আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

কেউ একটা একাউন্ট খোলেন প্লীজ

১২ ই জুন, ২০০৭ রাত ১০:৫২

শেয়ার করুন:                   Facebook

তেমন কিছু করতে পারবনা
আমি তেমন ধনবান কোন ব্যক্তিও নই যে প্রচুর আর্থিক সহায়তা দিতে পারব চট্টগ্রামের সেইসব অভাগা ভাই-বোনদের, বাচ্চাগুলোকে
কিন্তু মনটা তো পুড়ছে
ভীষনভাবে পুড়ছে
আর আমি জানি আমার মতো মরার প্রবাসে থেকে পুড়ছে এমন আরও অসংখ্য মন
একটু যদি কাজে লাগে
একটা বাচ্চাকে যদি কঠিন কোন রোগ থেকে বাঁচানোর কাজ করতে পারি

হ্যাঁ, আমাদের প্রবাসীদের এখন একটা একাউন্ট প্রয়োজন
একটা একাউন্ট

আমি এটাও জানিনা একদিনে দেশে কোন ব্যাংকে একাউন্ট খোলা যায় কিনা

জেবতিক ভাই, কৌশিক ভাই, রাগ ইমন, হাসিন অথবা কেউ কি পারবেন কালকেই একটা একাউন্ট খুলতে?
অথবা একটা একাউন্ট নাম্বার খালি করে আগামী দশদিনের জন্য শুধুই চাঁটগার হতভাগাদের জন্য জায়গা করতে?

খুব দরকার


(আমি আমার এখানে ফান্ড রেইজিংয়ের চেষ্টা করছি)

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ১৯৯৯ রাত ১২:০০

 

  • ২৭ টি মন্তব্য
  • ১১৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুন, ২০০৭ রাত ১০:৫৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: প্রবাসী যারা যারা সাহায্য দিতে চান, এখানে জানিয়ে যান ...
২. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৩
comment by: ধূসর ছায়া বলেছেন: একটা একাউন্ট নাম্বার খোলেন একজন ।
৩. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৪
comment by: ধূসর ছায়া বলেছেন: একটা একাউন্ট নাম্বার খোলেন একজন ।
৪. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৪
comment by: ধূসর ছায়া বলেছেন: একটা একাউন্ট নাম্বার খোলেন একজন ।
৫. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৬
comment by: আমিমানুষ বলেছেন: আপনি রেডক্রস অথবা রেডক্রিসেন্টর মাধ্যমেই টাকা দিতে পারেন
৬. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৮
comment by: রক্তিম বলেছেন: আমি থমকে আছি, এই লোক গুলাকে কি আমরা বাঁচাতে পারবোনা ?
আমরা কি মানুষ?
মানুষ মানুষকে বাঁচাবে তাও এতটা আর্তনাদ করতে হয়?
৭. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:০৯
comment by: আমিমানুষ বলেছেন: আপনি রেডক্রস অথবা রেডক্রিসেন্টর মাধ্যমেই টাকা দিতে পারেন

৮. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:২১
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: কোনো অ্যাকাউন্ট নাম্বারের দরকার নেই যারা আমেরিকা থেকে টাকা পাঠাতে চান। ঢাকায় একজন প্রাপকের নামে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠানো যায়। অন্য কোন কোন দেশে এই সুবিধা আছে জানি না, অনেক দেশেই থাকার কথা। পাঠানোর ১৫-২০ মিনিটের মধ্যে টাকা বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়নের যে কোনো শাখা থেকে পরিচয়পত্র (পাসপোর্ট বা এই ধরনের কিছু) দেখিয়ে প্রাপক টাকা সংগ্রহ করে নিতে পারেন। এখন যা প্রয়োজন তা হলো বাংলাদেশে এই টাকার একজন প্রাপকের নাম, যিনি সামহোয়্যারকে প্রতিনিধিত্ব করবেন।
============
আরিলের পোস্টেও এই মন্তব্যটি দিয়েছি।
৯. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৩৩
comment by: অমিত বলেছেন: আমি আছি। যতটুকু পারি দেব।
১০. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৩৫
comment by: ত্রিভুজ বলেছেন: এত সময় মনে হয় নেই.. আপনারা যে সাহায্য করতে চাচ্ছেন, এটাই বড় কথা। তারপরও যদি কালকের ভেতরে টাকা পাঠাতে পারেন, তাহলে কাজে আসবে....

