৪০ পেরুলে পরীরা সব পেত্নী হয়ে যায়, তার আগ পর্যন্ত এরা খুব অমায়িক, হাসিখুশী, বন্ধুসুলভ থাকে।
কিন্তু আমাদের হায়দার যখন পরীর দেশে গিয়েছিল তখন এই কথাটা সে জানতনা। সেখানেই হলো সমস্যাটা।
পরীর দেশে গিয়ে কিছু পরিবান্ধবী জুটিয়ে ফেললেও, নিজের অসাবধানেই সে গিয়ে পড়ল এক পেতনীর সামনে। আর যায় কোথা? হায়দার বেচারার কান টেনে নিয়ে গেল বিশাল এক হলরূমে, হায়দারের বিরুদ্ধে পেতনীর অভিযোগ কেন সে বিনা অনুমতিতে পরীর দেশে ঢুকল। যাই হোক, ঠিক করা হলো যে দুটো ধাঁধা ধরা হবে হায়দারকে, দুটোর উত্তরই যদি সে ঠিকভাবে দিতে পারে তবেই তাকে পরীর দেশে স্বাধীনভাবে ঘুরতে দেয়া হবে। 'তথাস্তু' বলা ছাড়া বেচারা হায়দারের আর কিছু করার রইলনা।
খুব কঠিন দুটো ধাঁধা দেয়া হলেও, মুখে পেন্সিল নিয়ে ঘুরতে থাকা একজন পরীকে দেখে প্রথম ধাঁধাটার, এবং বাচ্চাকোলে আরেকটা পরীকে দেখে দ্বিতীয় ধাঁধাটার জবাব সে সঠিকভাবে দিতে পারল।
এখন তো সে মহাখুশী, মিটিমিটি হাসে আর ভাবে পরীর দেশে এখন কত মজা হবে!
তখনই হায়দারের গিন্নীর খটমটে গলা শোনা যায়, 'ঘুমের মধ্যে এত হাসির কি হলো!'
ধড়ফড় করে ঘুম থেকে উঠে হায়দারের মন খারাপ হলো ঠিকই, তবে ধাঁধাদুটো টুকে রাখতে কিন্তু সে ভোলেনি।
ধাঁধা ১:
একটা কাঁচের আয়তাকার বাক্সে মৃতসঞ্জীবনীসুধা আছে, প্রায় অর্ধেক পরিমাণ। পরীর রাজ্যে কোন রুলার বা ফিতে টাইপের মাপার কিছু নেই। কোন রুলার বা ফিতা ছাড়া কিভাবে হায়দার বের করতে পারবে যে বাক্সে তরলের পরিমাণ অর্ধেকের বেশী, না অর্ধেকের কম?
ধাঁধা ২ (উপরের ছবিটা দেখুন):
৬টা আটআনার মুদ্রাকে এমনভাবে রাখা হয়েছে যাতে লম্বালম্বি ৪টা, আর পাশাপাশি ৩টা মুদ্রা আছে।
একটি মাত্র মুদ্রাকে সরিয়ে কিভাবে লম্বালম্বিও ৪টি আবার পাশাপাশিও ৪টি মুদ্রা থাকে এমন সেটআপ করতে হবে, কিভাবে সম্ভব?
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।