহিক উপন্যাসগুলো পড়তে ভালই লাগে
১৫. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:২৪
জ্বিনের বাদশা বলেছেন: দ্রোহী,
গালিগালাজ করতে আমারও ভাল লাগে ... মনে মনে গালি দেই ...
কারণ, আমার সামান্য ভাল লাগার জন্য আমার দেশের সবচেয়ে মহৎ ঘটনাটা কারও কাছে বিকৃতভাবে উপস্থাপিত হবার সুযোগ তৈরী হলে সেই দায়টা অনেক বড় হয়ে যাবে।
এবং আমার খুব ভাল সন্দেহ হচ্ছে যে সরওয়ার কামালরা সেই চান্সেই আছে।
১৬. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:২৬
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: আমার কাছে প্রিপায়ার্ড কনসেপ্টটাই ভালো। যখনই একটা রাজাকারের প্রচারমূলক পোস্ট পড়বে। তখনই আগে থেকে প্রস্তুত করা ছবি, তথ্যসমৃদ্ধ ১০টা পোস্ট দিয়ে দিলেই হবে। এজন্য ১০টা ভালো পোস্ট সিলেক্ট করে রাখতে হবে - ফ্লাডারকে। প্রতিবার একটি ট্রিটমেন্ট।
.
১০টার অধিক পোস্ট হলেতো আরোও ভাল। বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে বিভিন্ন রকম রাজাকারী প্রচারণার জন্য।
.
ক্যান্টনমেন্টের ভেতরে একটা কথা বড় বড় করে লেখা দেখি: কঠিন প্রস্তুতি, সহজ যুদ্ধ।
.
এখন রাজাকারদের কঠিন প্রস্তুতি। প্রতিরোধীদেরকেও কঠিন প্রস্তুতি নিতে হবে।
.
গোলাম আজমের ছবি আসলেই.... তার পরে সেই জুতা মারার ছবি সম্বলিত (১৯৮১) পোস্টটা দিলেই হবে। ফ্লাডিঙেরও দরকার নাই ;)
১৭. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:৩৯
জ্বিনের বাদশা বলেছেন: হুসাইন ভাই,
তথ্যমূলক প্রতিবাদী পোস্ট হলে তো কোন সমস্যা নাই।
প্লাস, যেমন আমি গো.আ'র ছবি প্রথম পেইজে দেখতে চাইনা ...
কাস্টমাইজড করলে এই সুবিধাটা আছে ... আপনি যদি চান যে আপনি সব পোস্টই দেখবেন, সেটাও পারবেন ... কারও পোস্ট বাদ দিতে চাইলে সেটাও পারবেন।
আপনাকে যে বাদ দিতেই হবে সেই বাধ্যবাধকতাটা নেই।
১৯. ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:৪৮
জ্বিনের বাদশা বলেছেন: হাসিব, কাস্টমাইজড ফ্রন্টপেইজ থাকলেও আপনি না চাইলে ব্যবহার না করে থাকতে পারবেন।
২০. ২৯ শে মে, ২০০৭ দুপুর ১২:০৫
মাহমুদ রহমান বলেছেন: ১০০ ভাগ চাই। ভীষণ জরুরী হয়ে পড়েছে। এত অত্যাচার সহ্য হয় না।
২১. ২৯ শে মে, ২০০৭ দুপুর ১২:০৬
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: প্রথমেই বলি: উদাহরণটা হয়ত তুলনীয় হবে না ...
.
মুক্তিযুদ্ধের সময় অনেক সক্ষম লোক যুদ্ধ না করে বিভিন্ন দেশে চলে গিয়েছিল, যুদ্ধের বাস্তবতা এড়ানোর জন্য। পরবর্তীতে স্বাধীন দেশে এসেছিলেন। --- কাস্টমাইজড ফ্রন্টপেজটা অনেকটা সেরকমই।
.
আগুনের আঁচ গায়ে না লাগলে নিভানোর চেষ্টা তো করবেন না।
.
কাস্টোমাইজড ফ্রন্টপেজটা একটু এস্কেপিস্ট মনোভাবের মনে হয় ... ... সাময়িক সমাধান। কিন্তু আমার মতে সংগবদ্ধ সার্বিক যুদ্ধ দরকার।
২৩. ২৯ শে মে, ২০০৭ দুপুর ১২:১৪
জ্বিনের বাদশা বলেছেন: হুসাইন ভাই,
সম্পূর্ণ ভুল এ্যানালজি হলো ...
আপনি দেখেন পুরো ব্যাপারটায় কারা লাভবান হচ্ছে ...
সাইবারস্পেস তো ফিজিক্যাল স্পেস না যে একই কায়দায় যুদ্ধ করতে হবে ...
যেইদেশে যেভাবে মোকাবেলা করতে হয় ...

রাজাকাররা তাগো ব্লগে যা ইচ্ছা লেখুক, আমার কথা হলো, 'আই ডোন্ট গিভ আ শিট' ... শেষ!!!

আরেকটা হইতে পারে মুক্তিযুদ্ধের তথ্যসমৃদ্ধ পোস্ট ... কিন্তু তারপরেও আমি সামহোয়ারের ফার্সট পেইজ খুইলা গোলাম আজমের ছবি দেখতে চাইনা ...
আর আমি ওদের খেলার পাত্রও হইতে চাইনা যে দশটা পোস্ট দিয়া সরামু, আবার তারা পোস্ট করব।
এর লিগাই কাস্টমাইজড ফ্রন্টপেইজ চাই।

আপনার ভাল না লাগলে অপশন নিয়েননা।
২৪. ২৯ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৭
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: ঠিকাছে.... ... 'আই ডোন্ট গিভ আ শিট' -- পছন্দ হৈছে।

.
কাস্টমাইজড ফ্রন্টপেজ আসলে গ্রহন করব। আর আসুক এটাই চাই। তবে এটা শুধু লগড ইন অবস্থায় হলে ভাল হবে.... ব্রাউজারে কুকি সেট করার পক্ষে নই।
.
কেন চাই, কারণ .... যখন ওরাও ফ্লাডিং শুরু করবে তখন এটা ছাড়া আর উপায় থাকবে না। বিকল্প কাজ যেটা করতেছি, সেটা হল ফীড রিডার থেকে পছন্দের ব্লগগুলো পড়ি। আমার নিজস্ব ফ্রন্টপেজ ... কর্তৃপক্ষ না করলে আর কি .... একটাই অসুবিধা, নতুন কেউ আসলে জানতে সময় লাগে।
২৫. ২৯ শে মে, ২০০৭ দুপুর ১:৪৫
জ্বিনের বাদশা বলেছেন: ব্রাউজারে কুকি সেট না করাটা ভাল অপশন হয়ত ...
এগুলা পাত্তা না পাইলে দুইদিন পর এমনেই চইলা যাবে
২৬. ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:০২
কনফুসিয়াস বলেছেন: কাস্টমাইজ ফ্রন্টপেইজ অবশ্য আমার নিজের পছন্দ। চালু হলেও সম্ভবত আমি সেটা ব্যবহার করবো না।
তবে যারা সেটা চাইছেন, তারা আপাতত গুগল রিডার ট্রাই করে পারতেন। সবারই যেহেতু আরএসএস ফিড রয়েছে, ওটা দিয়ে সাবস্ক্রাইব করে গুগল রিডারকেই আলাদা হোমপেজ করে নিতে পারেন সামহোয়্যারের।
এটা অনেক কার্যকর উপায় বলে মনে হয়।
২৭. ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:০৩
তাসনিম নুসরাত বলেছেন: সহমত @ দ্রোহী ভাই। এদের নজর নতুন এবং বয়স কম ব্লগারদের দিকেই বেশি, যাদের মগজ ধোলাই করা সম্ভব। কাস্টমাইজেবল ফ্রন্টপেজ এখানে বেকার।


