আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
ভ্যালেন্টাইন স্পেশাল: সখী, ভালোবাসা কারে কয়
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১০
লক্ষ কোটি টাকা দামের প্রশ্ন, রবিবুড়ো প্রকাশ করে গেছেন ঠিকই, তবে শতাব্দী ধরে মানব-মানবীদের মনে লালিত এক প্রশ্ন!
কয়েকটি বাচ্চা, বয়েস হবে হয়তো চার থেকে আট, নিজেদের মতো করে বলছে ভালোবাসার সংজ্ঞা। আসুন দেখা যাক, মিষ্টি মিষ্টি ছোট্ট শিশুগুলো কি সুন্দর করে বুঝেছে 'সখি ভালবাসা কারে কয়'! পড়ে শুধু মনে হলো, "পোলাপাইন এত পাকনা হয় ক্যামনে?"।
এদের সবাইকে জিজ্ঞেস করা হয়েছিলো "ভালোবাসা বলতে কী বোঝ?" এ নিয়ে বাচ্চাদের এই প্রতিযোগিতাটায় লিও বুসকাগলিয়া নামক একব্যক্তি বিচারক হয়েছিলেন। ভালোবাসা নিয়ে বাচ্চাদের অসাধারণ সব চিন্তা তিনি জড়ো করে মেইল করেছিলেন বন্ধুদের। সেই মেইল ছড়াতে লাগলো এখানে ওখানে, একসময় আমার মেইলবক্সেও এলো। বাংলায় অনুবাদ করে দিলাম।
৮ বছর বয়েসের রেবেকা বলছে:
"দাদীর যখন হাড়ের অসুখ হলো, দাদী আর উবু হয়ে পায়ের নখগুলোতে নেইলপোলিশ লাগাতে পারতোনা। তাই দাদুভাই সবসময় দাদীর পায়ে নেলপোলিশ লাগিয়ে দিতো, এমনকি যখন দাদুভাইর হাতে ব্যাথা পেয়েছিলো তখনও! এটাই মনে হয় ভালোবাসা"
(কী মিষ্টি!!!)
৪ বছর বয়েসের বিলি বলছে:
"যখন তোমার ভালোবাসার মানুষ তোমার নাম ধরে ডাকবে, তখন সেটা অন্যরকম শোনাবে। তার মুখে নিজের নাম শুনলে প্রাণ জুড়িয়ে যাবে।"
(চিন্তা করা যায়? ৪ বছরের পিচ্চি!!)
৫ বছর বয়েসের কার্ল বলছে:
"যখন একটা মেয়ে গায়ে পারফিউম মাখে আর একটা ছেলে মুখে শেভিং কোলন মাখে, তারপর তারা একসাথে একে অন্যের ঘ্রান নিতে নিতে বের হয়ে যায়, তখন সেটা ভালোবাসা।"
(এইটা একটু পাকছে!! ... )
৬ বছর বয়েসের ক্রিসি বলছে:
"যখন কারোর সাথে খেতে গিয়ে তুমি তাকে তোমার অনেকগুলো ফ্রেঞ্চফ্রাই দিয়ে দাও, কিন্তু তার থেকে কিছু নাওনা, তখন সেটা ভালোবাসা।"
(এই পিচ্চি যাকে ভালোবাসবে সে কত সুখী হবে!!)
৪ বছর বয়েসের টেরী বলছে:
"ক্লান্ত হয়ে বাসায় ফিরেও কাউকে দেখে যখন হাসো, তখন সেটা ভালোবাসা।"
(এইটা একটা দার্শনিক হবে)
৭ বছর বয়েসের ড্যানি বলছে:
"আম্মু যখন আব্বুর জন্য কফি বানিয়ে নিজে আগে একচুমুক খেয়ে দেখে স্বাদটা ঠিক আছে কিনা, তখন ভালোবাসা হয়।"
(জবাব নাই!!)
৮ বছর বয়েসের এমিলি বলছে:
"ভালোবাসা হলো যখন শুধুই চুমু খেতে ইচ্ছে করে, এমনকি চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে গেলেও। আব্বু-আম্মু সবসময় এরকম করে, ওরা যখন চুমু খায়, কেমন দেখায়!!"
