somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেসবল ১৬: আজব কালচার

২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গেসবলের টপিক হিসেবে ইদানিং জাপানী ব্যাপার-স্যাপার খুব বেশী চলে আসছে, সেটা আমি নিজেও টের পাচ্চি; কিছু করার নেই, ইদানিং জাপানীজ টিভি চ্যানেল খুলে বসে থাকি, মাঝেমাঝেই একেকটা মজার তথ্য মাথার ভেতর একেকটা গেসবলের জন্ম দেয়]

আজকের গেসবলের বিষয়, সম্ভ্রান্ত জাপানীজ নারীকূল

গেসবলের সংখ্যা : দু'টি

১.

প্রথমটি বেশ সহজ
জাপানীজ ভাষা সম্পর্কে যাদের ধারনা নেই, তাদের বলে রাখি, এই ভাষায় ভদ্রতা প্রকাশের মাত্রা দশের বেশী পদের আছে। যেমন, আমরা যেখানে ইংরেজী 'ইউ'কে 'তুই, তুমি, আপনি' -- এরকম ভদ্রতার তিন মাত্রায় প্রকাশ করি, জাপানীরা সেখানে "কিসামা, তেমেএ, ওমায়ে, কিমি, আনাতা, ওতাকু, সোনাতা, সোচিরাসান, সোচিরাসামা, ওক্যিয়াক-সামা, ... এবং আরো অনেক শব্দ যেগুলো আমরা জানিনা" -- এরকম ভদ্রতার চৌদ্দমাত্রা ব্যবহার করে। রূড, ফরমাল, পোলাইট থেকে শুরু করে আলট্রাপোলাইট ফর্ম পর্যন্ত আছে এভাষায়। এবং, বলাই বাহুল্য যে এরমাঝে সবচেয়ে পোলাইট ফর্ম ব্যবহার হয় রাজপরিবারে। উল্লেখ্য, রাজবধু হবার আগে পাঁচ-ছয়ভাষী ওওয়াদা মাসাকোকে নতুন করে ওস্তাদ রেখে শিখতে হয়েছিলো রাজপরিবারের ভাষা, এটা তেমনই কঠিন এক জিনিস।

বর্তমানে এই রাজপরিবারীয় ভাষাটিও রূপান্তর/বিবর্তনের ধারায় সহজতর হয়ে আসলেও, একশো বছর আগেও এটা এমনই এক ভাষা ছিলো যেটা বোঝা ভীষন কষ্টসাধ্য। সেরকমই একটা উদাহরণ।

সেসময়ে রাজপরিবারের নারীরা প্রায়ই "ফুল তুলে নিয়ে আসি" বলে ঘর থেকে বের হয়ে যেতো, কিন্তু দেখা যেতো যে সে ফিরে এসেছে কোন ফুল ছাড়া।

আপনাকে গেস করতে হবে, "ফুল তুলে নিয়ে আসি" বাক্যটির আসল অর্থ কি ছিলো?


২.
এটা একটু কঠিন এবং বেশ ফানি

সেযুগে শুধু রাজপরিবারের না, বরং সম্ভ্রান্ত পরিবারেও অনেক নিয়ম-কানুন, আদব-কায়দা, রীতি-নীতি ছিলো। তেমনই এক রীতি ছিলো সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের বাইরে বের হবার ব্যাপারে।

চকচকে জমিনে বড় বড় রঙচঙা ফুলবসানো কিমোনো পরে, কাঠের খড়মের টুকটুক শব্দে যখন সম্ভ্রান্ত জাপানী তরুণীরা (বিশেষ করে অবিবাহিতরা) বাইরে হাঁটতেন, তখন অবশ্যম্ভাবী যে বিষয়টা ছিলো সেটা হলো তাঁদের সাথে একজন বয়স্কা মহিলা (আমাদের দেশের আগের যুগের ঝি টাইপের) থাকতেন। এই বয়স্ক মহিলা শুধু তরুণীরা বাইরে বেরুনোর সময়ই তাদের সঙ্গ দিতেন, এবং সেটা একটিমাত্র বিশেষ কারণে। যেজন্য, বয়স্কা মহিলাটিকে যতদূর সম্ভব তরুণীর কাছাকাছি থাকতে হতো, পারলে একেবারে গায়ে গা লাগিয়ে।

আপনাকে গেস করতে হবে, বয়স্ক মহিলা (ঝি) সম্ভ্রান্ত তরুণীকে কি উদ্দেশ্যে সঙ্গ দিতেন?

আবার দেখা হবে, গুড লাক।

ছবিটি ট্র্যাডিশনাল কিয়োতো পারফরমার মাইকোর পুতুলের
৩৯টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×