১১. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৪২
comment by: মদন বলেছেন: বাংলাদেশের ইকমার্স সাইটগুলো অনেকেই প্রাইজবন্ড পাঠায়। তাদের মাধ্যমে প্রাইজবন্ড পাঠাতে পারেন। যে কোন ব্যাংকেই তা ভাংগানো যাবে। কয়েকটি ই-কমার্সের ঠিকানা দিলামঃ

http://www.deshigreetings.com
http://www.hvbebazaar.com
http://www.giftmela.com
http://www.tazabazar.com
http://www.giftzhaat.com
১২. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৪৯
comment by: রাগ ইমন বলেছেন: দেখুন একাউন্ট তো কোন ঘটনা না । আমার খালি একাউন্ট পড়ে আছে একটা প্রাইম ব্যাংকে ।কিন্তু নীতিগত ভাবে আমি এই ভাবে কারো কাছে থেকে টাকা নিতে পারি না । বিপদ দুইটা । আমার অফিস পলিসির মানা । আর যতই সৎ হই , কেউ আঙ্গুল তুলে টাকা মারার কথা বলার সুযোগ পাবে , সেই সুযোগ দেব কেন?

আরিল বা আমি কেউ এই বদনামের দায়িত্ব নিতে চাইবে না । আবার বিদেশ থেকে টাকা পাঠাইলে নাকি প্রাপককে কৈফিয়ত দেওয়া লাগে , বাংলাদেশ ব্যংকের নিয়ম।( হুন্ডি ঠেকানোর জন্য করা নিয়ম মনে হয়) সুতরাং ব্যক্তিগত একাউন্টের চিন্তা বাদ দেন ।

কোন প্রতিষ্ঠান/ সাহায্য সংস্থা টাকা নিচ্ছে কিনা জেনে আপনাদের জানাবো নে।

ত্রান তহবিলে টাকা পাঠানোর নিয়ম কেউ জানেন ?
১৩. ১২ ই জুন, ২০০৭ রাত ১১:৫৪
comment by: ধূসর ছায়া বলেছেন: একমত@রাগুদি
১৪. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:০৪
comment by: মাহবুব সুমন বলেছেন: আমি আমার মতো করোবো বাও
১৫. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৭:১৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমি মানুষ, রেডক্রস/রেডক্রিসেন্টের মাধ্যমে কিভাবে পাঠায় একটু ডিটেইলস জানান।

মদন, প্রাইজবন্ড কি সামহোয়ারের ঠিকানায় পাঠানো যাবে?

রাগ ইমন, যেকোন সংস্থার তথ্য পেলে জানাবেন প্লিজ।
১৬. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৭:১৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আজকে প্রাপ্তি ফাউন্ডেশনাটা থাকলে বড় ভাল হতো ... হতাশ লাগছে
১৭. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৩৪
comment by: এস্কিমো বলেছেন: @জ্বিনের বাদশা - আমার মনে হয় এই মহূর্তে সরকারী ততপরতা যথেষ্ট কাজ করবে। এ ছাড়া এনজিওরা তো আছে। আজ টরন্টোর চট্রগ্রাম সমিতি বসেছিল। এরা একটা পূর্নবাসন প্রোগ্রাম তৈরী করছে। আমার মনে হয় সেই ধরনের কাজের জন্যে অপেক্ষা করা যেতে পারে। কিছু দিন পর মিডিয়ার ফোকাস সরে গেলে ঐ মানুষগুলো অন্ধকারে চলে যাবে। তখনই দরকার হবে তাদের সাহায্য। ভেবে দেখবেন।
১৮. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ভাল বলেছেন @ এস্কিমো
আসলেই, ইনিশিয়াল ধাক্কাটা চলে গেলে আর কেউ খোঁজ রাখেনা, কিছু মানুষের জীবন চিরতরে এলোমেলো হয়।