(এইটাতো দেখি আরও একহাত বাড়া!!)
৬ বছর বয়েসের নিক্কা বলছে:
"ভালোবাসাকে ঠিকভাবে বুঝতে হলে যাকে তুমি অপছন্দ করো, তাকে ভালোবাসার চেষ্টা দিয়ে শুরু করতে হবে।"
(বিশ বছর পরের মহিলা গান্ধী আমি দিব্যচোখে দেখতে পাচ্ছি। পৃথিবী নামক গ্রহটা নিক্কার মতো পিচ্চিতে ভরে যাক)
৭ বছর বয়েসের নোয়েল বলছে:
"যখন তুমি কাউকে বলো তার শার্টটা সুন্দর আর তারপর থেকে সে প্রতিদিন সেই একই শার্ট পরে, তখন সেটা ভালোবাসা।"
(গভীর!!!!!!!!!)
৬ বছর বয়েসের টমি বলছে:
"ভালোবাসা হলো একজোড়া বুড়ো-বুড়ির মতো যারা এতদিন ধরে একজন আরেকজনকে জানার পরও বন্ধু আছে।"
(আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি!)
৮ বছর বয়েসের সিন্ডি বলছে:
"আমার পিয়ানো বাজানোর অনুষ্ঠানের দিন স্টেজে ওঠার পর সামনে বসে থাকা সব দর্শকের দিকে তাকিয়েখুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই দেখলাম আব্বু আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে আর মিটিমিটি হাসছে, এবং শুধু আব্বুই সেটা করছে; আমার ভয় কেটে গেলো!"
(মেয়েটার বাবার হয়ত সারাজীবন আর একবারও শোনার দরকার নেই যে সে বলছে 'আব্বু তোমাকে ভালোবাসি')
৬ বছর বয়েসের ক্লেয়ার বলছে:
"আম্মুই আমাকে সবচেয়ে ভালোবাসে। কারণ শুধু আম্মুই আমাকে ঘুমুতে যাবার আগে চুমু দেয়।"
(এইটা এখনও পাকে নাই
)
৪ বছর বয়েসী এন্ড্রু বলছে:
"পাশের বাসার বুড়ো দাদী যখন মারা গেলো, তখন একদিন দেখলাম দাদুটা খুব কাঁদছে। আমি গিয়ে তার কোলে বসলাম। পরে মা জিজ্ঞেস করেছিলো, "বুড়ো দাদুকে তুমি কি বলেছ?" আমি বললাম, "কিছু বলিনি, শুধু তার কোলে বসে তাকে কাঁদতে সাহায্য করেছি।"
(কি বলবো!!)
৫ বছর বয়েসের এলেইন বলছে:
"আম্মু যখন আব্বুর পাতে মুর্গীর সবচেয়ে ভালো পিসটা দেয়, তখন সেটাকে ভালোবাসা বলে।"
(রিয়ালিস্টিক!!!!)
৪ বছর বয়েসের ম্যারি এ্যান বলছে:
"সারাদিন একা ফেলে রাখার পরও, রাতে ফিরলে যখন তোমার কুকুরছানাটা তোমাকে আদর করে দেয়, সেটাই ভালোবাসা।"
(আরেক দার্শনিক!)
৪ বছর বয়েসের লরেন বলছে:
"বড় আপু আমাকে ভালোবাসে আমি জানি, কারণ সে আমাকে তার সব পুরোনো কাপড়গুলো দিয়ে দেয়, তারপর নিজের জন্য আবার তাকে কাপড় কিনতে হয়।"
(এটা আমার সবচেয়ে ভাল লাগছে)
৭ বছর বয়েসের ক্যারেন বলছে:
"যখন তুমি কাউকে ভালোবাসো, তখন তোমার প্রতিটি চোখের পলকের সাথে সাথে তোমার চোখ থেকে অনেকগুলো ছোটছোট তারা বের হয়ে আসে"
(এই পিচ্চি কবিতার বই বাইর করলে সেটা আমি কিনবো)
৮ বছর বয়েসের জেসিকা বলছে:
"তুমি যদি আসলেই নিশ্চিত না হও, তাহলে "ভালোবাসি" বলোনা; তবে যদি তুমি নিশ্চিত হও, তাহলে অনেক বেশী বেশী করে বলবে"
(বেশ অভিজ্ঞ দেখছি!!!)