যাই করা হোক, রাজাকারমুক্ত ব্লগ চাই।
২৮. ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:০৫
কনফুসিয়াস বলেছেন: ''কাস্টমাইজ ফ্রন্টপেইজ অবশ্য আমার নিজের পছন্দ'' হবে না, হবে, ''কাস্টমাইজ ফ্রন্টপেইজ অবশ্য আমার নিজের পছন্দ নয়''।
৩১. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:১৬
জ্বিনের বাদশা বলেছেন: কনফুসিয়াস, ধন্যবাদ।
যারা একমত না তারা ব্যবহার না করলেই তো হয়।
এটা তো চাপিয়ে দেয়া হবে এমন কিছুনা।
দুদিন আগে গো.আ'র ছবি দেখে আসলেই চিত্রত্যাচার মনে হয়েছে।
৩২. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:২০
চোর বলেছেন: ঠিক। তবে বিপক্ষ যুক্তি হলো, যারা কাস্টোমাইজড ফ্রন্টপেইজ চান, তারা ব্লগস্পটে গেলেই পারেন, খামোখা সামহোয়্যারে এসে বিপদে পড়ার দরকার কি রে ভাই! :)
৩৩. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:২৩
জ্বিনের বাদশা বলেছেন: চোর, সামহোয়ারে আসিই তো ইন্টেরাকশনের জন্য ... গো.আ'র ছবি দেখার জন্য না

এখানে অনেকে লেখা পড়ে মন্তব্য করেন ... এটা অন্যরকম ভাল লাগা ...কাজেই থাকলে যাদের ইচ্ছা ব্যবহার করবে ... তাতে তো কারো ক্ষতির কিছু নাই

৩৪. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:২৮
চোর বলেছেন: ভাইজান, সেইটাই আসল। ইন্টারেকশনটাই এখানে একটা স্বতন্ত্র ব্যাপার। গো.আ.র ছবি দেখা বন্ধের জন্য কাস্টোমাইজড ফ্রন্টপেইজ দরকার নাই, এটা ব্লগ মেইনটেন্যান্সের প্রবলেম। দেশদ্রোহীদের গুণগান সম্বলিত পোস্ট দেওয়া বন্ধ করলেই ঝামেলা মিটে যায়।

আমি বুঝি না, আপনার মত বুদ্ধিমান মানুষেরাও কেন সমস্যার মূলে না গিয়া শাখা-প্রশাখা থেকেই কেটে পড়তে চান। অন্যভাবে নেবেন না। এক সময়কার জ্বিনের বাদশাকে ইদানিং মিস করি খুব। খারাপ লাগে!
৩৫. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৩৬
জ্বিনের বাদশা বলেছেন: চোর,
আপনি কি মনে করেননা সারওয়ার কামালরা খোঁচাখুঁচির জন্য এইসব করতেছে?
মানুষের অনুভুতিতে আঘাত দিয়ে অসুস্থ মজা পাবর জন্য এসব করতেছে?
তারা কিন্তু আগে ধানসিড়ি/আশরাফ নামে অনেক নসিহ্ত করার চেষ্টা করছে ... কাজ হয়নাই ... এখন একটা খোঁচা দিয়ে চলে যাচ্ছে

এখন, এইখানের নিয়মটা এমন যে যে কেউ হাজারটা নিক রেজিঃ করে এসব করতে পারে ... রেটিং বাড়ানোর থ্রেট তো দেখলেনই ... তাইলে?
নোটিশবোর্ড তো আর সারাদিন পাহারায় থাকবেনা ... এরা উদয়ও হয় রাতে ... জানে তখন নোটিশবোর্ডের কেউ থাকবেনা (যদিও থাকলেও কিছু করেনা)
এখন বলেন, সমস্যার মূল আপনার কি মনে হয়?
মানুষের অনুভূতিতে আঘাত না তত্বপ্রচার?
৩৬. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৪২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হবে হয়তো - একটা সময় ।

পছন্দ-অপছন্দের কিছু নাই ।
একটা ডিফল্ট পেজ থাকবে ।
পুরো পেজটাই হবে কিছু গ্যাজেট বেজড ।
অনেকটা গুগল , উইন্ডোজ লাইভ অথবা পেজফ্লেকস এর কাস্টমাইজড পেজ টাইপ ।

কারও পোস্ট দেখার ইচ্ছে না হলে তার পোস্ট এর গ্যাজেট টা উড়িয়ে দিলেই হলো ।


ওয়েব ২.০ ব্যাপারটাই তো এরকমই।
ইউজার রা যা চাইবেন - সেভাবেই সবকিছু হবে ।


সামহোয়্যার এখনো বেটা লেভেলেই আছে ।
সময়ের প্রয়োজনে কিছু কাস্টমাইজেশন এর সুযোগও হয়তো আসবে ।
টেকনিক্যাল সীমাবদ্ধতাই মূল কারণ -আমার সামান্য জ্ঞানে যতটুকু বুঝি ।
৩৭. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৪৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: ব্যাপারটায় সময়ের দরকার আছে ।
ফ্রি সার্ভিস এ মুড়ি-চানাচুর এর সাথে পেঁয়াজ-মরিচ এর স্বাদ যোগ করতে সময় লাগবেই ।
সেটাই স্বাভাবিক ।
৩৮. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৪৬
জ্বিনের বাদশা বলেছেন: সৌরভ, যাস্ট সিম্পল একটা এপ্লিকেশন ... যেসব ব্লগারের পোস্ট ১ম পেজে দেখতে চাইনা, তাদের নাম সিলেক্ট করে রাখব ... লগইন করলে, আমার ফ্রন্ট পেজে শুধু ঐ ব্লগারদের পোস্ট দেখাবেনা ...
বেশ জটিল হবে নাকি ইমপ্লিমেন্ট করা?
৩৯. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৪৯
দ্রোহী বলেছেন: আসুক তবে। আমি গ্রহণ করবো না, তাহলেই হলো।
৪০. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: খুব একটা কঠিন নয় ।
আপনার বলা অ্যাপ্লিকেশনটা এখনকার সিস্টেমেই সম্ভব।

আপনাকে অবশ্যই লগইন করতে হবে সেজন্যে ।
জাস্ট ছোট একটা ফিল্টার আপনাকে দেখানো ফ্রন্ট পেজ থেকে নির্দিষ্ট কোন ব্লগার এর পোস্ট মুছে তারপর দেখাবে ।

