তাও বারাবার বলি, বলতে ভালো লাগে আমাদের।
সেদিনটি ছিল মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার দিন, হাঁফ ছেড়ে নড়েচড়ে বসবার দিন।
"জীবন এখনও আছে,
শেষ হয়ে যায়নি সবকিছু,
আমরা আবার বাঁচবো,
স্বাধীন দেশে নতুন করে বাঁচবো সবাই আবার"
--এসব ভাবার দিন।
"ছেলেটি এই দুদিনের মধ্যেই ফিরে আসবে নিশ্চই" ভাবতে পেরেছিলেন বাংলার মায়েরা সেদিন,
"ভাইয়াটা ফিরে আসলে এবার বিয়ে দিয়ে সংসারী করে দিতে হবে" ভেবেছিলো মায়ামাখা বোনেরা সেদিন,
"বোনটাকে খুঁজে বের করেতে হবে, তারপর প্রতিশোধ!!" ভেবেছিলো বজ্রমুষ্ঠ কোন ভাই সেদিন,
"এক করতে হবে সবাইকে, তারপর নতুন জীবন, আহা মুক্তি!" ভেবেছিলো কোন বাবা সেদিন,
সিগারেট হাতে নির্বিকার অথচ অনাগত অফুরন্ত আশায় ভরা মনে।
যুদ্ধ শেষ!!
আর ভয়ে কাঁপতে হবেনা,
আর ভাবতে হবেনা পাঞ্জাবীরা কখন আসবে এদিকে, এগ্রামে!!
আর মৃত্যুর হাতে নিজেদের ছেড়ে দিয়ে, মাথাগুঁজে মৃত্যুর জন্য অপেক্ষা নয়!!
আর কেউ আগুন লাগিয়ে দেবেনা ঘরে ঘরে,
ধরে নিয়ে যাবেনা ছেলেদেরকে,
মেয়েগুলোকে।
যুদ্ধ শেষ! যুদ্ধ শেষ!! যুদ্ধ শেষ!!!
আমরা এখন আবারও আকাশ পানে যতদূর যায় দুহাত, ততদূর বাড়াতে পারবো অনায়াসে; আমরা আবারও বাঙালী হয়ে বাঁচবো নতুন জীবনের আশ্বাসে।
সবাই ভেবেছিলো।
সেদিনটি এমনই ছিলো।
অথচ, আজ যখন সেদিনের খুনীদের নিয়ে উল্লাস হয়,
পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন আর মানুষেরা(!!) মিলে উল্লাসে মাতে ...
তাদের ফুলের মতো পবিত্র চরিত্রের কথা ঘোষিত হয় যখন তখন, এখানে সেখানে ...
খুনীরা দেশের সর্বোচ্চ পরিষদে যায়, সংবিধানে পরিবর্তন আনে ...
রক্তের দাগ মুছে ফেলতে হয় তৎপর ...
১৬ ই ডিসেম্বর দেখা আমাদের পূর্বপুরুষেরা,
তোমরা কি সেই সেদিনের মুক্তবাতাসের নিঃশ্বাস অনুভব করো?
তোমরা কি ভাবো তোমরা বেঁচে আছো?
তোমরা কেন আবার জেগে ওঠোনা?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সবাইকে এই গানটা
আজকের দিনটা ৭১ এ হয়ত এরকম অনুভূতিরই ছিলো সাধারণ মানুষের জন্য ... জন লেনন আর ওনো ইয়োকো'র কালজয়ী গান
THE WAR IS OVER
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