/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
এদের মধ্যে একজন বিজয়ী হয়েছিলো। আপনি বিচারক হলে কাকে বিজয়ী করবেন?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জেরী বলেছেন:
বিলি,জেসিকার চিন্তা ভালো লেগেছেলেখক বলেছেন: কোনটা ছেড়ে কোনটা ধরি অবস্থা!! তাইনা?
এরশাদ বাদশা বলেছেন:
বিশ্বাসই হতে চায়না; এই চমৎকার দৃষ্টিভঙ্গি পিচ্চিদের!!!!!সবকটাই পাকনা। তবে আমাকে বিচার করতে বলা হলে, নিক্কার হাতেই চ্যাম্পিয়নশীপ যাবে।
লেখক বলেছেন: আমারও প্রথমে মনে হয়েছিলো আসলেই বাচ্ছারা এভাবে বলতে পারে? পরে মনে হলো, পশ্চিমে বাবা-মা'রা বাচ্ছাদের সামনে নিঃসংকোচে নিজেদের ভালোবাসা প্রকাশ করে, ভালোবাসা নিয়ে ওরা পরিবারে, স্কুলে আর বন্ধুবান্ধবদের মাঝে অনেক কথা বলে ... সেজন্য এরকম পাকনা পাকনা কথা!!
আমরা ক্লাস ফাইভ পর্যন্ত "প্রেম"বা "ভালোবাসা" এসব বললে পাপ হয় ভাবতাম!! 
বৃত্তবন্দী বলেছেন:
ড্যানি, নোয়েল, টমি, নিক্কা, ক্যারেন...
লেখক বলেছেন: এত বিজয়ী!!!
তবে নিক্কা মনে হয় বেশী ভোট পাইবো
কিসলু বলেছেন:
কোন একজনকে বিজয়ী করব বুঝতেছিনা , সবাই খুব সুন্দর বলেছে ।
লেখক বলেছেন: এইটাই মূল সমস্যা ... ![]()
"আমার পিয়ানো বাজানোর অনুষ্ঠানের দিন স্টেজে ওঠার পর সামনে বসে থাকা সব দর্শকের দিকে তাকিয়েখুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই ডেখলাম আব্বু আমার দিকে টাকিয়ে হাত নাড়ছে আর মিটিমিটি হাসছে, এবং শুধু আব্বুই সেটা করছে; আমার ভয় কেটে গেলো!"
(মেয়েটার বাবার হয়ত সারাজীবন আর একবারও শোনার দরকার নেই যে সে বলছে 'আব্বু তোমাকে ভালোবাসি'
-------------------------------------------------
আমার তো সন্দেহ হইতাছে আপনে আবার নিজে বানায়া পিচ্চি গো নামে চালাইলেন নাকি -----------
সবগুলোই ভালো ...
আপনের ২ টা + ....... একটা অনুবাদের জন্য -- আরেকটা নিজের কমেন্টারির জন্য
লেখক বলেছেন: আমার অত বুদ্ধি থাকলে তো নিজের নামেই চালাই দিতাম ![]()
অনুবাদ করতে আসলেই বেগ পাইছি ... থ্যাংকু থ্যাংকু
আলী আরাফাত শান্ত বলেছেন:
কত আপেক্ষিকতা!
লেখক বলেছেন: হুমমম
লেখক বলেছেন: মাত্র দুটা ++!! ![]()
লেখক বলেছেন: শুকরিয়া ... আসলেই পালাইয়া আসনেরই কাম ... কারণ, ধরেন একজনকে জিতাইলেন, তারপর আরকটা পিচ্ছি কাছে এসে বললো "তুমি আমাকে ভালোবাসোনা, তাইনা?" ... কি হইবো!!!
পারভেজ বলেছেন:
টমি! সেরা বলেছে।
লেখক বলেছেন: যাক, আপনার তাইলে সেরা বাছতে কষ্ট হয়নাই ![]()
শেরজা তপন বলেছেন:
সবগুলানই ফাটাফাটি! দারুন কালেকশন আর কমেন্টস্
লেখক বলেছেন: শুকরিয়া
সৌমো বলেছেন:
সবাই অনেক জোশ বলছে।
কালপুরুষ বলেছেন:
দারুন মজার সব কথা, চমৎকার সব ভাবনা। খুব ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ, কালপুরুষদা ... আপনার সংজ্ঞা কি?
ত্রিভুজ বলেছেন:
সবাই আসলে অসাধারণ বলেছে.. তবে আমার মনে হয় নিক্কা সবচেয়ে বেশী ভাল বলেছে।৬ বছর বয়েসের নিক্কা বলছে:
"ভালোবাসাকে ঠিকভাবে বুঝতে হলে যাকে তুমি অপছন্দ করো, তাকে ভালোবাসার চেষ্টা দিয়ে শুরু করতে হবে।"
লেখক বলেছেন: ভাবতেছি, ত্রিভুজ তাইলে কাকে দিয়া শুরু করবে? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, দূরন্ত
নুশেরা বলেছেন:
সব্বাই বিজয়ী!!!অ.ট. নবনীতা দেবসেনের একটা ছোটগল্প আছে "ভালবাসা কারে কয়"। দারুণ ইন্টারেস্টিং।
লেখক বলেছেন: এইতো আপনে ধরা খাইছেন
... বাছাই করা আসলেই টাফ
গল্পটা পড়া হয়নাই ... খুঁজতে হবে
অ্যালন বলেছেন:
খুব খিদা লাগসে..খিচুড়ীর নিয়ে বসে আছি..খাজ্ছিনা..সে আসবে তারপর খাব..দু'জনে একসাথে..
এইটাও একটা ভালবাসা..
লেখক বলেছেন: সুপার! সুপার!! ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
৭ বছর বয়েসের ড্যানি বলছে:"আম্মু যখন আব্বুর জন্য কফি বানিয়ে নিজে আগে একচুমুক খেয়ে দেখে স্বাদটা ঠিক আছে কিনা, তখন ভালোবাসা হয়।"
(জবাব নাই!!)
আমি মুগ্ধ...আমি নিজেও ভালোবাসা বুঝি না...স্কুলে আরেকবার ভর্তি হওয়া লাগবে দেখতাছি
লেখক বলেছেন: খিক খিক!! ![]()
যুগ পাল্টাইছে!!
কয়দিন পর দেখবেন পয়দা হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই ভালোবাসা নিয়া লেকচার দেওয়া শুরু করবে পিচ্ছিরা ![]()
৮ বছর বয়েসের এমিলি বলছে:
"ভালোবাসা হলো যখন শুধুই চুমু খেতে ইচ্ছে করে, এমনকি চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে গেলেও। আব্বু-আম্মু সবসময় এরকম করে, ওরা যখন চুমু খায়, কেমন দেখায়!!"
কাকে রেখে কাকে বাছাই করি বুঝতে পারছি না!!
লেখক বলেছেন: পাকনাটা পছন্দ হইছে? ![]()
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
বউ তো আমার ভাগের ফ্রেন্স ফ্রাই নিয়ে যায় উল্টা.. আমরা সব সময় আইসক্রিম খাওয়ার সময় দুই ফ্লেভারের নেই ... বাকিটা কমুনা
লেখক বলেছেন: কত সুখে আছেরে!! ![]()
লেখক বলেছেন: আপনের সংজ্ঞা কই? ![]()
লেখক বলেছেন: "এটা এখন পর্যন্ত এবছরের সবচেয়ে মন ছোয়া পোস্ট।" -- কৃতিত্বটা উপরের দেবশিশুদের
তাও আমার পক্ষ থেকে ধন্যবাদ
বছরের তো আরো অনেক বাকী, নিশ্চয়ই আরো অনেক অনেক পোস্ট আপনাকে ছুঁয়ে যাবে
লেখক বলেছেন: ঐ প্রতিযোগিতায় এ্যান্ড্রু জিতছে ঠিকই...তবে এইটা তো আসলে কার কাছে কি ভালো লাগবে কওয়া যায়না ... ![]()
নীল আলো বলেছেন:
"৭ বছর বয়েসের নোয়েল বলছে:"যখন তুমি কাউকে বলো তার শার্টটা সুন্দর আর তারপর থেকে সে প্রতিদিন সেই একই শার্ট পরে, তখন সেটা ভালোবাসা।"
(গভীর!!!!!!)"
how sweeeet সব বাবুগুলোই!!!
লেখক বলেছেন: ঠিক ... বাংলাদেশের পিচ্চিরা কি কি বলতে পারে সেটাই ভাবছি ![]()
প্রিয়তমা বলেছেন:
মানুষটার কন্ঠ শুনলে মুগ্ধতার চোটে সব্ব ভুলে যাই....!!এইটাও একটা ভালবাসা....
প্রতিটা পিচ্চি বাবুই আমার কাছে বিজয়ী...
লেখক বলেছেন: বাহ্, এটা আপনার সংজ্ঞা?
চমৎকার ...
সবাই নিজেদের সংজ্ঞা এখানে লিখে দিলেও জমে উঠবে।
বাফড়া বলেছেন:
সবগুলাই তো চমতকার- তবে ৬ বছর বয়েসের টমি বলছে:
"ভালোবাসা হলো একজোড়া বুড়ো-বুড়ির মতো যারা এতদিন ধরে একজন আরেকজনকে জানার পরও বন্ধু আছে।"
-এইটা পইড়া মনে হইল ট্রাকের সাথে বাড়ি লাগছে... পুলাটা কেমনে ফিগার আউট করল এই সত্যটা... মানুষ কিন্তু আসলেই কয়েক বছর/ কয়েক মাস পর আগ্রহ হারায়া ফেলে যখন তার পার্টনার তার কাছে চেনা হয়ে যায়... এইসব দুর্ভাগাদের কাছে একদম পড়া বইয়ের মত মনে একসময়ের পছন্দের মানুষটারে...
লেখক বলেছেন: আমার মনে হয়, এইটাকে যদিও আগ্রহ হারানো বলে মনে হয়, তবে মেইন ব্যাপারটা হলো অভ্যস্ততা ...
যেমন, দেশে থাকতে মায়ের রান্না খাইয়া কখনও মনে হয়নাই, কি হাতি ঘোড়া খাইতেছি, কিন্তু বিদেশে আসার পর সেই মাছের ঝোলের কথা মনে কইরা কত মন পুড়ছে ... আবার দেশে গিয়া মনে হয় এইটাই তো নরমাল!
এইসব কারণে হইলেও আমার মনে হয় ভ্যালেন্টাইনস ডে, জন্মদিন, বিয়েবার্ষিকী -- এসব পালনের একটা গুরুত্ব আছে ... কিছুটা হইলেও "ব্যাক টু আর্লিয়ার পয়েন্ট" হয় ![]()
মাহবুব সুমন বলেছেন:
আমি আমাকে যে ভালোবাসি সেটাই আসল ভালোবাসা
লেখক বলেছেন: খাইছে!!! কড়া জিনিস মারলেন!!