-----
আমি অবশ্য অন্যভাবে ভাবছিলাম, প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা অবজেক্ট হিসেবে কাজ করবে।
লগইন না করেও নির্দিষ্ট কোন পোস্ট এর অংশটুকু রিমুভ করা যাবে ।
৪১. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমি কিন্তু পক্ষে বা বিপক্ষে - কোন পক্ষেই নই ।
৪২. ২৯ শে মে, ২০০৭ রাত ১০:০২
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ, সৌরভ ... আপাতত ঐটাতঐ হবে
ধন্যবাদ দ্রোহী, সেইটাই বলছি ব্যবস্থা থাকলে সুবিধা ... আমার যখন ইচ্ছা ব্যবহার করতে পারব ...
৪৩. ৩০ শে মে, ২০০৭ ভোর ৬:৪৯
ক্ষ্যাপা বলেছেন: বাদশাহ ভাইয়ের একটা কথায় সহমত আছি , রাজাকার গো কথায় নতুন কইরা কারো কনভিন্স হওয়ার নাই, যারা কনভিন্সড হেরা বহুৎ আগে কনভিন্সড হইয়াই এইখানে আছে । ব্লগের লেখা পইড়া কেউ রাজাকার হইবো কিংবা ব্লগের লেখা দেখা কোন রাজাকারের ছাও ভালো হইয়া যাইবো এইসব আজাইরা বাত, সাদিক মিয়ার খেঁকশিয়ালী বুদ্ধি ।
তয় আমি কাষ্টোমাইজ পেইজ চাইনা । যেমনে চলছে চলুক । কুত্তার পাল দেখলে মাঝে মাঝে তাড়া দেওন লাগবো
৪৪. ৩০ শে মে, ২০০৭ ভোর ৬:৫৬
জ্বিনের বাদশা বলেছেন: ক্ষ্যাপা, কুততার পাল তাড়া দেওনের জন্য মুক্তিযুদ্ধ নিয়া যা জানেন লিখে পোস্ট দেবেন ... এক পোস্ট প্রতিদিন দিলেও তো সমস্যা নাই ... হেরাও,ঐ গো.আ'র এক জীবনী নিয়াই তো আসে ...দৌড় ঐ পর্যন্তই
আমার যেইটা মনে হইছে, খালি গালাগাল কইরা পোস্ট দিলে উল্টা আমগোই লস ... নেটের মতো ভার্চুয়াল জায়গায় কাউরে গালি দিলেন কিছু যায় আসেনা ...
কিন্তু প্রিন্ট স্ক্রিন নিয়া পরে বাঁশ দিতে পারে কইলাম ... আর নীরব পাঠকরাও গালগালি দেইখা নেগেটিভ ইম্প্রেশনই পাবে ... সেজন্যই ভালো পোস্ট দিয়া ভাসাইয়া ফেলতে হবে
কারণটা উপরেও বলছি, গালগালির কারণে নীরব/নতুন পাঠক বা জামাতীগো রিফারড পাঠকদের মনে যদি স্বাধীনতার স্বপক্ষের শক্তি সম্পর্কে খারাপ ধারনা হয়, সেইটার দায় আপনি/আমি নিতে পারব?
সেইটা খুব খেয়াল কইরা কইলাম ...
৪৫. ৩০ শে মে, ২০০৭ ভোর ৬:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: জামাতীগো রিফারড পাঠক মানে হইছে, আমি ধারনা করতেছি এরা হয়ত এইসব প্রিন্ট কইরা পোলাপানের মধ্যে বিলাবে ... জামাত/শিবির এইসব কাজে খুব ওস্তাদ
৪৬. ৩০ শে মে, ২০০৭ সকাল ৭:০০
ক্ষ্যাপা বলেছেন: কথা ঠিক আছে মাগার স্বাধীনতার পক্ষের কেউ গালি দিলো বইলা স্বাধীনতার পক্ষের শক্তি সম্পর্কে খারাপ ধারনা জন্মাইবো, বংগবাসী এতো সুশীল হইলো কবে গুরু?
এইগুলা হইলো উছিলা, দালালেরা ছাওয়েরা কোন না কোন উছিলাতে থাকবোই , হে আপনে গালি দেন আর না দেন
৪৭. ৩০ শে মে, ২০০৭ সকাল ৭:১৩
জ্বিনের বাদশা বলেছেন: গুরু, আমরা যখন স্কুলে পড়তাম দেখছি তো শিবির কেমনে মাথা ধুইত ... লীগ-দল-শিবির মারামারি লাগত, এরা ক্যামেরায় ছবি তুইলা ছাপাইয়া বিলাইত ...কত বিনা পয়াসায় বুকলেট বিলাইল ...

বাংলাদেশে অধিকাংশ পরিবারেই বাবা-মারা রাজনীতি নিয়ে তেমন ভাবেনা ... সংসার নিয়েই ব্যস্ত ... সেইসব ফ্যামিলির বাচ্চা পোলাপানগো ধইরাই শিবির মগজ ধোলাই করে। এই ব্লগেই দেখেন কিশোরকন্ঠের ফাঁদে কত লোক পড়ছে... এদেরই কারো কারো মাথা ওয়াশ হয়ে যায় ... কাজেই খুব খেয়াল কইরা কইলাম ...
আজকে কইষা একটা গালি দিলে আপনার/আমার ভাল লাগব ঠিক, কিন্তু সেইটা অনেক স্বার্থপরের মতো আচরণ হবে।

৪৮. ০১ লা জুন, ২০০৭ রাত ৮:৫৮
অলৌকিক হাসান বলেছেন: জ্বিনের বাদশা @ কাস্টমাইজ ফ্রন্টপেজের সুবিধাটুকু ঠেকিয়ে রাখা যাবে না। সামহোয়ার হয়তো এই অপশনটি যোগ করবে। কিন্তু তাতে আপনার উদ্ভুত সমস্যাগুলোর সমাধান হবে বলে মনে হয় না। আমার যা মনে হয়েছে গালাগালি বন্ধ করার জন্য কাস্টমাইজ ফ্রন্টপেজে আপনি বেশি উতসাহী। কিন্তু একটু দূরদৃষ্টি দিয়ে চিন্তা করে আমি বুঝতে পারি, এতে করে একদিন আপনি উতসাহ হারিয়ে ফেলবেন। পুরোনোরা যতোই প্রিয় হোক না কেন, কাস্টমাইজ ফ্রন্টপেজে তাদের লেখা পড়তে পড়তে আপনি বোর হয়ে যাবেন।

সবচেয়ে বড় কথা, মাঠ খালি রেখে চলে যাওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, গালাগালির বিপরীতে ভালো ভালো পোস্ট দিয়ে ফ্লাডিং করা যায়। ওটাই ভালো সল্যুশন। সবাই মাঠ ছেড়ে চলে গেলে ফ্রন্টপেজে নতুনদের জন্য রাজাকাররাই থাকবে। এটা আপনার/ আমার কারোরই ভালো লাগার কথা নয়।
৪৯. ০১ লা জুন, ২০০৭ রাত ৯:৪১
জ্বিনের বাদশা বলেছেন: অলৌকিক হাসান, প্রথম কথা হলো গালাগালি বন্ধ করার জন্য কেউ ই কিছু করতে পারবেনা, যারা গালাগালি করে তাদের বন্ধ করার ইচ্ছা না থাকলে এটা বন্ধ হবেনা...
পরের কথা হলো, গালি দেয়ার অধিকার যে কারও আছে, ...আপনি এসে যে বর্গীয় যত ইচ্ছা গালি দেন, আমার সামান্যও বলার অধিকার নাই গালি বন্ধ কর ...
একইভাবে, আমারও অধিকার আছে আমার পছন্দমতো ব্লগারদের লেখা ফ্রন্টপেজে দেখার।

আপনি গালি দেন বা না দেন ভালকথা, সেটা আমাকে দেখতেই হবে কেন?

আর এই ব্লগে নতুন/পুরোনো অনেক অনেক ব্লগার আছেন যাদের পোস্ট চোখে পড়লে আমি পড়ি, সো আমার মনে হয়না আমি বোরড হব। আর বোরড হলে সেভাবে ফ্রন্টপেইজ কাস্টমাইজ করার সুযোগও আমার থাকবে।

কথা হলো, আপনি এখানে শুধু শুধু ভাবছেন গালিগালাজ বন্ধ করার জন্য আমি এই প্রস্তাব এনেছি ...মোটেও তা নয় ... কিছু লোক বুঝতেছে যে ফ্রন্টপেইজে গো.আ'র ছবি উঠাইলে সবাই দেখবে, ব্লগে হৈচৈ পড়বে ... তারা যাস্ট সেই ঝামেলা দেইখা মুখ টিপা হাসার জন্য এটা করে ... তাই আমার একটা পসিবল সমাধান মনে হয়েছে এই কাস্টমাইজেবল ফ্রন্টপেইজ যেটা তাদেরকে দিধান্বিত করবে যে আসলেই গো.আ'র ছবি সবার চোখে পড়ছে কিনা ... এটা যাস্ট আমার মনে হয়েছে

আর আমি মনে করিনা যে মাঠ খালি থাকবে ... সবাই মাঠ ছেড়ে চলে যাবেনা ... আমি নিজেও যাবনা ... যেমন আপনেও তো ব্যবহার করবেননা ..উপরের কমেন্ট পড়ে মনে হলো অনেকেই করবেননা ...যারা করবেননা তারা তো মাঠে আছেনই ... তাদের পোস্টও তো যারা এই সুবিধা ব্যবহার করবে তারা দেখতে পাবে... তখন সবাই যে যার মতো কি করতে হবে বুঝতে পারবে ... সেটা কোন সমস্যাই হবেনা।

