আমার প্রিয় পোস্ট

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

কম্পিউটার সতেজ (ঢিলেমি দূর) করার কিছু টিপস্.......................

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪

শেয়ারঃ
0 2 0

কম্পিউটারে একটানা দীর্ঘ সময় কাজ করলে একসময় কম্পিউটার বেশ স্লো হয়ে যায়। ফলে আমরা যা করি তা হচ্ছে- কম্পিউটারটি রি-স্টার্ট দেয়া। ফলে কম্পিউটার আবার পুরদ্দোমে কাজ শুরু করে। কিন্তু পুরোপুরি কি আগের অবস্থায় ফিরে যায়? কম্পিউটারের কিছু টেম্প ফাইল স্থায়ী ভাবে আপনার কম্পিউটারে বাসা বাঁধে যা Manually Delete করা ছাড়া উপায় নেই। অযথা রি-স্টার্ট না দিয়ে নিচের পদ্ধতিটি টি অনুসরণ করতে পারেন এবং ফিরিয়ে আনতে পারেন আপনার কম্পিউটারের হারানো শক্তি -
My Computer এ মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুণ, System Tools>Event Viewer>Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action>Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।

এরপর আসুন C:\WINDOWS\Prefetch নামের ফোল্ডারে। সবগুলি ফাইলসিলেক্ট করে ডিলেট করে দিন।
এরপর C:\WINDOWS\system32\dllcache নামের ফোল্ডার থেকেও সবগুলি সিলেক্ট করে ডিলেট করে দিন।

সব উইন্ডো বন্ধ করে এবার Refresh করুন আর পরিবর্তনটা লক্ষ করুন।

ও আরেকটি কথা- temp ফাইল গুলো যেন মুছতে ভূলবেন না। temp file গুলো সহযে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে। এবং যখনই স্লো মনে হবে এভাবে Clear করুন এবং দেখুন আপনার কম্পিউটার কত সতেজ হয়ে গেছে।

 

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
চিকনমিয়া বলেছেন: এইডা ভালা পুষ্ট
পেলাচ
৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০২
বাংলাদেশ বলেছেন: প্রিয় পোস্ট করা শিখলাম একটু আগে। আপনাকে দিয়ে বিসমিল্লাহ
ধন্যবাদ টিপসের জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: লুলু... বাপ একটা মেইল কর তো....

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: পাঠিয়েছি, সময় করে দেখে নেবেন।

৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ওরে সব্বোনাশ... কত্ত কি করন লাগ্বো... :(

লুলু এক্কাম করো... একটা টুলস বানাইয়া দেও... যেইডায় ক্লিকাইলে সব কাম একবারে হৈয়া যাইবো...
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: এমুন টুলস্ ত আমারও জানা নাই। জানতে পারলে বলব।

৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ।
পিকনিকের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করতে পারছিনা। আমাকে ০১৯১২০৪৩৫৩০ নাম্বারে ফোন করেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: করতেছি।

১০. ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
নাহরিন জফির বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব দরকারী পোষ্ট।
১২. ২০ শে জুন, ২০১০ বিকাল ৪:১৫
রেজুয়ান চৌধুরী বলেছেন: ভালো লিখেছেন,আরেকটি কথা- Run এ লিখুন Recent এবং এন্টার করুন,সবগুলি সিলেক্ট করে ডিলেট করে দিন।
২৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ :D

 

মোট সময় লেগেছে ১.০৫৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি পাগল বল আর যাই বল, তবুও তোমার আমি। তুমি নিঃস্ব হবে, কভূ থেমে গেলে আমার এমন পাগলামী।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই