ইয়ং জেনারেশন তো উত্তেজনায় চরম শীর্ষে। বিশেষ করে যাদের প্রেমিক বা প্রেমিকা আছে। কি উপহার দিবে তার মনের মানুষকে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এ দিনটিতে অধিকাংশ ছেলেরাই ৬ টি ভুল করে থাকে। যেগুলো হলোঃ
১. গতানুগতিক Greeting Message.
(একটু স্পেশাল আর একান্ত আপনার মনের কথাটা আপনার ভাষায় হোক এটা পছন্দ মেয়েরা।_
২. Teddy Bear টাইপের গিফট।
(গিফটের ক্ষেত্রে একটা বা একতোড়া গোলাপের সাথে বিশেষ কছিু যা একেবারেই ব্যতিক্রম আশা করে মেয়েরা।)
৩. নতুন কোন কৌশল অবলম্বনে এ দিনটিতে ব্যস্ত থাকা।
(হতে পারে এ দিনটিতে আপনি আপনার চাকুরী বা ব্যবসার কাজে ব্যস্ত। কিন্তু অন্ততঃ হলেও দশ মিনিট আপনার পার্টনারের সাথে আলাপ করুন যা কিনা একবোরেই সাংসারিক, ব্যবসায়িক বা অন্য যে কোন গতানগতিক আলোচনা থেকে মুক্ত। যেন এ সময়টি একান্ত আপনাদের দু'জনের।)
৪. মোবাইলের ম্যাসেজ বা ইমেইল।
(এ দিনটিতে আপনার পার্টনার আশা করে না যে আপনি তাকে টেক্সট ম্যাসেজ বা ইমেইল করেন। তার চেয়ে বরং একটা চিঠি বা চিরকুট অনেক বেশী রোমান্টিক। যাতে ছুয়ে থাকবে আপনার একান্ত নিজের স্পর্শ।)
৫. পার্টনারের কাছ থেকে কোন পরিকল্পনা আশা করা।
(পরিকল্পনা টা আপনার হলেই ভাল। যেটি হবে একটু ব্যতিক্রম। অভিভুত হবে আপনার পার্টনার এমন কিছু।) এবং
৬. এ দিনের ড্রেস বা পোশাক।
(এ দিনটি যেহেতু একটু আলাদা তাই আপনার পার্টনারটিও আপনাকে দেখতে চায় আলাদা পোশাকে। অধিকাংশ মেয়েরা এ দিনটিতে তার পার্টনার জিনস্ পরুক তা চায় না। তাদেরকে একটু ইনফরমাল কিন্তু কমফোর্ট্যাবল এবং রোমান্টিক কোন পোশাকে দেখতে চায়। এটা নির্ভর করে তাদের নিজ নিজ সংস্কৃতির উপর।)
বিশষ একটি গবেষণায় প্রকাশ এ তথ্যটি।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