আমি আসলেই বুঝতে পারছিনা, কাস্টমাইজেবল ফ্রন্টপেইজে আপনার সমস্যা কোথায়?
একদম বটমলাইনই তো হলো অপছন্দ হলে ব্যবহার করবেননা!!
৫০. ০১ লা জুন, ২০০৭ রাত ৯:৪৩
জ্বিনের বাদশা বলেছেন: একদম স্ট্রেইটফরোয়ার্ড বলি, কারও যদি মনে হয় এই পোস্ট দিয়া গালিবাজদের ইনসাল্ট করা হইছে তাইলে সেইটা পুরা আপনার নিজের মনের দোষ ...কারণ আমি নিজেও গালি দেই ...আপনি ইচ্ছামতো গাল দেন না দেন আপনার ব্যাপার ...

কিন্তু আপনি জোর করে 'আমার গালি তোমারে পড়তেই হবে' এমনটা করার অধিকার রাখেননা।
৫১. ০১ লা জুন, ২০০৭ রাত ১০:২৭
অলৌকিক হাসান বলেছেন: আমি কাস্টমাইজ ফ্রন্টপেজ ব্যবহারের সুবিধাগুলো বুঝতে পারি। কিন্তু কেন জানি তারপরও মনে হয় এটা ব্যবহারে আমাদের অনেকের মধ্যে যোগাযোগটা কমে যাবে। আমি তো স্বীকার করিই যে অপশন পছন্দ ও ব্যবহার করার স্বাধীনতা সবারই আছে। আপনি কাস্টমাইজ ফ্রন্টপেজের পক্ষে, বিষয়টা আমি অপছন্দ করছি না।

বটমলাইন হলো, কাস্টমাইজ ফ্রন্টপেজ ব্যবহার শুরু না হলে আসলে বোঝা যাবে না মাঠ কতোটুকু খালি হয়ে যাবে।

আমি কিন্তু আপনার সঙ্গে তর্ক করছি না। আমার নিজস্ব ভাবনাগুলো শুধু তুলে ধরা। আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন না।
৫২. ০১ লা জুন, ২০০৭ রাত ১০:৩৫
জ্বিনের বাদশা বলেছেন: ওকে, হাসান ... স্যরি, আমি মনে হয় একটু ভুল বুঝেছিলাম ... আপনার মতামতের জন্য ধন্যবাদ।

আমি নিজেরটা বলতে পারি, যদি দেখি কাস্টমাইজড ফ্রন্টপেইজের কারণে যোগাযোগ কমে গেছে, জামাতীগো উৎপাত বাড়ছে, তাইলে ব্যবহার করা বন্ধ করে দেব ... তবে দাদা আমি মুক্তিযুদ্ধের উপর যেকোন পোস্ট দিয়ে প্রতিবাদ করার পক্ষে ... জামাতীরা ভীষন এক্সপ্লয়েট করে।
এই ব্লগে আগে একটা ট্রেন্ড ছিল, জামাতীরা কোন একটা প্রশ্ন তুললেই অমি রহমান পিয়াল, শুভ, হাসান মোরশেদরা সাথে সাথে তথ্যযুক্তি দিয়া পোস্ট দিত ... একেবারে সাথেসাথে চুপ মাইরা যাইত ... আপনি অমি পিয়ালের ব্লগের পোস্টগুলো শুরু থেকে দেখলেই বুঝবেন ... শুভ'র ব্লগে তার ওয়ার্ডপ্রেসের ঠিকানা আছে, সেখানে গেলেও আগুনের মতো কিছু লেখা পাবেন ... দুনিয়ার সব গালি জড়ো করলেও এত আগুন হবেনা।

এনিওয়ে ব্রাদার, ধন্যবাদ মতামত শেয়ারের জন্য

 

মোট সময় লেগেছে ১.০৭৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