বাফড়া বলেছেন:
আমি পয়লা অভ্যস্ততা শব্দ টা ব্যাভার করতে চাইছিলাম... তারপর চিন্তাভাবনা কইরাই আগ্রহ হারানো শব্দটা ব্যাভার করছি ... তয় আপনের কথাই ঠিক... আমি পার্সোনালি আগ্রহই হারায়া ফেলি বাইদ্য ওয়ে মানুষ যেমন প্রিয়জনদের কাছে থকতে থকতে অভ্যস্ত হয়া যায় তেমনি তাদের অভাবেও অভ্যস্ত হয়ে যায়, জানেনতো ... অনেক সময় দেইখনে যে দোস্তরে না দেখলে, দিনে দশ ঘন্টা তার সাথে না কাটাইলে দুইজনেরই পেটের ভাত হজম হইতোনা... সেই দোস্তর সাথে যখন দুইবছর পর দেখা হইল আবার ততদিনে হয়ত তার ছিইড়া গেছে.. সেই দোস্ত আর নাই... সে অভ্যস্ত হয়া গেছে আপানেরে ছাড়া... এইটার মত হৃদয়বিদারক আর কিছুই হয় না...
লেখক বলেছেন: দোস্তদের ব্যাপারে যা বললেন ... দীর্ঘশ্বাস ফেললাম ... আসলেই অনেকের ক্ষেত্রে তাঁর ছিড়ে যায় ... বয়েসের সাথে সাথে ![]()
উদ্ধৃতি," আমি পার্সোনালি আগ্রহই হারায়া ফেলি "
পিচ্চি পুলায় কয় কি? 
বাফড়া বলেছেন:
ব্যাক টু দ্য আরলয়ার পয়েন্টে মনে পড়ল- জগজিতে র একটা গজল ছিল- উস মোড় সে শুরু করে ফির ইয়ে জিন্দেগী
হার সের যাহা হাসিন থা , হাম তুম থে আজনাবী
লেখক বলেছেন: গজল গুলার কথা একেকটা !!!
সহেলী বলেছেন:
বিলি যেটা বলেছে ! অন্যগুলো ঠিক পরে না , পাশাপাশি ।
লেখক বলেছেন: "ঠিক পরে না , পাশাপাশি"
চমৎকার বলছেন তো, এভাবেও বিচারের রায় দেয়া যায় তাহলে!
লেখক বলেছেন: আহারে!!
অদ্ভুতুড়ে বলেছেন:
খুব ভালো লাগল পড়ে
লেখক বলেছেন: থ্যাংক্যু ![]()
লেখক বলেছেন: বাহ, "ভালবাসা"র সাথে সাথে এখন থেকে তাহলে "ভালো বাসা"র সংজ্ঞা নিয়েও গবেষণা দরকার 
৪*৬ ... !!! ![]()
এইসব ক্ষেত্রে ভোটিং হয় না।
লেখক বলেছেন: হুমমম ...
রূপন্তী বলেছেন:
মজার ত
রূপন্তী বলেছেন:
মজার ত
রূপন্তী বলেছেন:
মজার ত
জইন বলেছেন:
জেসিকা ............ কারণ তার জবাব শেষে.... প্রথমটা থেকে ... পরের টা এভাবে সবগুলোই অসাধারণ প্রথমটার পর মনে হয়েছে পরেরটা আবার মনে হয়েছে না না পরেরটা এভাবে ..... শেষ পর্যন্ত জেসিকা।ধন্যবাদ লেখককে..।
লেখক বলেছেন: আপনি তো মনে হচ্ছে সিরিজ অংক ভালোবাসেন ![]()
ওমর মাছুম বলেছেন:
অবাক করার মত আসলেই.............
একজন সুখীমানুষ বলেছেন:
সবাই প্রথম। সবাই অসাধারন
পাপী বলেছেন:
জটিল লাগলো! সোকেসড!!!!
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
প্রিয়তে।
কন্কাবতী বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:আমরা সব সময় আইসক্রিম খাওয়ার সময় দুই ফ্লেভারের নেই ... বাকিটা কমুনা
মিনহাজ০০৭ বলেছেন:
অবশ্যই টেরী
আমি মাখন বলেছেন:
ম্যারি এ্যান ই মনে হয় সেরা। তবে বিচারক হিসেবে যদি বলতে হত তাহলে বলতাম না। ২(১) বছর বয়সী মাখন বলেছে,
ভালবাসা হলঃ প্লেটের পর প্লেট জ্বাল চটপটি কাওয়া মাথা না চুলকিয়ে।
মদন বলেছেন:
সবাই সেরা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