এস্কিমো, আমি টোকিওতে ছোটখাট গন্ডিতে ফান্ড রেইজিংয়ের চেষ্টা করছি,
টরোন্টোর চট্রগ্রাম সমিতির আপডেট জানাইয়েন

আর আশা করি এর মধ্যে আরোকিছু গেইটওয়ে হয়ে যাবে

ধন্যবাদ
১৯. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৪৩
comment by: এস্কিমো বলেছেন: অবশ্যই জানাবো, এবং আমি ওদের সাথে লেগে আছি। যদিও আমি ওদের মেম্বার না!

আমাদের যথেষ্ঠ দূর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা আছে - সেটাই কাজে লাগাতে চাই।

- একটু বলে রাখি, প্রতি বছর রংপুর এলাকায় মঙ্গা হয় - মানুষ মারা না গেলে মিডিয়াতে আসে না। এতোদিন বিভিন্ন পথে আমরা সাহায্য পাঠিয়েছি। যদি কোন ব্লগার এই দায়িত্ব নিয়ে আগেই একটা পরিকল্পনা তৈরী করে - সেটা ভাল হয়।
২০. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: এইটাই কথা বস।
আমাদের হুঁশ হয় মানুষ মারা গেলে ... মঙ্গাও তাই, শীতের পোষাক বিতরণেও তাই ... প্রথমে দুচারজন মারা যায়, খবর হয় ... তারপর রিলিফ

অথচ আমরা ভালই জানি প্রতি বছর সেপ্টেম্বরে মঙ্গায় আর ডিসেম্বরে শীতে কিছু হতভাগা মারা যাবে

আসেন এবার আমরা আগে থেকেই শুরু করি ... সামহোয়ার তথ্যশেয়ারের প্লাটফর্ম হতে পারে

যাইহোক, আপাতত চট্টগ্রাম
২১. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৫৬
comment by: এস্কিমো বলেছেন: ধন্যবাদ - হবে।
২২. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৫৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: জ্বিনের বাদশা,
আমি একটা একাউন্ট খুলছি পে প
২৩. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৯:৪৮
comment by: জ্বিনের বাদশা বলেছেন: সাদিক, অপেক্ষায় রইলাম।
মেইলও করতে পারেন

২৪. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৯:৫৯
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: এখনো ঘাটাঘাটি করতেছি।

প্রবাসীরা কি মোডে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? মাস্টার্স বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করা বোধ করি সবচেয়ে সহজ। এছাড়া পেপ্যালে দেখলাম ইমেইলেও পেমেন্ট সম্ভব। টেকনিক্যাল সাইডটা ঘাটিতেছি।

তারপরে ডোনেশন টুল আপলোড হলে জানাবো।

ধন্যবাদ বাদশা।
২৫. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১০:০৯
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ক্রেডিট কার্ডে যদি করা যায়, তাইলে চমৎকার হয় ... ব্যাংকের ক্যাচালে যাইতে হয়না

সাদিক, ঠিকঠাক হইলে একটা বাড়ি দিয়েন এইখানে
২৬. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:১৭
comment by: মদন বলেছেন: জ্বিনের বাদশা
যে কোন ইকমার্সে প্রাইজবন্ড অর্ডার করে তাদের অনুরোধ করলে ২/৩ ঘন্টার মধ্যে সামহোয়্যার পেয়ে যাবার কথা।

http://www.hvbebazaar.com
http://www.tazabazar.com

এদের সাথে যোগাযোগ করতে পারেন।
২৭. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৩৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: মদন, এরা কি তারপর কারও ঠিকানায় পৌঁছে দেয়? গিফটের মতো? তাহলেতো সামহোয়ারের এ্যাড্রেসে পাঠানো যায় ...
সামহোয়ার কর্তৃপক্ষ নিতে রাজী হলে

 

 


কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